পরমাণু যুদ্ধের উত্তেজনা সৃষ্টির জন্য পশ্চিমা দায়ী : রুশ গুপ্তচর
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২
ইউক্রেন ‘ডার্টি বম্ব’ নামে পরিচিত এক ধরনের শক্তিশালী তেজস্ক্রিয় বোমা ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে বলে রাশিয়া দাবি করেছে। রুশ দাবির জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা আইএইএ বলছে, তারা ইউক্রেনের দুটি পারমাণবিক কেন্দ্র নিয়মিত পরিদর্শন করছে এবং এই দাবির পর তারা আবার কেন্দ্র দুটি পরিদর্শনে যাবে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শইগুর আনা এই অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন, এছাড়াও ফ্রান্স, ব্রিটেন এবং আমেরিকা।
সামরিক বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমা দেশগুলো যাতে ইউক্রেনকে আরও সামরিক সহায়তা না দেয়, রাশিয়া তার জন্য নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে।
পশ্চিমা নেতারা বলছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের যেসব হুমকি দিচ্ছেন তা গভীর উদ্বেগের। কিন্তু পশ্চিমা নেতাদের বিভিন্ন বক্তব্য, উদ্বেগ ও অভিযোগের উত্তরে মস্কো কী বলছে?
বিবিসির রাশিয়া বিষয়ক সম্পাদক স্টিভ রোজেনবার্গ আন্তর্জাতিক সম্প্রদায়ের এসব সমালোচনা নিয়ে কথা বলেন রাশিয়ার সবচেয়ে শক্তিধর অন্যতম একজন কর্মকর্তা সের্গেই নারিশকিনের সঙ্গে। নারিশকিন রাশিয়ার পররাষ্ট্র গোয়েন্দা দপ্তর এসভিআর-এর প্রধান।
রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে এমন কথা তিনি অস্বীকার করেন, যদিও রাশিয়ার দিক থেকে এ ধরনের কথা একাধিকবার শোনা গেছে। নারিশকিন এ ব্যাপারে উল্টে অভিযোগের আঙুল তুলেছেন পশ্চিমের দিকে।
রোজেনবার্গ সের্গেই নারিশকিনকে জিজ্ঞেস করেন, "আপনি কি সুনির্দিষ্টভাবে বলবেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, অথবা ডার্টি বোমার বিস্ফোরণ বা বাঁধ উড়িয়ে দেবার মত উস্কানিমূলক কোন হামলা চালাবে না?"
রাশিয়ার গুপ্তচর প্রধান একথা সরাসরি জবাব এড়িয়ে বলেন, "পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে পশ্চিমা দেশগুলো যেসব বাগাড়ম্বর করছে, তাতে আমরা অবশ্যই গভীরভাবে উদ্বিগ্ন।"
তিনি বলেন, "রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী তুরস্ক, আমেরিকা ও ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রীদের সাথে ফোনে কথা বলেছেন। তিনি তাদের জানিয়েছেন ইউক্রেনের নেতা তথাকথিত 'ডার্টি পরমাণু বোমা' ব্যবহারের সম্ভাবনা নিয়ে পরিকল্পনা করছেন।
রুশ সরকারের এই দাবি নিয়ে রবিবার ব্রিটেন, আমেরিকা ও ফ্রান্স সরকার একটি যৌথ বিবৃতি দিয়ে বলেছে ইউক্রেনের বিরুদ্ধে এটা "রাশিয়ার পরিষ্কার ভুয়া অভিযোগ"। এতে আরও বলা হয়েছ: "হামলার তীব্রতা আরও বৃদ্ধির জন্য এই অভিযোগকে রাশিয়া যে একটা ছুতো হিসেবে ব্যবহার করতে চাইছে তা বিশ্বের কাছে স্পষ্ট।"
রাশিয়ার সামরিক যাদুঘরে এক অস্ত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের সময় রুশ গুপ্তচর প্রধান সের্গেই নারিশকিনের সঙ্গে কথা বলেন বিবিসির সংবাদদাতা স্টিভ রেজেনবার্গ।
কিউবান ক্ষেপণাস্ত্র সঙ্কটের ৬০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছিল এই সমরাস্ত্র প্রদর্শনী। প্রদর্শনী কক্ষের দেওয়া তৎকালীন সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেফ আর মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির বিশাল ছবি টাঙানো।
ষাট বছর আগে ১৯৬২ সালের অক্টোবরে পারমাণবিক যুদ্ধ বাঁধার একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল, যখন আমেরিকার একটি গোয়েন্দা বিমান গোপনে কিউবায় সোভিয়েত ইউনিয়নের তৈরি একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ঘাঁটির ছবি তোলে, যেখানে দেখা যায় রাশিয়ার মিসাইল, ট্রাক আর গোপন লঞ্চারের ছবি। ধারণা করা হয় যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে সোভিয়েত ইউনিয়ন।
তেরো দিন ধরে চলা সঙ্কটের অবসান ঘটে ক্রুশ্চেফ ও কেনেডির মধ্যে আলোচনার মাধ্যমে।
সেই ঘটনা ও অতীত অভিজ্ঞতার আলোকে ভ্লাদিমির পুতিনের রাশিয়া বর্তমান সঙ্কট থেকে উত্তরণের জন্য কোন পথে এগোতে চায়-রোজেনবার্গের এই প্রশ্নের উত্তরে নারিশকিন বলেন, "কিউবা মিসাইল সঙ্কট থেকে আমাদের শিক্ষা হল বৈশ্বিক সঙ্কট মোকাবেলা করতে হলে দুই পক্ষেই রাজনৈতিক নেতাদের তাদের ভেতরকার শক্তি যাচাই করে তবেই আপোষের পথে যেতে হয়।"
ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব দুয়ের বিরুদ্ধে এই লড়াইয়ে পুতিন কোন না কোনভাবে জিততে চান। তাই তিনি কতটা আপোষের পথে যেতে চাইবেন, তার কোন স্পষ্ট ইঙ্গিত এখনও পাওয়া যাচ্ছে না।
সূত্র: বিবিসি।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
