নিউইয়র্কে আ.লীগ বিএনপির এ কি সখ্যতা!
হাসান মাহমুদ
প্রকাশিত: ৫ জুলাই ২০২৫
‘জুলাই আন্দোলনে’র স্পিরিট নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতেও বয়ে যাচ্ছে। জ্যামাইকায় মুষলধারে বৃষ্টি ঝরছিল ১ জুলাই, মঙ্গলবার রাতে। বৃষ্টি উপেক্ষা করেই বাংলাদেশ থেকে চলে আসা সাবেক পতিত সরকারের এমপি এবং সাবেক সরকারের বেশ কয়েকজন শীর্ষ সুবিধাভোগি ‘জুলাই আন্দোলনের মাসে’ বৈঠকে মিলিত হয়েছিলেন। নিউইয়র্কের জ্যামাইকার হিল সাইডের ১৬৩/০৮ স্ট্রিটের সদ্য চালু হওয়া একটি পিঠার রেস্টুরেন্টে বৈঠকের মূল সুর ছিল ড. ইউনূস সরকারের নির্বাচন পরিস্থিতি। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ওই বৈঠকে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের হাসিনা সরকারের সর্বশেষ এমপি ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির নেতা এসএম জাহিদ, সাবেক প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন, ভারতের দিল্লীতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, আওয়ামী লীগ নেত্রী ও মানিকগঞ্জ পৌর উপজেলার সাবেক চেয়ারম্যান সালেহা বেগমসহ আরও অনেকে। রাত ৯.৪০ মিনিটে আওয়ামী লীগ নেতাদের ওই চলমান বৈঠকে হঠাৎ উপস্থিত হন বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বড় মেয়ে ডা. লুনা খোন্দকারসহ আরও কয়েকজন। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সুবিধাভোগিদের বিরাট একটি অংশ বাংলাদেশ ত্যাগ করে চলে আসে নিউইয়র্কে। তাদের মধ্যে সরকারী আমলা, ব্যবসায়ি, সাংবাদিক, সাবেক এমপিরাও রয়েছেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকার কয়েকটি পত্রিকার সম্পাদক, সিনিয়র সাংবাদিক কালো তালিকাভুক্ত হবার কারণে সপরিবারে দেশত্যাগ করে কয়েক মাস আগে তারা নিউইয়র্কে আশ্রয় গ্রহণ করেন বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, বিএনপির সাবেক মহাসচিব ও চীফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনের বড় মেয়ে ডা. লুনা খোন্দকার তারই বাবার মানিকগঞ্জ-১ (দৌলতপুর, ঘিওর, শিবালয়) আসনের আওয়ামী লীগ আমলের সর্বশেষ এমপি এসএম জাহিদসহ অন্যদের সঙ্গে গত মঙ্গলবার রাতে পিঠার রেস্টুরেন্টে কথা বলছিলেন। ঠিক সেই সময়ে বাংলাদেশে মানিকগঞ্জের ওই আসনেরই সাবেক আরেক এমপি ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয়কে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার অভিযান পরিচালনা করছিল গোয়েন্দা পুলিশ। সাবেক এমপি দুর্জয়ের বিরুদ্ধে জুলাই আগস্টের কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে। দুর্জয়ের পর ওই আসন থেকেই এমপি হন যুবলীগ নেতা এসএম জাহিদ। নিউইয়র্কে চলে আসা মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও যুবলীগ নেতা এসএম জাহিদের নামেও বাংলাদেশে কয়েকটি মামলা রয়েছে বলে সূত্রে জানা গেছে। তবে মামলার বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে নিশ্চিত হওয়া যায়নি।
আ.লীগ নেতাদের উপস্থিতিতে জ্যামাইকায় বৈঠকের বিষয় সম্পর্কে জানতে বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বড় মেয়ে ডা. লুনা খোন্দকারের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, ‘জ্যামাইকার ওই পিঠার রেস্টুরেন্টে গত মঙ্গলবার রাতে আমি গিয়েছিলাম আমার এক আত্মীয়ের সাথে। সেখানে উপস্থিত আওয়ামী লীগ নেতাদের সাথে আমি সৌজন্যমূলকভাবে কথা বলেছি। এটা ¯্রফে ভদ্রতা। তারা অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। আমি সবার কথা মনে করতে পারছি না। দেশে গণতন্ত্র ধ্বংস হবার আগে আমার বাবা মানিকগঞ্জ-১ আসন থেকে পাঁচবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। তিনি বিএনপির সবচেয়ে দুর্যোগকালিন সময়ে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং দলের জন্য অপরিসিম কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন। তাঁর মেয়ে হিসেবে মানুষ আমার সাথে কথা বলে’।
আওয়ামী লীগ নেতাদের সাথে দেখা করার পূর্ব পরিকল্পনা ছিল কি-না জানতে চাইলে ডা. লুনা বলেন, ‘আমি অস্ট্রেলিয়ার মেলবোর্নে আমার পরিবার নিয়ে বসবাস করি। আমার ছোট বোন ঢাকার পিজি হাসপাতালের ডাক্তার। আমার আপন ভাই জগলু নিউইয়র্কের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। তার জন্য দোয়া করবেন। তাকে দেখতেই আমি নিউইয়র্কে আসি। আমার বাবার অনেক ভক্ত খবর পেয়ে আমাকে দাওয়াত দিচ্ছেন। তেমনই এক দাওয়াতে আমি মঙ্গলবার রাতে জ্যামাইকায় গিয়েছিলাম। সেই বাসা থেকে বের হয়েই পিঠাঘর রেস্টুরেন্টটি। বাঙালি হিসেবে পিঠা পছন্দ করি বলেই আত্মীয়ের সাথে সেখানে যাওয়া এবং তাদের সঙ্গে দেখা ও কথা বলা। তবে আমি তাদের কোন মূল আলোচনায় ছিলাম না। পরদিন আমি ট্যাক্সাসে চলে আসি। রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে রাজনীতিতে আমারও দুর্বলতা রয়েছে। ১০ জুলাই নিউইয়র্কে ফিরলে বিস্তারিত জানাতে পারবো’।
এ ব্যাপারে যোগাযোগ করলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত মানিকগঞ্জ পৌর উপজেলার সাবেক চেয়ারম্যান সালেহা ফোনে বলেন, ‘আমি খোন্দকার দেলোয়ার হোসেনের একজন ভক্ত। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। মহাসচিব হিসেবে বিএনপির জন্য তাঁর ত্যাগের কোন তুলনা হয় না। নিউইয়র্কে খোন্দকার দেলোয়ারের মেয়েকে পেয়ে আমি আমার বাসায় দাওয়াত করি। সেখান থেকে রাতে ওই পিঠার রেস্টুরেন্টে গেলে তাদের সাথে আমাদের দেখা ও আলাপ হয়’।
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
