নিউইয়র্কে রেট না বাড়ায় প্রেরণকারীরা হতাশ
হাসান মাহমুদ
প্রকাশিত: ১১ মে ২০২৪
বাংলাদেশে ডলারের দাম হঠাৎ বৃদ্ধি
বাংলাদেশে সরকারীভাবে হঠাৎ করে ডলারের দাম বেড়েছে। এক ডলার এখন ১১৭ টাকা। খোলাবাজারে এর দাম আরও বেশি। গত বুধবার এ ঘোষণার একদিন পরও নিউইয়র্কে ডলারের দাম প্রায় আগের মতোই রয়ে গেছে। এতে ডলার প্রেরণকারীরা যথাযথ মূল্য পাচ্ছেন না। এ নিয়ে রেমিট্যান্স প্রেরণকারীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা।
বাংলাদেশে যখন প্রতি ডলার সরকারীভাবে ১১০ টাকা ছিল তখন নিউইয়র্কে প্রতি ডলার লেনদেন হয়েছে ১১৬ টাকা ৫০ পয়সা দরে। বুধবার থেকে বাংলাদেশে প্রতি ডলার ১১৭ টাকা ঠিক করার পর নিউইয়র্কে আর তেমন বড় কোন পরিবর্তন ঘটেনি। বুধবার নিউইয়র্কে প্রতি ডলার বিক্রি হয়েছে ১১৬ টাকা ৫০ পয়সা, গতকাল বৃহস্পতিবার প্রতি ডলার বিক্রি হয়েছে ১১৬ টাকা ৭৫ পয়সা, কোথাও কোথাও ১১৭ টাকা দরে। সেই সঙ্গে ২.৫ পার্সেন্ট প্রণোদনা রয়েছে।
বাংলাদেশ ব্যাংক হঠাৎ প্রতি ডলারে ৭ টাকা বাড়িয়ে দেয়ার পর ব্যাংকিং সেক্টরে হৈ চৈ পড়ে যায়। আর নিউইয়র্ক থেকে যে সকল প্রতিষ্ঠান বাংলাদেশে কোটি কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়ে থাকে তাদের মালিকরা ব্যাংকিং চ্যানেলে খোঁজ নিতে শুরু করেন। কারণ এমন ঘটনা আগে কখনো ঘটেনি। তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত নিউইয়র্কের রেমিট্যান্স প্রেরণকারী অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন বলে এই প্রতিবেদককে জানিয়েছেন। কারণ হঠাৎ করে প্রতি ডলারে সরকারীভাবে ৭ টাকা মূল্যবৃদ্ধি অনেক বড় ঘটনা।
বাংলাদেশে ডলারের দাম কত বাড়বে বা কতটা কমবে তা নির্ধারণ করে থাকে বাংলাদেশের সব ব্যাংকের এমডিদের সমন্বয়ে গঠিত সংস্থা ‘বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স এসোসিয়েশন (বিএএফইডিএ) বা বাফিদা’। হঠাৎ কিভাবে প্রতি ডলারে ৭ টাকা বাড়ানোর ঘোষণা দিল বাংলাদেশ ব্যাংক এই প্রশ্নের উত্তরে গতকাল বৃহস্পতিবার সকালে বাফিদার চেয়ারম্যান, সোনালী ব্যাংকের সিইও এবং এমডি মো: আফজাল করিম টেলিফোনে এই প্রতিবেদককে জানান, ‘আমরা মনে করি এই সিদ্ধান্তের ফলে সব ব্যাংকের মাঝে একটা ব্যালেন্স তৈরি হবে। বাংলাদেশের ব্যাংকগুলো এখন একটা নির্ধারিত মূল্যে বিদেশ থেকে ডলার সংগ্রহ করতে পারবে। আগে ব্যাংকগুলো যে যার মতো মূল্য দিয়ে ডলার সংগ্রহ করতো। ১১৭ টাকা প্রতি ডলার নির্ধারিত হবার ফলে সবাই এই দরের চেয়ে এক টাকা বাড়িয়ে হয়তো সংগ্রহ করতে পারে তবে তার চেয়ে বেশি নয়। কারণ সেই ডলার বিক্রি করতে তাদের সমস্যা হতে পারে। নিউইয়র্কে ডলারের দামের যে তারতম্য রয়েছে তা এখন সমন্বয় হবে। ইচ্ছা করলেই কেউ চড়া দামে ডলার কিনতে পারবে না।’
নিউইয়র্ক থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহে বড় ভূমিকা রেখে আসা প্রতিষ্ঠান সানম্যান গ্লোবাল এক্সপ্রেস-এর সিইও এবং প্রেসিডেন্ট মাসুদ রানা তপন আজকালকে বলেন, ‘গ্রাহকদের কাছ থেকে আমরা কোন অভিযোগ পাইনি। আমরা সর্বোচ্চ রেট-ই দিচ্ছি। বাংলাদেশে ডলারের যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে আমরা তা সঠিকভাবে পালন করছি। ১১৭ টাকার বেশি দরে আমরা ডলার কিনতে পারবো না।’
নিউইয়র্কের ম্যানহাটানের সোনালী এক্সচেঞ্জ-এর সিইও দেবশ্রী মিত্র আজকালকে বলেন, ‘বাংলাদেশে প্রতি ডলার ১১৭ টাকা ঘোষণা দেওয়ার সাথে সাথে আমরাও তা কার্যকর করেছি। আগে আমাদের রেট ছিল ১১০ টাকা। আমাদের আগে আর কোন বাংলাদেশি প্রতিষ্ঠান এই দর কার্যকর করেনি।’
এঙ্কর ট্রাভেলস এন্ড মানি ট্রান্সফারের প্রেসিডেন্ট এবং সিইও এএসএম মাঈন উদ্দীন পিন্টু বলেন, বাংলাদেশে ডলারের মূল্যবৃদ্ধির ঘোষণা আসার পর আমরা তা কার্যকর করেছি। হঠাৎ ৭ টাকা মূল্যবৃদ্ধির ঘটনা বিরল।
নিউইয়র্কের জ্যাকসন হাইটস-এ একটি পুরনো মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের সিইও নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতি ডলার ১১৭ টাকা মূল্য নির্ধারিত হলেও বড় বড় অংকের অনেক রেমিট্যান্স ‘হুন্ডি আকারে’ অবৈধ পথে দেশে পাঠানো হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ১২৫ টাকায়। তাও ঢাকায় পর্যাপ্ত ডলার পাওয়া যাচ্ছে না বলে তিনি জানান।
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
