নারীর পা ছড়িয়ে বসার পোস্টারটি পাকিস্তানে বিতর্কের সৃষ্টি করেছে
প্রকাশিত: ৭ এপ্রিল ২০১৯
রুমিসা লাখানি এবং রাশিদা সাব্বির হোসেন যখন পাকিস্তানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি প্ল্যাকার্ড তৈরি করেন তখন তাদের কোন ধারণাই ছিল না যে এটি সারা দেশে কতো বড়ো বিতর্কের সৃষ্টি করতে পারে।
নারী দিবসের একদিন আগে করাচীর একটি বিশ্ববিদ্যালয়ে ২২ বছর বয়সী এই দু'জন শিক্ষার্থী পোস্টার তৈরির একটি সেশনে অংশ নিয়েছিলেন।
তারা এমন একটি পোস্টার বানাতে চেয়েছিলেন যাতে সবার দৃষ্টি পড়ে। এজন্যে নানা আইডিয়া নিয়ে তারা চিন্তাভাবনা করতে শুরু করেন।
সেসময় তাদের পাশের একজন বান্ধবী দুটো পা দু'পাশে ছড়িয়ে বসেছিল। এটা দেখেই তারা একটি পোস্টার বানানোর আইডিয়া পেয়ে যান।
রুমিসা মনে করেন, নারীরা কীভাবে বসবে তা নিয়ে প্রচুর কথাবার্তা হয়। "আমাদেরকে খুব মার্জিত হতে হবে। আমাদের শরীরের আকার আকৃতি যাতে দেখা না যায় সেজন্যে সচেতন থাকতে হবে। পুরুষরা যখন পা ছড়িয়ে বসে তখন সেদিকে কেউ তাকিয়েও দেখে না।"
কিন্তু রুমিসা যে প্ল্যাকার্ডটি তৈরি করেছেন তাতে দেখা যাচ্ছে সানগ্লাস চোখে দেওয়া এক নারী নিঃসঙ্কোচে পা ছড়িয়ে বসে আছেন।
তার বান্ধবী রাশিদা তখন একটি শ্লোগান লিখে দিয়েছেন। মেয়েদেরকে যে "কীভাবে বসতে হবে, হাঁটতে হবে, কথা বলতে হবে" এসব নিয়ে উপদেশ দেওয়া হয় সেবিষয়েই তিনি লোকজনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন।
তারা তখন একটি শ্লোগানের ব্যাপারে একমত হয়ে লিখেন: "এই আমি ঠিকমতো বসেছি।"
হাবিব বিশ্ববিদ্যালয়ে এই দুজনের প্রথম দেখা হয়েছিল। তারপর একসময় তারা ভাল বন্ধু হয়ে যান। নিজেদের জীবনের সব অভিজ্ঞতা থেকে নারী অধিকারের ব্যাপারে তাদের মধ্যে একই ধরনের দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছিল।
রুমিসা বলেন, তাকে প্রতিদিনই বিয়ে করার কথা শুনতে হয়। এজন্যে তাকে পরিবার থেকে চাপও দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত যে তিনি অবিবাহিত থাকতে পেরেছেন, সেটা তার কাছে "একটা ব্যক্তিগত বিজয়ের" মতো মনে হয়।
রাশিদা বলেছেন, রাস্তায় তাকে প্রতিদিনই নানা ধরনের হেনস্থার শিকার হতে হয়। এজন্যে তারা দুজনেই 'আওরাত' বা নারী সমাবেশে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
"চারদিকে এতো নারী তাদের অধিকারের জন্যে চিৎকার করছেন- এটা ছিল একটা দারুণ অভিজ্ঞতা। আমার ধারণা যারাই সেখানে অংশ নিয়েছিলেন তারা তখন নারীর শক্তি সম্পর্কে কিছুটা হলেও অনুভব করতে পেরেছিলেন," বলেন রুমিসা।
পাকিস্তানে এর আগেও নারীরা এরকম বড় বড় সমাবেশে অংশ নিয়েছেন। বিভিন্ন দেশে নারী ও পুরুষের সমতা কতোখানি এবিষয়ে বিশ্ব অর্থনৈতিক ফোরাম ১৪৯টি দেশের যে তালিকা তৈরি করেছিল তাতে পাকিস্তানের অবস্থান ছিল একেবারে নিচের দিক থেকে দুই নম্বরে। সবচেয়ে খারাপ অবস্থা ইয়েমেনে।
পাকিস্তানে নারীদের পারিবারিক সহিংসতার শিকার হওয়া, জোরপূর্বক বিবাহ, যৌন নির্যাতন এসব খুব সাধারণ ঘটনা। এমনকি পরিবারের সম্মান রক্ষার নামে নারীদেরকে হত্যা করার খবরও মাঝে মাঝেই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়।
