নেইমার-এমবাপেকে ছাড়াই রিয়ালের সামনে পিএসজি
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯
ইউরোপিয়ান লিগগুলোর মৌসুম শুরু হয়ে গেছে আরও বেশ আগে। ইতিমধ্যেই প্রতিটি লিগ ৪-৫টি করে রাউন্ড খেলে ফেলেছে। কিন্তু কোথায় যেন একটি ঘাটতি। ইউরোপের সেরা লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগই যে এখনও শুরু হলো না! অবশেষে সেই আক্ষেপও ঘুচতে যাচ্ছে। মঙ্গলবার রাত থেকে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ।
ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রথম দিন মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল, লিওনেল মেসির বার্সেলোনা থেকে শুরু করে মোট ১৬টি দল। লিগের দ্বিতীয় দিন, বুধবার মাঠে নামবে রিয়াল মাদ্রিদসহ বাকি ১৬ দল।
তবে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডেই হাই ভোল্টেজ ম্যাচ উপহার দিচ্ছে রিয়াল মাদ্রিদ-পিএসজি। স্পেন এবং ফ্রান্সের এই দুই জায়ান্ট যে পরস্পর মুখোমুখি হতে যাচ্ছে প্রথম ম্যাচেই! নিজেদের মাঠ পার্ক ডি প্রিন্সেসে রিয়ালকে অভ্যর্থনা জানাবে পিএসজি।
রিয়াল মাদ্রিদের আগের সেই শক্তি এখন আর নেই। ক্রিশ্চিয়ানো রোনালদো চলে যাওয়ার পর থেকে রিয়াল যেন ডানা ভাঙা ঈগল। গোল স্কোরারই নেই তাদের সঠিকভাবে। এমন খর্ব শক্তির একটি দলের বিপক্ষে অনায়াসেই জয় বের করে আনার ক্ষমতা রাখে পিএসজি।
কিন্তু দলটির দুর্ভাগ্য, রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম ম্যাচেই তারা পাচ্ছে না দলের দুই সেরা তারকা, বিশ্বের সবচেয়ে দুই সেরা দামি ফুটবলার নেইমার এবং কাইলিয়ান এমবাপেকে।
ব্রাজিলিয়ান তারকা নেইমার ভুগছেন তিন ম্যাচ নিষেধাজ্ঞায়। গত চ্যাম্পিয়ন্স লিগে ম্যানইউর সঙ্গে হোম ম্যাচে হেরে পিএসজির বিদায়ের দিনে সোশ্যাল মিডিয়ায় রেফারিং নিয়ে বাজে মন্তব্য করার জের ধরে তাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা।
সেই নিষেধাজ্ঞা কার্যকর শুরু হচ্ছে রিয়ালের বিপক্ষে এই ম্যাচ থেকে। এর অর্থ পিএসজির হয়ে পরের দুই ম্যাচেও খেলতে পারছেন না নেইমার। তার দল ছাড়া না ছাড়া নিয়ে দীর্ঘ সময় ধরে রশি টানাটানির পর অবশেষে পিএসজিতেই থেকে যেতে হয়েছে ব্রাজিলিয়ান তারকাকে।
এরপর গত শনিবারই প্রথম মাঠে নামেন তিনি এবং শেষ মুহূর্তে দুর্দান্ত এক গোল করে পিএসজিকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। এমন এক তারকার অনুপস্থিতিতে রিয়ালের বিপক্ষে পিএসজিকে মাঠে নামতে হবে, তা নিশ্চিতভাবেই দলটির সমর্থকদের জন্য অস্বস্তিকর।
অন্যদিকে কাইলিয়ান এমবাপে খেলতে পারছেন না মাসল ইনজুরিতে পড়ার কারণে। তুলুজের বিপক্ষে ম্যাচের সময় ইনজুরিতে পড়েন তিনি। যদিও তিনি ব্যক্তিগতভাবে অনুশীলন চালিয়ে গেছেন। তবুও, রিয়ালের বিপক্ষে ম্যাচটা মিস করছেন তিনি, এটা প্রায় নিশ্চিত।
শুধু নেইমার আর এমবাপে নয়, আরেক তারকা স্ট্রাইকার এডিনসন কাভানিকেও হয়তো দলে পাচ্ছে না পিএসজি। কারণ, এখনও ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠেননি তিনি। যার ফলে লজ ব্লাঙ্কোজদের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা কম কাভানিরও।
লম্বা ইনজুরির মিছিল। সুতরাং, রিয়ালের বিপক্ষে আক্রমণভাগ কিভাবে সাজাবেন পিএসজি কোচ থমাস টুখেল? ম্যাচ শুরুর আগে বলা মুস্কিল।
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- টেনে তোলা হয়েছে বাস, বের হচ্ছে একের পর এক মরদেহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
