নারায়ণগঞ্জে স্বামীকে জয়ী করতে মাঠে নেমেছেন এমপি পত্নীরা
নারায়নগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমে উঠেছে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের ভোটের মাঠ। নিজ নিজ আসনে নির্বাচনী বৈতরণী পার হতে বিভিন্ন কৌশলে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। কোনো কোনো আসনে এমপি পত্নীরাও মাঠে নেমেছেন স্বামীদের পক্ষে। ভোটারদের মন জয় করতে নারায়ণগঞ্জের নির্বাচনী মাঠ দাবড়িয়ে বেড়াচ্ছেন তাঁরা। এমপি স্বামীর ভোটযুদ্ধে নির্বাচনী মাঠে তাঁরা এখন সেনাপতির মতোই ভূমিকা পালন করছেন।
সরেজমিন বিভিন্ন আসন ঘুরে দেখা গেছে, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের এমপি পত্নীরা পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন। দফায় দফায় উঠান বৈঠক, গণসংযোগ, শুভেচ্ছা বিনিময় এবং নারীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করে ব্যস্ত সময় পার করছেন এমপি পত্নীরা। সেখানে তাঁরা তুলে ধরছেন এমপি স্বামীর পজিটিভ নানা কর্মকাণ্ড, সরকারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাসহ নানা প্রচার-প্রচারণা। এসব প্রচারণায় এমপিদের স্ত্রীরা তুলে ধরছেন বিরোধী দল বিএনপির নানা অপকর্মের ইতিহাসও। কিছুদিন ধরে নির্বাচনী ময়দান দাবড়িয়ে বেড়াচ্ছেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর স্ত্রী ও পৌর মেয়র হাসিনা গাজী, সেলিম ওসমান এমপির পত্নী নাসরীন ওসমান, সংসদ সদস্য শামীম ওসমানের পত্নী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর সহধর্মিণী ডাক্তার সায়মা আফরোজ ইভা এবং সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সহধর্মিণী ডালিয়া লিয়াকত।
তবে বর্তমান সময়ে নির্বাচনের মাঠে সবচেয়ে বেশি পরিশ্রম করতে দেখা গেছে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের পত্নী সালমা ওসমান লিপিকে। প্রতিটি সংসদ নির্বাচনে লিপি ওসমান প্রথম থেকেই নির্বাচনী মাঠে অংশ নেন। অমায়িক আচরণ, সাবলীল-সুন্দর বাচনভঙ্গি ও সাজানো-গোছানো বক্তব্যে এবং জনপ্রিয় নারী ব্যক্তিত্ব হিসেবে সাধারণ মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত শামীম ওসমানের পত্নী লিপি ওসমান। নির্বাচনী এলাকায় তিনি শামীম ওসমানের উদ্যোগে সাত হাজার ৪০০ কোটি টাকার উন্নয়ন এবং সারা দেশে সরকারের ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরে জনগণকে অবহিত করে যাচ্ছেন। এ ছাড়া তিনি সাধারণ মানুষকে সজাগ থাকতে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির, বিএনপির পেট্রলবোমাসহ নানা অপকর্মের ইতিহাস তুলে ধরছেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমা ওসমান লিপির বিভিন্ন অনুষ্ঠানের ছবি ও সংবাদ ভাইরাল হতে দেখা যাচ্ছে। অন্যদিকে রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের স্ত্রী পৌর মেয়র হাসিনা গাজী বিভিন্ন অনুষ্ঠানে নিজের ও স্বামীর উন্নয়নের কথা তুলে ধরছেন।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের স্ত্রী নাসরিন ওসমান তাঁর স্বামী সেলিম ওসমানের নিজস্ব তহবিল থেকে করা প্রায় ৯০ কোটি টাকার উন্নয়নের কথা তুলে ধরছেন। পাশাপাশি তিনি এলাকার উন্নয়নে স্বামীকে শেষ দিন পর্যন্ত সঁপে দেওয়ারও ওয়াদা করছেন।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্যের পত্নী ডালিয়া লিয়াকত ছুটছেন ইউনিয়ন থেকে ইউনিয়নে আর মহিলা ভোটারদের মাঝে উন্নয়নের ফিরিস্তি তুলে স্বামীর পক্ষে ভোট প্রার্থনা করছেন। একইভাবে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর পক্ষে জনমত সৃষ্টি করছেন তাঁর সহধর্মিণী ডা. সায়মা আফরোজ। তিনি বিভিন্ন অনুষ্ঠানে সংসদ সদস্য বাবুর উন্নয়নের চিত্র তুলে ধরছেন।
এদিকে এমপিপত্নীদের প্রচারণার কারণে নারী ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে, বিশেষ করে নারী ভোটাররা তাদের চাওয়া-পাওয়া, দাবিদাওয়ার অনেক কিছু এমপিপত্নীদের সঙ্গে শেয়ার করতে পারছেন। এ ব্যাপারে জানতে চাওয়া হলে শামীম ওসমান পত্নী লিপি ওসমান বলেন, ‘সব সময়ই স্বামীদের পাশে থাকা স্ত্রীদের কর্তব্য। নির্বাচনে জয়ী হতে স্বামীর পক্ষে যেখানেই ভোট চাইতে যাচ্ছি, সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছি।’ দেশের উন্নয়নে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করেন তিনি।
ডা. সায়মা আফরোজ ইভার স্বামী নারায়ণগঞ্জ-২ আসনের (আড়াইহাজার) সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম বাবু বলেন, ‘ইভার ভোট চাওয়ার বিশেষ কৌশল ভোটারদের মন জয় করতে সক্ষম হচ্ছে। ওর কারণে আমিও অনুপ্রেরণা পাচ্ছি।’
ব্যবসায়ী নেতা ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের সহধর্মিণী নাসরিন ওসমান বলেন, ‘এই সময়ে স্বামীর পাশে থেকে তাঁকে সহযোগিতা করাটাই উত্তম কাজ।’ স্বামীর জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সেলিম নিজস্ব অর্থায়নে শহর-বন্দরে যে উন্নয়ন করেছেন, তা বিরল। সে কারণেই মানুষ তাঁকে ভোট দিতে মুখিয়ে আছে।’
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
