পোস্ট ডেঙ্গু ক্লিনিক কার্যক্রম নেই : জটিলতায় রোগীরা
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩
টিকা নিয়ে ভাবছে সরকার
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের জটিলতা তুলনামূলক কম। তবে কোমরবিডিটি তথা দীর্ঘমেয়াদি রোগাক্রান্তদের জটিলতা বেশি দেখা দিচ্ছে। ডেঙ্গু থেকে সুস্থতা-পরবর্তী তাদের অনেকে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হয়ে চিকিৎসকের দারস্থ হচ্ছেন। কিন্তু হাসপাতালগুলোতে পোস্ট ডেঙ্গু ক্লিনিক না থাকায় সংশ্লিষ্ট রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এদিকে ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে আরও ২ হাজার ৭৩১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি, ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জুলাইয়ের ৩০ দিনেই ভর্তি রোগী ৪১ হাজার ছাড়িয়ে গেছে। এ সময় ২০০ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে ডেঙ্গুজ্বর নিয়ে সবশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির সংখ্যা চলতি বছর একদিনে সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে মোট ভর্তি রোগী ৪৯ হাজার ১৩৮ জনে পৌঁছেছে। ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ২৪৭। এর মধ্যে চলতি জুলাইয়ে মারা গেছেন ২০০ জন। জুনের তুলনায় জুলাইয়ে সাত গুণের বেশি ডেঙ্গু রোগী বেড়েছে। এমন প্রেক্ষাপটে সরকার জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলায় করোনাভাইরাসের মতো ডেঙ্গুর টিকা দেওয়ার বিষয়ে ভাবছে।
ডেঙ্গুজ্বর নিয়ে ১৭ জুলাই গাজীপুর সদর হাসপাতালে ভর্তি হন সাইফুল্লাহ আমান (৩০)। ২৫ জুলাই ডেঙ্গু নেগেটিভ হলে চিকিৎসকরা হাসপাতাল থেকে ছাড়পত্র দেন। কয়েকদিন পর ফের জ্বর আসে। এবার ঢাকা মেডিকেলের একজন চিকিৎসকের পরামর্শে বাড়িতেই চিকিৎসা নিয়ে সুস্থ হন। রোববার তিনি এ প্রতিবেদকে বলেন, জ্বর সারলেও এখনো তীব্র শরীর ব্যথায় ভুগছেন। শুরুতে কথা বলতেও কষ্ট হতো। দাঁড়ালে মাথা ঘোরার সঙ্গে তীব্র মাথাব্যথা করে। তিনি জানান, তার মতো অনেকেরই ডেঙ্গু-পরবর্তী জটিলতা দেখা দিচ্ছে। কিন্তু কোনো হাসপাতালেই পোস্ট ডেঙ্গু ক্লিনিক না থাকায় ভোন্তিতে পড়তে হচ্ছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফজলে রাব্বি বলেন, সাধারণত ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার-পরবর্তী তেমন জটিলতা তৈরি হয় না। ডেঙ্গুর শুরুতেই একিউট প্রবলেম দেখা যায়। এখনো বিএসএমএমইউতে ডেঙ্গু ক্রনিক প্রবলেমের কোনো ডকুমেন্টেশন পাওয়া যায়নি। তবে কোমরবিডিটি (দীর্ঘমেয়াদি জটিল রোগ) সম্পন্নদের একটি গ্রুপের এক্সপান্ডেন্ট ডেঙ্গু সিনড্রোম হয়। তাদের জ্বর ছাড়াও বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে ভাইরাল অ্যাটাকের ইতিহাস থাকে। যেটি এখন বেশি পাওয়া যাচ্ছে। এতে মৃত্যুহারও বেশি হয়।
