নিম্ন ও মধ্যবিত্তের অনেক সুবিধা কাট হতে পারে
প্রকাশিত: ৯ জুন ২০২৫
ওয়ান বিগ বিউটিফুল বিল হাউসে পাসের পর এখন সিনেটে পাসের জন্য যাচ্ছে। বিলটি পাস হলে অনেক নিম্ন ও মধ্যবিত্তের স্ন্যাপ, মেডিকেইড সুবিধাসহ বিভিন্ন সুবিধা কাট হতে পারে। আবার কিছু সুবিধাও তারা বেশি পেতে পারেন।
টিপস আয়ের ওপর এবং ওভারটাইমের আয়ের ওপর ট্যাক্স দিতে হবে না। স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বাড়বে। সেই সাথে চাইল্ড ট্যাক্স ক্রেডিট ২০২৮ সাল পর্যন্ত বাড়ছে। তবে এই বিলের কিছু কিছু বিষয়ে সকল রিপাবলিকান সিনেটর একমত নন। তারা কিছু বিষয়ে সংশোধনের প্রয়োজন অনুভব করছেন। সেসব বিষয় সংশোধন হলে বিলটি পাস হতে পারে। আর সংশোধন না হলে বিলটি সিনেটে আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে। ২০১৭ সালে ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্ট করেছিলেন ওই সময়ের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি ২০২৫ সাল পর্যন্ত থাকার কথা ছিল। সেই হিসাবে এ বছর এটির মেয়াদ শেষ। এই ট্যাক্স পদ্ধতি চালু রাখার উদ্দেশ্যে এবং ট্যাক্সের বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি ইউএস হাউসে ওয়ান বিগ বিউটিফুল বিল পাস করা হয়। সেই বিলে ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্ট সুবিধা বহাল রাখার পাশাপাশি এটিও বলা হয়েছে, যারা ওভারটাইম কাজ করে তারা এ থেকে যে অর্থ আয় করবেন, এর ওপর কোনো কর দিতে হবে না। যারা টিপসের মাধ্যমে অর্থ আয় করবেন তাদেরকেও কোনো কর দিতে হবে না। সোশ্যাল সিকিউরিটির আয়ের ওপর কর দিতে হবে কি না বিষয়টি বিলে সেভাবে বলা হয়নি। কর প্রদানের ক্ষেত্রে ব্যক্তি শ্রেণির করদাতা ও করপোরেশনের ক্ষেত্রে যেসব কর আগে নির্ধারণ করা হয়েছিল, সেটিও বহাল রাখা হয়েছে। এই কর কম রাখার কারণে কেউ কেউ মনে করছেন, করপোরেশনের কর যদি কম থাকে, তাহলে সরকারের রাজস্ব আয় কম হবে। ঘাটতিও থাকবে। করপোরেশনের কর বাড়ালে আয় বাড়ত। সাধারণ ও নিম্ন আয়ের মানুষের সুবিধা বেশি হতো। এ ক্ষেত্রে সরকার চাচ্ছে, স্ন্যাপ ও মেডিকেইডের বর্তমান সুবিধাভোগীর সংখ্যা আগামী দিনে হ্রাস করার। সেই হিসেবে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা ঝুঁকির মুখে পড়তে পারেন।
এ বিষয়ে সিপিএ জাকির চৌধুরী বলেন, ওয়ান বিগ বিউটিফুল বিল হাউসে পাস হয়েছে। তবে এটি সিনেটে আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে। কারণ রিপাবলিকানরা সবাই এতে ভোট দিলে এটি পাস হবে। আর যদি তারা সবাই ভোট না দেন, তাহলে এটি আটকে যেতে পারে। এই বিলে কিছু কিছু বিষয়ে সংশোধনী আনার প্রয়োজন হবে। এই বিলের বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে। তবে সব মিলিয়ে এটি কার্যকর করা হলে অনেক মানুষের স্ন্যাপ সুবিধা ও মেডিকেইড সুবিধা নাও থাকতে পারে। ফলে অনেক মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারে।
২০১৭ সালে ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্ট অনুযায়ী চার সদস্যবিশিষ্ট একটি পরিবার হলে স্ট্যান্ডার্ড ডিডাকশন পেত ১৫ হাজার ডলার। সেই সাথে জনপ্রতি চার হাজার ডলার করে করমুক্ত সুবিধা দেওয়া হতো। তাতে করে দেখা যেত, চারজনের জন্য ১৬ হাজার এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন ১৫ হাজার মিলে তা হতো ৩১ হাজার ডলার। এ ছাড়া যারা স্বামী-স্ত্রী দুই সদস্যবিশিষ্ট পরিবার, তারা কর ছাড় পেতেন চার হাজার করে আট হাজার। আর সেই সাথে ছিল স্ট্যান্ডার্ড ডিডাকশন ১৫ হাজার। তাতে সব মিলে হতো ২৩ হাজার ডলার। আর ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্টের স্ট্যান্ডার্ড ডিডাকশন অনুযায়ী তারা বেশি পরিমাণে করমুক্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন পান। তবে যারা একক ব্যক্তি হিসেবে ফাইল করেন, তারা বেশি পরিমাণে এখনো কর দেন।
সরকার মনে করছে, বিলটি সিনেটে পাস হলে এবং প্রেসিডেন্ট স্বাক্ষর করার পর দ্রুত কার্যকর করা যাবে। স্পিকার বিলটি দ্রুত পাস করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি আশা করছেন, প্রেসিডেন্ট স্বাধীনতা দিবসের মধ্যেই এটিতে স্বাক্ষর করতে পারবেন। এই বিল আমেরিকান জনগণকে স্বস্তি দিতে পারবে। এটি দেশকে সাহায্য করবে, এটি অর্থনীতিকে সাহায্য করবে।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
