নিউইয়র্কে রেকর্ড বৃষ্টিপাত, বন্যায় ২ প্রাণহানি
প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার রেকর্ড বৃষ্টিপাতে তলিয়ে যায় শহরের বেশির ভাগ এলাকা। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল বৃষ্টিতে বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। শত শত ভবনের বেজমেন্ট প্লাবিত হয়। একটি বেজমেন্টে আটকে পানিতে তলিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বৃষ্টিতে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। তিনটি প্রধান বিমানবন্দর– জেএফকে, লাগার্ডিয়া ও নিউয়ার্কে ব্যাহত হয় বিমানের ওঠানামা কার্যক্রম।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে বৃহস্পতিবার ১ দশমিক ৮৫ ইঞ্চি (৪ দশমিক ৭ সেন্টিমিটার) বৃষ্টি রেকর্ড করা হয়, যা এক দিনে অক্টোবর মাসের সর্বোচ্চ বৃষ্টিপাতের নতুন রেকর্ড। লাগার্ডিয়া বিমানবন্দরে ২ দশমিক ৯ ইঞ্চি (৫ দশমিক ৩১ সেন্টিমিটার) ও নিউজার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ১ দশমিক ৯৯ ইঞ্চি (৫ দশমিক ৫ সেন্টিমিটার) বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ব্রঙ্কস, ব্রুকলিন ও কুইন্স এলাকার কিছু অংশে জারি করা হয়েছে উপকূলীয় বন্যার সতর্কতা।
এক্সে এক পোস্টে নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানান, প্রবল এ বর্ষণ অক্টোবর মাসের বৃষ্টিপাতের রেকর্ড ভেঙেছে। যে পরিমাণ বৃষ্টি কয়েক ঘণ্টা ধরে হওয়ার কথা ছিল, তা মাত্র ১০ মিনিটের মধ্যেই নেমে আসে। বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
নিউইয়র্ক পুলিশের বরাতে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ব্রুকলিনের একটি তিনতলা টাউনহাউসের প্লাবিত বেজমেন্টে এক ব্যক্তি আটকা পড়েছেন বলে খবর পান। পরে সেখান থেকে ৩৯ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে পানি জমে থাকা আরেকটি স্থান থেকে আরেকজনের মৃতদেহ উদ্ধার হয়। কর্তৃপক্ষ মৃত দুই ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি। তবে নিউইয়র্ক টাইমসকে রেনি ফিলিপস নামে এক ব্যক্তি জানান, ব্রুকলিনে মৃত ব্যক্তি তার প্রতিবেশী। বৃষ্টির সময় তিনি একটি কুকুরকে বাঁচানোর চেষ্টা করতে ভবনের প্লাবিত বেজমেন্টে ঢুকেছিলেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃষ্টির ফলে সৃষ্ট বন্যার পানিতে শহরের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। রাস্তায় থাকা গাড়ি ও অন্যান্য যানবাহন পানিতে ভেসে যেতে দেখা গেছে। অনেকে গৃহবন্দি হয়ে পড়েন, আবার অনেককে কোমরপানি ভেঙে বাইরে বের হতে দেখা যায়। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবি এবং ভিডিওতেও রাস্তার পানি গাড়ির বাম্পার পর্যন্ত উঠে গেছে এবং সাবওয়ে স্টেশনগুলোর ভেতরে পানি জমার চিত্র দেখা গেছে।
এমন পরিস্থিতিতে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা ও কর্তৃপক্ষের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে। মেয়র এরিক অ্যাডামস একটি রেডিওকে দেওয়া বক্তব্যে বলেন, আপনি যখন পানি প্রবাহের পরিমাণ দেখবেন, তখন বুঝবেন আমাদের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এটি সামাল দেওয়ার জন্য তৈরি নয়। এটি প্রবল বৃষ্টিপাত ছিল। রাস্তা প্লাবিত হওয়ার ঘটনাটি ছিল অত্যন্ত স্থানীয়, যেখানে বন্ধ নর্দমাযুক্ত কিছু মোড় গভীর জলাশয়ে পরিণত হয়েছিল। আবার কিছু এলাকায় ঝড়ে গাছ ভেঙে পড়ার কারণে যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে ২০২১ সালে নিউইয়র্কে প্রবল বৃষ্টিপাতের কারণে বিভিন্ন অ্যাপার্টমেন্টের বেজমেন্টে আটকা পড়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
