নেতৃত্ব ছাড়তে চান সাকিব, নতুন অধিনায়ক হবেন কে?
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৯
সাকিব আল হাসান আবারও বললেন, ‘আমি অধিনায়কত্ব করতে চাই না।’ এবার তিনি এমন ইচ্ছের কথা জানালেন চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের ২২৪ রানের লজ্জাজনক পরাজয়ের পর।
এ নিয়ে গত দশদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো নেতৃত্ব ছাড়ার ইচ্ছে পোষণ করলেন দেশ ও বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে নিজের একক সিদ্ধান্তে নয়, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে এ নিয়ে কথা বলতে চান সাকিব।
সাকিব বর্তমানে বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টির নেতৃত্বে আছেন। এই দায়িত্বটা যেন তার ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। সাকিব মনে করছেন, নেতৃত্ব ছেড়ে দিলে তার ক্যারিয়ারের জন্যই সেটা ভালো হবে। বাংলাদেশের বেশিরভাগ খেলোয়াড় যেখানে চাপ দেয়ার পরও নেতৃত্ব ছাড়তে চান না, সেখানে সাকিব একটু যেন ব্যতিক্রমই!
নেতৃত্ব নিয়ে সাকিব বলেন, ‘আমার মনে হয়, যদি আমি অধিনায়ক না থাকি তবে সেটাই ভালো হবে। আমার দিক থেকে দেখলে, এটা আমার ক্রিকেটের জন্য ভালো হবে। আর যদি আমাকে নেতৃত্ব দিতেই হয়, তবে অনেক কিছু নিয়েই আলোচনা করার আছে।’
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট শুরুর ছয়দিন আগে একইরকম কথা বলেছিলেন সাকিব। দেশের একটি শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিকের সঙ্গে সাক্ষাতকারে সাকিব বলেছিলেন, ‘টেস্ট এবং টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নই আমি। তবে দল যেহেতু ভালো অবস্থায় নেই, বুঝতে পারছি আমাকে এখানে নেতৃত্ব দিতে হবে। না হলে, আমি কোনো ফরমেটেই নেতৃত্ব দিতে আগ্রহী নই। যদি আমি নেতৃত্ব না দেই, নিজের খেলাটার ওপর মনোযোগ দিতে পারব, যেটা দলের জন্য ভালো হবে।’
সাকিব চাইছেন, এখন থেকেই যেন তরুণ কাউকে নেতা হিসেবে গড়ে তোলা হয়। কিন্তু সাকিবের এই চাওয়ার সঙ্গে বাংলাদেশ দলের বর্তমান পরিস্থিতির মিল নেই।
তরুণদের মধ্যে যাদের নিয়ে ভাবা হয়; সেই মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার এবং লিটন দাসকে বিসিবি এখনও অধিনায়ক করার মতো প্রস্তুত মনে করছে না।
এদিকে সিনিয়রদের মধ্যে মাশরাফি বিন মর্তুজা ওয়ানডে দলের নেতৃত্বে আছেন। সাকিবের অনুপস্থিতিতে গত বছর টেস্ট এবং টি-টোয়েন্টিতে কয়েকটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তামিম ইকবাল গত শ্রীলঙ্কার সিরিজে অধিনায়ক ছিলেন। তারা কেউই তেমন ভালো করতে পারেননি।
সিনিয়রদের মধ্যে মাশরাফি-সাকিব ছাড়া দীর্ঘমেয়াদে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে কেবল মুশফিকুর রহীমের। সাফল্যও আছে। তবে বেশ কয়েকটি কারণে তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছিল, আবারও নতুন করে তার কথা ভাবলে সেই সমস্যাগুলোর সমাধান করে তবেই ভাবতে হবে। তাই আপাতত বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়ার মতো সাকিবের চেয়ে সুযোগ্য কাউকে দেখছে না বিসিবি।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
