নিউইয়র্কে খন্দকার মুক্তাদিরের সংবর্ধনা অনুষ্ঠিত
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫
বাংলাদেশের মানুষের ভোটে যদি বিএনপি রাষ্ট্রক্ষমতায় যায় তাহলে আমরা প্রবাসী বাংলাদেশীদের নিয়ে গ্লোবাল প্রবাসী কাউন্সিল করতে চাই। যার মধ্যমে সরকার পরিচালনায় এবং দেশের উন্নয়নে আমরা প্রবাসী বাংলাদেশীদের কাজে লাগাতে পারি, আমরা তাদের সহযোগিতা চাই। প্রবাসে যে সব বাংলাদেশী এক্সপাটির্জ রয়েছেন তাদের কাজে লাগাতে চাই।
প্রবাসী বাংলাদেশীদের যদি দেশের উন্নয়নে বা দেশ পরিচালনার সাথে সম্পৃক্ত করা না যায় এক সময় তাদের প্রজন্ম তাদের শিকড় ভুলে যাবে। যা হবে আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতির। গত ২০ অক্টোবর সন্ধ্যায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এ সব কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর তত্ত্বাবধানে সংবর্ধনা সভাটি উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগীয় নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীর আয়োজনে অনুষ্ঠিত চমৎকার সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমাল হোসেন কুনু। গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি ও বিএনপি নেতা এবাদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, জালালাবাদ এসোসিয়েশনের (একাংশের) সভাপতি বদরুল হোসেন খান, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, বাংলাদেশ লীগ অব আমেরিকার সাবেক সভাপতি বেদরুল ইসলাম বাবলা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেওয়ান শাহেদ চৌধুরী, তোফায়েল আহমেদ চৌধুরী, এডভোকেট নাসির উদ্দিন, সালেহ চৌধুরী, নিউইয়র্ক উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন।
খন্দকার আব্দুল মুক্তাদির সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিএনপি ১৫ বছরে একটি স্বৈরাচারি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। আমরা পরিবর্তন চাই বলেই আন্দোলন করেছি, সংস্কার চাই বলেই আন্দোলন করেছি- যে কারণে সরকারের নানা জুলুম নির্যাতনের পরও কেউ দল ছেড়ে যায়নি। এটা একটি বিরল ঘটনা। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের এক ক্রান্তিকালে ক্ষমতায় এসেছিলেন।
তিনিই দুর্ভিক্ষপীড়ত দেশকে স্বাভলম্বী করেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। দেশ ধ্বংসস্তুপ থেকে সম্মানের দেশে পরিণত করেছিলেন। আবার আরেক ক্রান্তিকালে ক্ষমতায় এসেছিলেন বেগম খালেদা জিয়া। তিনিও বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন, তত্ত্বাবধায়ক সরকারও দিয়েছিলেন। অনুষ্ঠানে তিনি সবার কাছে তার জন্য ভোট প্রার্থনা করেন। সবাইকে ভোটের সময় দেশে যাবার আহবান জানান।
অনুষ্ঠানে খন্দকার আব্দুল মুক্তাদিরকে ব্যবসায়ীদের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানান বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, ফখরুল ইসলাম দেলোয়ার, আকিব হোসেন, সাইফুর খান হারুন, মিজানুর রহমান মিজান। এ ছাড়াও নিউইয়র্ক স্টেট বিএনপি, উত্তর ও দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, আনোয়ার জাহিদ, এজিএম জাহাঙ্গীর, আব্দুর রহিম, শরিফুল খালিশদার, সোয়েব আহমেদ, নিউইয়র্ক স্টেট বিএনপির ভিপি জসীম, হুমায়ুন কবীর, দেওয়ান কাউছার, মনির হোসেন, দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সাধারণ সম্পাদক বদিউল আলম, খলকুর রহমান প্রমুখ।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