চিকিৎসা বিশেষজ্ঞরা বলেন, এক্সপান্ডেন্ট ডেঙ্গু সিনড্রোম রোগীদের হার্ট, নার্ভ সিস্টেম, অন্ড্রো, অগ্নাশয়ে ভাইরাল অ্যাটাক করে। এ ধরনের জটিলতায় রোগীর রেসিডিউয়াল সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া ডেঙ্গুসহ যে কোনো ভাইরাল ফিভারে সুস্থতা-পরবর্তী ভাইরাল অ্যাপথেনিয়াজনিত দুর্বলতা থাকতে পারে। অনেকের ক্ষেত্রে এ দুর্বলতা চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। চিকিৎসা পরিভাষায় যেটিকে ‘ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম’ বলে। এছাড়া ডেঙ্গুতে স্বল্পসংখ্যক রোগীদের বোনম্যারো সাপ্রেশন হতে পারে। তাদের প্লাটিলেট স্বাভাবিক মাত্রায় উঠতে মাসখানেক সময় লাগে। ডেঙ্গুতে অগ্নাশয়ের প্রদাহ হলে কোনো ক্ষেত্রে রোগীর তলপেট ব্যথা হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দিতে দেরি হয়। কারও ডেঙ্গু থেকে ব্রেন ইনফেকশন বা প্যারালাইসিস হলে পরে দীর্ঘমেয়াদি ফলোআপ ট্রিটমেন্ট লাগে। তাদের মেডিসিন বিশেষজ্ঞ অথবা ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্টেও ফলোআপে থাকা উচিত। বড় হাসপাতালগুলোতে পোস্ট ডেঙ্গু ক্লিনিক চালু করা দরকার।
ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, এর আগে এডিস মশাবাহিত রোগ চিকুনগুনিয়া আক্রান্তদের সুস্থতা-পরবর্তী অস্থিসন্ধি ব্যথা ও বিভিন্ন ধরনের বাতের সমস্যাসহ বেশকিছু শারীরিক জটিলতা দেখা দিয়েছিল। তখন লং চিকুনগুনিয়া সিনড্রোম চিকিৎসায় অনেক হাসপাতালে পোস্ট চিকুনগুনিয়া ক্লিনিক খোলা হয়েছিল। অন্য কোনো রোগ না থাকলে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার পর তেমন সমস্যা হয় না। তবে যে কোনো পোস্ট ভাইরাল সিনড্রোম-পরবর্তী কয়েকদিন দুর্বল, অবসন্নতা, হালকা মাথা ঘোরার মতো সমস্যা দেখা দিতে পারে। এটি ক্ষণস্থায়ী। এক্ষেত্রে ডায়াবেটিস, হার্ট ও ক্যানসার রোগীদের সমস্যা দীর্ঘমেয়াদি হতে পারে। প্রথমবার আক্রান্তের চেয়ে দ্বিতীয় বা তৃতীয়বার আক্রান্তদেরও ঝুঁকি বেশি। পুনরায় যেন কেউ ডেঙ্গু আক্রান্ত না হন, এ ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পোস্ট ডেঙ্গু সিনড্রোমযুক্তদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বলেন, ডেঙ্গু রোগীর হার বৃদ্ধি ও রোগীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ার একটি কারণ হতে পারে অতীতের তুলনায় ঘন ঘন নতুন ডেঙ্গু সেরোটাইপের পুনরাবির্ভাব হওয়া। এ কারণে দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায় এবং মারাত্মক শারীরিক জটিলতা দেখা দিতে পারে।
ডেঙ্গুর টিকা নিয়ে ভাবছে সরকার : এ বছর জুনের তুলনায় জুলাইয়ে ডেঙ্গু রোগী বাড়ায় সরকার রোগটি মোকাবিলায় ডেঙ্গুর টিকা নিয়ে ভাবছে। রোববার ডেঙ্গু পরিস্থিতিবিষয়ক সভায় এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক শাহাদাত হোসেন। তিনি জানান, ডেঙ্গুর সংক্রমণ রোধে এডিস মশাবাহিত এ ভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রমের বিষয়টি বিবেচনায় আছে। তবে সরকার এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
এর আগে বুধবার চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় মশা নিধনের পাশাপাশি ডেঙ্গুর টিকা প্রয়োগে মনোনিবেশ এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নীতিনির্ধারকদের তাগিদ দেন ভাইরোলজিস্টরা। তারা জানান, ইতোমধ্যে বিশ্বের প্রায় ২০টি দেশে এ টিকা অনুমোদন পেয়েছে। টিকাগুলোর ডেঙ্গু প্রতিরোধ সক্ষমতা ৮০ শতাংশের ওপরে। ৯০ শতাংশ টিকাপ্রাপ্ত ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন পড়ে না।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
