বাংলাদেশ
পুলিশের দুর্নীতি ফাঁস করছে পুলিশই
হাসান মাহমুদ
প্রকাশিত: ২৯ জুন ২০২৪
ঢাকার সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ পুলিশ কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য পাচারের ঘটনার সঙ্গে কিছু পুলিশ কর্মকর্তার সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ উঠেছে। ন্যাশনাল টেলি কমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) এ সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরে বলেছে, পুেিলশের ভেতরেরই মহল বিশেষ এসব বিষয় ফাঁসের সাথে জড়িত।
এনটিএমসি’র এই তথ্যে এখন বাংলাদেশ পুলিশের অন্দরমহলে ‘অবিশ্বাস’ মাথাচাড়া দিয়ে উঠেছে। তথ্য ফাঁস হবার ঘটনাকে কেন্দ্র করে সহজে কেউ কাউকে আর বিশ্বাস করতে পারছেন না। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি’র প্রভাবশালী সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য পাচার হবার পর পুলিশে কানাঘুষা, অবিশ্বাস আরও বেড়েছে। তার তথ্য পাচারের ঘটনায় জড়িত বলে সর্বশেষ বরখাস্ত হয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক। ন্যাশনাল ইনফরমেশন পোর্টাল (এনআইপি) থেকে ঢাকার সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য পাচারের সঙ্গে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক জড়িত বলে জানা যায়। এর আগে বাংলাদেশি নাগরিকদের পরিচয়পত্রের তথ্য পাচার করার পর তা প্রকাশ করা হয় ‘টেলিগ্রাম চ্যানেলে’। যে সকল তথ্য পাচার হয়েছে তার সবই কোন না কোন ‘টেলিগ্রাম চ্যানেলে’ প্রকাশ করা হচ্ছে। তথ্য পাচারকারীদের সঙ্গে ‘টেলিগ্রাম চ্যানেলে’র ফাঁদ বা তাদের একটি যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হয়। এসব তথ্য জানিয়েছেন পুলিশ হেড কোয়ার্টারের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা। তথ্য পাচার করে অন লাইন ‘টেলিগ্রাম চ্যানেল’-এ বিক্রির অভিযোগ রয়েছে।
পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য পাচারের ঘটনায় গত কয়েক সপ্তাহে পুলিশের গুরুত্বপূর্ণ পদে থাকা ৭ জন কর্মকর্তা বরখাস্ত হয়েছেন। তথ্য পাচার করে বিক্রির ঘটনায় ‘সাপ্তাহিক আজকাল’-এ গত ১৪ জুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
তথ্য পাচারের ঘটনায় পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হককে বরখাস্তের আগে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (এসপি) ফারহানা ইয়াসমিন, র্যাবে কর্মরত পুলিশ সুপার (এসপি) তারেক আমান বান্না, সাইবার ক্রাইম উইংয়ের মৃত্যুঞ্জয় চন্দ্র রায় এবং অপারেশন উইংয়ের খায়রুল ইসলাম বরখাস্ত হন। এবার তথ্য পাচারে এসআই পরিমল চন্দ্র দাস ও এএসআই মো: আরিফ হোসেনের নাম এসেছে।
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি’র ডিজি মেজর জেনারেল জিয়াউল আহসান গতকাল বুধবার এক প্রশ্নের উত্তরে জানান, ‘তথ্য প্রমাণসহ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম এক প্রজ্ঞাপনে বলেন, ‘অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হকের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত হওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সরকারী চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৯(১) এবং শৃঙ্খলা ও আপিল বিধিমালায় ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ি সরকারী চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত সমীচীন মর্মে বিবেচিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’ পরে তিনি বলেন, তথ্য পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হবে।
ন্যাশনাল ইনফরমেশন পোর্টাল (এনআইপি)-এ ঢুকে মানুষের ব্যক্তিগত ড্যাটা সংগ্রহ করে পাচারের সঙ্গে জড়িতরা পুলিশে এবং র্যাবে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।
গত ১২ জুন ন্যাশনাল টেলি কমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) থেকে ডিএমপি’র সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে নিয়ে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টের কমেন্ট সেকশনে একটি টেলিগ্রাম চ্যানেল-এর লিংক ছিল। সেখানে ওইদিন সন্ধ্যায় আসাদুজ্জামান মিয়ার ইএসএএফ ফরমসহ একটি টেলিগ্রাম পোস্ট দেখা যায়। ফরমের কিউআর কোড পর্যালোচনা করলে এনটিএমসি সার্ভার থেকে এএসআই মো: আরিফ হোসেনের আইডি থেকে ডাউনলোড করার প্রমাণ পায় এনটিএমসি’র কর্মকর্তারা।
ডিবি’র উপ-পুলিশ কমিশনার নাজির খান তাঁর এক প্রতিবেদনে উল্লেখ করেছেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক তাঁর সরকারী মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপ থেকে এলআইসি শাখায় কর্মরত এসআই পরিমল চন্দ্র দাসের হোয়াটসঅ্যাপে আসাদুজ্জামান মিয়ার মোবাইল নম্বরের এনআইডি চেয়ে মেসেজ পাঠান। এ প্রেক্ষিতে এসআই পরিমল চন্দ্র দাস সরকারী নিপ সেবা হটলাইন নম্বরে এনআইডি সরবরাহের বার্তা দেন। ওই বার্তা পেয়ে ওইদিন রাত ৮টা ৩৯ মিনিটে ডিউটিরত অবস্থায় এএসআই মো: আরিফ হোসেন তার আইডি ব্যবহার করে তথ্য সংগ্রহ করে। পরে তিনি ডাউনলোড শেষ করে এসআই পরিমল চন্দ্র দাসের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান। পরিমল চন্দ্র দাস পরদিন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জিসানুল হকের সরকারী মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপে এসব তথ্য পাঠিয়ে দেন। যা পরে টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাওয়া যায়। এভাবেই ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার তথ্য পাচার হয়ে যায় বলে তদন্তে জানা গেছে। এইসব তথ্য পাচারের ঘটনার রেশ ধরে কোন কোন পুলিশ কর্মকর্তার দুর্নীতি নিয়ে দেশে এখন তোলপাড় চলছে।
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ: সিদ্দিকুর রহমান
- রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং
- ঘরের মাঠে পাকিস্তানকে উড়িয়ে টাইগারদের ইতিহাস
- হাম ওয়ার্ডে ধুঁকছে শিশু বাড়ছে মৃত্যু, আহাজারি
- ৫৮ ঘণ্টা চুমুর রেকর্ড, ভাঙল সেই দম্পতির সংসার
- পড়ে থাকা আম কুড়ালে ৫ লাখ টাকা জরিমানা
- মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার পুলিশ সুপার
- বরেণ্য অভিনেতা আতাউর রহমান আর নেই
- ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা `সাজানো` মনে করেন অনেক মার্কিন নাগরিক
- সড়কে অটোরিকশার নৈরাজ্য
- বাংলাদেশ কখনোই ভারতের জন্য হুমকি ছিল না
- আইআরজিসির অর্থের উৎস জানতে কোটি ডলারের পুরস্কার ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প
- ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত
- হামে কেন এত মৃত্যু
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
