নিউইয়র্কে খরা পরিস্থিতি, জল সংরক্ষণের আহ্বান
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৪
নিউইয়র্কে টানা শুষ্কতার কারণে শহরব্যাপী খরা পর্যবেক্ষণ পরিষেবা ঘোষণা করেছেন মেয়র এরিক অ্যাডামস। বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় শহরের জলাধারগুলোতে পানি কমতে শুরু করেছে। এ পরিস্থিতিতে শহরের বিভিন্ন সংস্থাকে জল সংরক্ষণের পরিকল্পনা হাতে নিতে এবং বাসিন্দাদের পানি ব্যবহারে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
১ নভেম্বর শুক্রবার সিটি প্রশাসন জানায়, অক্টোবর মাসটি ছিল নিউইয়র্ক সিটির রেকর্ড করা ইতিহাসে অন্যতম শুষ্কতম মাস। গত কয়েক দশকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি শহরটিকে। ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্টাল প্রটেকশন (ডিইপি) কমিশনার রোহিত টি. আগারওয়ালা জানান, জলাধারের স্তর নিয়ন্ত্রণে রাখতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।
মেয়র অ্যাডামস বলেন, নিউইয়র্কবাসী সবসময়ই সংকটময় পরিস্থিতিতে একসঙ্গে কাজ করেছে। এই খরার সময়ে আমাদের সকলের উচিত যতটা সম্ভব পানি সংরক্ষণ করা, যাতে ভবিষ্যতে আরও জটিল পরিস্থিতি এড়ানো যায়। এখনই পদক্ষেপ নিলে আমরা আমাদের পার্কগুলো সবুজ রাখতে পারব এবং গ্রীষ্মকালে পুলগুলো পানিতে ভরতে সক্ষম হব।
অ্যাডামস আরও বলেন, আসুন, আমরা সবাই মিলে এই খরা পরিস্থিতি মোকাবিলা করি। আমাদের ছোট ছোট উদ্যোগ ভবিষ্যতে বড় প্রভাব ফেলবে।
শহরের কর্মকর্তারা জানান, খরা পর্যবেক্ষণের ৩টি স্তরের মধ্যে এটি প্রথম স্তর। পরিস্থিতির উন্নতি না হলে শহরটি খরা সতর্কতা বা খরা জরুরি অবস্থাও ঘোষণা করতে পারে। এ অবস্থায় নগর সংস্থাগুলোর পাশাপাশি নিউইয়র্কের বাসিন্দাদের জন্যও বাধ্যতামূলক জল সংরক্ষণের পদক্ষেপ গ্রহণ করতে হতে পারে।
পরিবেশবিদরা বলছেন, দীর্ঘমেয়াদে এই ধরনের জল সংরক্ষণের উদ্যোগে নিউইয়র্ক শহরের পানির চাহিদা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
অপারেশনসের ডেপুটি মেয়র মীরা জোশী বলেন, যদি নিউইয়র্কের বাসিন্দারা ছোটখাটো অভ্যাস পরিবর্তন করে আমরা বড় ধরনের জল অপচয় এড়াতে পারি। তিনি বলেন, শহরের পানি সরবরাহের অন্যতম প্রধান উৎস ডেলাওয়্যার অ্যাকুয়াডাক্টের মেরামত কাজও চলছে। এই প্রকল্পের কারণে পানির সরবরাহে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। তাই বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টা এবং সচেতনতার মাধ্যমেই আমরা শহরে খরা পরিস্থিতি সামাল দিতে সক্ষম হবো।
এদিকে জাতীয় আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, এই শুষ্ক পরিস্থিতির কারণে নিউইয়র্কের আশেপাশে দাবানলের ঝুঁকি বাড়ছে। নিউ জার্সি, কানেকটিকাট, এবং ম্যাসাচুসেটসেও এমন আবহাওয়া পরিস্থিতি দেখা যাচ্ছে, এবং এই অঞ্চলে কিছু স্থানে আগুনের ঝুঁকি প্রতিরোধে সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতির উন্নতি না হলে নিউইয়র্ক কর্তৃপক্ষ পানির ব্যবহার সীমিত রাখার নির্দেশনা জারি করতে পারে।
নাগরিকদের জল সংরক্ষণের আহ্বান
এদিকে দীর্ঘমেয়াদি পরিস্থিতি মোকাবেলায় এখন থেকে নাগরিকদের জল সংরক্ষণের আহ্বান জানিয়েছে সিটি প্রশাসন। কিছু নির্দশনা নিচে তুলে ধরা হলো:
খোলা ফায়ার হাইড্রেন্ট পানি অপচয়ের হার প্রতি মিনিটে ১ হাজার গ্যালন পর্যন্ত হতে পারে। এমন কোন ফায়ার হাইড্রেন্ট বা রাস্তার ফুটো দেখতে পেলে ৩১১ নম্বরে কল করে রিপোর্ট করতে অনুরোধ করা হয়েছে।
টয়লেট ব্যবহারের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ফ্লাশ এড়ানোর পরামর্শ দিয়ে বলা হয়েছে। টয়লেট থেকেই একটি পরিবারে প্রায় ৩০ শতাংশ পানি ব্যবহৃত হয়। এ ছাড়া, ঝরনা ব্যবহারের সময় ৫-৭ মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
পরিবেশ সুরক্ষা বিভাগের (ডিইপি) তথ্য অনুযায়ী, ফোঁটায় ফোঁটায় ঝরতে থাকা কল থেকেও বছরে ৩ হাজার গ্যালনের বেশি পানি অপচয় হতে পারে। তাই বাসিন্দাদের যে কোনো ধরনের লিক বা ফুটো দেখলে তাৎক্ষণিক মেরামতের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
