নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২ মে ২০২৬
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির কর্মকর্তারা অভিষিক্ত হয়েছেন। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আর পেশাগত দায়িত্ব পালনের ওপর গুরুত্তারোপ করে বলেছেন, নানা প্রতিকূলতার মধ্যদিয়ে সাংবাদিকতা পেশা এগিয়ে চলছে। বিশেষ করে ‘এথনিক জার্ণালিজম’ সহজ নয়। তারপরও কমিউনিটির মিডিয়াগুলো সাধ্যমতো দায়িত্ব পালন করে চলেছে। যা প্রশংসার দাবী রাখে। শুক্রবার ২৪ এপ্রিল সিটির উডসাইডের গুলশান ট্যারেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএস কংগ্রেসের অন্যতম প্রভাবশালী সদস্য গ্রেং মেং এবং বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক ও ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা।
পবিত্র কোরআন তেলাওয়াতের পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ক্লাবের কোষাধ্যক্ষ রশীদ আহমদ। এরপর দেশ-বিদেশের নিহত সকল সাংবাদিকের বিদেহী আত্নার শান্তি ও মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করার পর স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম।
পরবর্তীতে ক্লাবের ২০০৬-২০২৭ সালের নতুন কার্যকরী কমিটিকে পরিচয় করিয়ে দেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার মঈনুদ্দীন নাসের। এ সময় কমিশনের সদস্য এবিএম সালেহউদ্দীন ও মোহাম্মদ কাজল শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠনের দ্বিতীয় পর্বে ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম ফাজলে রশীদ স্মরণে প্রবর্তিত ‘ফাজলে রশীদ পদক’ প্রদান করা হয়। এবছর এই পদকের জন্য মনোনীত হয়েছেন সিনিয়র সাংবাদিক, লেখক, অনুবাদক এবং ক্লাবের অন্যতম উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ-এর উপদেষ্টা আনোয়ার হোসাইন মঞ্জু। এসময় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান, সাপ্তাহিক ঠিকানা’র ভারপ্রাপ্ত সম্পাদক এম এম শাহীন, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক প্রথম আলো সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন, উপদেষ্টা তাসের খান মাহমুদ তার হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও ক্লাবের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএস সদস্য গ্রেং মেং ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকে কংগ্রেশনাল রিকগনিশন সার্টিফিকেট প্রদান করেন।
পরবর্তীতে ‘ভয়েস-৫’ শীর্ষক স্মরণিকা উন্মোচন করা হয়। এটি উন্মোচন করেন প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা। এ সময় কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক, সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার সহ সম্পাদনা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য পর্বে অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক ঠিকানা’র ভারপ্রাপ্ত সম্পাদক এম এম শাহীন, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মূলধারার রাজনীতিক এটর্নী মঈন চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, সোসাইটির ট্রাষ্টি বোর্ড সদস্য এবং জ্যামাইকা মুসলিম সেন্টার-জেএমসি’র সেক্রেটারী ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সোসাইটির ট্রাষ্টি বোর্ড সদস্য কাজী আযম ও নাঈম টুটুল, খানস টিউটিারিয়াল-এর চেয়ারপার্সন নাঈমা খান, অ্যাসাল-এর ন্যাশনাল প্রেসিডেন্ট করিম চৌধুরী, ফোবানা’র এক্সিকিউটিভ সেক্রেটারী ফিরোজ আলম, জেবিবিএ’র একাংশের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, রাজনীতিক জসিম ভূঁইয়া, আব্দুস সবুর, আব্দুস শহীদ, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট- এর আগামী ডেমোক্র্যাট দলীয় প্রাইমারী নির্বাচনে প্রার্থী জাকির চৌধুরী সিপিএ ও জে মোল্লা সানী ও বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসাইন শিপন প্রমুখ। কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নর্থবেঙ্গল সোসাইটির সাবেক সভাপতি এম হাসান, সাবেক প্রধান উপদেষ্টা নাসির আলী খান পল, রাজনীতিক সোলায়মান ভূঁইয়া,রিয়েল স্টেট স্পেশালিষ্ট জান ফাহিম, জেএফএম রাসেল, হাসান জিলানী, মাসুদ রানা তপন, এম এন হায়দার মুকুট, শাহ শহিদুল হক ও হাসান মার্ক।
সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন নিপা জামান, তানিয়া আলীম ও মারিয়া মরিয়ম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ক্লাব সদস্য তামান্না মুশতারী মৌ ও সৌরভ ইমাম। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