নারীদের ওই সমাবেশে আরো অনেকেই নানা ধরনের প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন। কিন্তু রক্ষণশীল এই দেশটিতে রুমিসা ও রাশিদার তৈরি পোস্টারটি ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।
সমাবেশ আয়োজনকারীদের একজন মনিজা বলছেন, "নারীদের শরীরকে যৌনতা হিসেবে দেখা হয়। বলা হয় যে নারীদেরকে শরীর ঢেকে রাখতে হবে এবং তারা ঘরের বাইরে যাবে না। আমরা এর প্রতিবাদ করছি।"
রুমিসা মনে করেন সেদিন যে সাড়ে সাত হাজার নারী জড়ো হয়েছিল সেটা রক্ষণশীল পুরুষদের ভাবিয়েছে। অনেকেই হয়তো ব্যাপারটা ঠিকমতো নেয়নি যে নারীরা এভাবে চিৎকার করছে। "অনেকে মনে করে এটা ইসলামের বিরোধী। কিন্তু আমরা সেটাকে এভাবে দেখি না। আমার ধারণা ইসলামে নারীকে যথেষ্ট মর্যাদা দেওয়া হয়েছে।"
ওদের তৈরি প্ল্যাকার্ডের ছবিটি ইন্টারনেটে পোস্ট করা হলে সোশাল মিডিয়াতে সেটি ছড়িয়ে পড়তে শুরু করে। এনিয়ে তখন প্রচুর আলোচনা শুরু হয়ে যায়।
একজন ফেসবুকে লিখেছেন, "আমি আমার মেয়ের জন্যে এধরনের সমাজ চাই না।" আরেকজন লিখেছেন, "আমিও একজন নারী। কিন্তু এই ছবিটার ব্যাপারে খুব একটা স্বস্তি বোধ করছি না।" আরেকজন লিখেছেন, "এটা নারী দিবস, দুশ্চরিত্রাদের দিবস নয়।"
রুমিসার পরিচিত অনেকে ব্যক্তিগতভাবে তাকে বার্তাও পাঠিয়েছেন। তারা বলেছেন, "আমরা বিশ্বাস করতে পারছি না তোমার মতো কেউ একজন এটা করেছে। তুমি এমন একটি ভদ্র পরিবারের মেয়ে।"
তার পরিবারের কোন কোন সদস্য তার বাবা মাকেও বলেছেন, তাকে যেন আর এধরনের সমাবেশে যেতে দেওয়া না হয়।
কিন্তু সামাজিক এই চাপের পরেও রুমিসার পিতামাতা তাদের মেয়ের সিদ্ধান্তের সাথে একমত।
ওই সমাবেশে আরেকটি প্ল্যাকার্ডে লেখা ছিল- "আমার শরীর, আমার সিদ্ধান্ত।"
পাকিস্তানের একটি টিভি চ্যানেলের খবর অনুসারে, করাচীর একজন ধর্মীয় নেতা এই বক্তব্যের কড়া সমালোচনা করে বলেছিলেন, "আমার শরীর আমার সিদ্ধান্ত.. তাহলে পুরুষের শরীর পুরুষের সিদ্ধান্ত....তারা যার উপরেই চায় তার উপরেই উঠে যেতে পারে।"
পরে অনেকে তার বিরুদ্ধে ধর্ষণে প্ররোচনা দেওয়ার অভিযোগ করেছেন।
নারীদের এই সমাবেশে পাকিস্তানে নারীবাদী আন্দোলনের মধ্যেও বিভেদ সৃষ্টি করেছে।
রুমিসা বলেন, "অনেকে বলছেন এসব কোন বিষয় না। নারীদের এরকম আচরণ করা উচিত নয়। আমার অনেক নারীবাদী বান্ধবীও মনে করে যে এই পোস্টারটা অপ্রয়োজনীয়।"
তারা মনে করেন যে এই পোস্টারের মাধ্যমে পাকিস্তানের সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি অসম্মান দেখানো হয়েছে।
একজন বলেছেন, "যারা মনে করে এরকম পোস্টারের মাধ্যমে নারীর অধিকার আদায় করা যাবে তারা বিভ্রান্ত জিহাদিদের মতো, যারা মনে করে নিরীহ লোকজনকে হত্যা করে বেহেশতে যাওয়া যায়।"
এই বিতর্কের পরেও রুমিসা মনে করেন তিনি ঠিক পোস্টারটিই বানিয়েছেন। এটা নিয়ে তার কোন দুঃখ নেই। আমি খুশি যে এটা এতো মানুষের দৃষ্টি কেড়েছে।"
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
