নিউইয়র্কে সেন্টার ফর এনআরবি’র সেমিনার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৪
সেন্টার ফর এনআরবি’র ‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০২৪’ এর আওতায় ৮ এপ্রিল নিউইয়র্কে জয়া পার্টি হলে ‘বিশ্ব শান্তির জন্যে জাতিসংঘের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে বিভিন্ন জাতিগোষ্ঠি এবং জাতিসংঘের পদস্থ কর্মকর্তারা অভিযোগ উত্থাপনের পর মানবতার প্রশ্নের যথাযথ ভূমিকায় অবতীর্ণ হওয়ার স্বার্থে জাতিসংঘকে ঘুরে দাঁড়ানোর প্রয়োজনীয়তার কলা উল্লেখ করেছেন।
এসময় নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা বলেন, রাজনীতিবিদদের সিদ্ধান্ত নিতে হবে, করণীয় ঠিক করে দিতে হবে, তবেই না আমরা কূটনীতিকরা দায়িত্ব পালন করতে পারবো। জাতিসংঘ তার সদস্যদের দ্বারা পরিচালিত হয় সুতরাং সদস্য রাষ্ট্রগুলোকেই ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে। বলার অপেক্ষা রাখে না যে, জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর জন্যে যেমন ভালো, তেমনি মন্দ। কারণ, তার নিজস্ব কোন শক্তি নেই। সদস্যরাষ্ট্রগুলোর ইচ্ছায় তা পরিচালিত হয়। এজন্যে জাতিসংঘের ভূমিকা নিয়ে অনেকেরই হতাশা রয়েছে।
নাজমুল হুদা উল্লেখ করেন, অনেক দিন থেকেই জাতিসংঘকে রিফর্মের দাবি রয়েছে। তা নিয়ে বিতর্ক চলমান রয়েছে। এজন্যেই আশা করা হচ্ছে বাস্তবতার নিরিখে কিছু একটা ঘটবে।
অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি খিজির আহমদ বলেন, যথেষ্ট হয়েছে আর না, এবার বিশ্বশান্তি নিশ্চিত করতে কাজ করতে হবে রাজনীতিবিদদের, হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। খিজির হায়াত একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানিদের গণহত্যা এবং ৩০ লাখ বাঙালির তাজা রক্ত দানের প্রসঙ্গ উল্লেখ করে আক্ষেপের সঙ্গে বলেন, পাকিস্তানিদের সেই জঘন্য বর্বরতা আর গণহত্যার স্বীকৃতি প্রদানে এখন পর্যন্ত সক্ষম হয়নি এই বিশ্বসংস্থা। অথচ বিশ্বশান্তির স্বার্থেই একাত্তরের গণহত্যার স্বীকৃতি জরুরি হয়ে পড়েছে।
ইসলামী চিন্তাবিদ ড. শামসী আলী বলেন, একজন মানুষের মৃত্যু মানে মানবতার মৃত্যু, সুতরাং মৃত্যু রোধ করতে না পারলে মানবতা বিপন্ন হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী। অতিথির মধ্য থেকে আরও বক্তব্য দেন নিউইয়র্ক সিটির কুইন্স কোর্টের বিচারপতি সোমা সাইদ, জাতিসংঘে রাষ্ট্রদূত ও জি১০০ গ্রুপ, যুক্তরাষ্ট্রের সভাপতি সীমা কারাতনায়া, রাষ্ট্রদূত ড. আন্দ্রেই বাস।
অনুষ্ঠানে নিধার্রিত আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন খৃষ্টানিটি স্কলার ড. ফ্রান্ক কাউফম্যান, জাতিসংঘের সাবেক সুপারিনটেন্ডেন্ট মোহামেদ সুলায়মান ইয়ার, নিউইয়র্ক সিটি মেয়রের নিরাপত্তা প্রধান হুমায়ুন কবির, বাংলাদেশি আমেরিকান ব্যাংকার ওয়াসেফ চৌধুরী, সফ্টওয়্যার ইন্জিনিয়ার মোজাফ্ফর আহমদ, এটর্নী জিনাত জাহান, টিবিএন ২৪ টিভির মার্কেটিং প্রধান আফম জামান, জ্যামাইকা মুসলিম সেন্টারের নির্বাহী সদস্য জুলকার হায়দার, এওয়ার্ডপ্রাপ্ত প্রবাসী সানওয়ার চৌধুরী প্রমুখ।
আলোচনার শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমানের লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়। বিশিষ্টজনদের মধ্যে আরও ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, মদিনা মসজিদের প্রেসিডেন্ট এডভোকেট নাসিরউদ্দিন, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নী অফিসের প্রতিনিধি রোকেয়া আকতার, সানমুন এক্সপেসের সিইও মাসুদ রানা তপন, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, কম্যুনিটি লিডার আব্দুস শহীদ, ব্যবসায়ী বিলাল চৌধুরী প্রমুখ।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
