নতুন বছরে গুগলের পরিকল্পনা
প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৫
নতুন বছরে সকলেরই কোনো না কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। থাকে পরিকল্পনাও। ২০২৫ সালে প্রযুক্তি বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান গুগল কোন লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাবে? সেই লক্ষ্য অর্জনে তাদের পরিকল্পনা কী? তার অনেক কিছুই সম্প্রতি জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। পাশাপাশি উদ্ভাবনী দক্ষতাকে কাজে লাগিয়ে গ্রাহকদেরকে বিশ্বমানের প্রোডাক্ট উপহার দিতে বদ্ধপরিকর থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।
সম্প্রতি গুগলের মাউন্টেন ভিউ হেডকোয়ার্টারে অনুষ্ঠিত গুগলের স্ট্র্যাটেজি মিটিংয়ে উপস্থিত কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে সুন্দর পিচাই নতুন বছরে গুগলের পরিকল্পনা তুলে ধরেন। দ্রুত বিকাশমান প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে কর্মীদেরকে নিজেদের উদ্ভাবনী ক্ষমতা ব্যবহার করতে বলেন পিচাই। সুন্দর পিচাই স্পষ্ট করেই জানিয়েছেন, নতুন বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিভিত্তিক বিভিন্ন পণ্য তৈরি এবং এআই প্রযুক্তির উন্নয়নই হবে গুগলের প্রধান লক্ষ্য। বিশেষ করে এআই অ্যাসিস্ট্যান্ট ট্রল 'জেমিনি'- কে ঘিরেই গুগল ২০২৫ সালের কৌশল সাজিয়েছে বলে জানান তিনি। পিচাই বলেন, 'গ্রাহকদের জন্য জেমিনির উন্নয়নই হবে আগামী বছর আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। সাম্প্রতিক সময়ে আমরা এদিকে বেশ সাফল্য পেয়েছি, তবে নেতৃস্থানীয় অবস্থানে পৌছাতে আমাদেরকে আরো কাজ করতে হবে।'
জেনারেটিভ এআই প্রযুক্তির বাজারে ওপেনএআই'র জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি বর্তমানে শীর্ষে অবস্থান করছে। তবে গুগল যে খুব পিছিয়ে আছে এমন নয়। বরং জেমিনির বদৌলতে এআই'র বাজারে ওপেনএআই'র সঙ্গে ভালোই পাল্লা দিচ্ছে এই সার্চ ইঞ্জিন জায়ান্ট। জেমিনি অ্যাপটিতে চ্যাটবট ছাড়াও গ্রাহককেন্দ্রিক বেশ কিছু এআই ফিচার রয়েছে। জেমিনিকে নিজেদের ফ্ল্যাগশিপ পণ্যে পরিণত করতে চায় গুগল। পিচাই জানিয়েছেন, এই লক্ষ্যকে সামনে রেখে জেমিনিকে ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে গুগল। সার্বিকভাবে এআই প্রযুক্তির আশীর্বাদকে কাজে লাগিয়ে গ্রাহকদের দৈনন্দিন জীবনের বাস্তব সমস্যার সমাধান খুঁজে বের করার ওপরও গুরুত্বারোপ করেন গুগল সিইও।
গুগলের স্ট্র্যাটেজি মিটিংয়ে উপস্থিত ছিলেন এআই গবেষণা প্রতিষ্ঠান ডিপমাইন্ডের সহ- প্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিস। তিনি জেমিনিকে ঘিরে তার পরিকল্পনা তুলে ধরেন। ভবিষ্যতে জেমিনিকে বিভিন্ন ডিভাইস, ডোমেইন ও মাধ্যমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার পরিকল্পনার কথাও বলেন তিনি।
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
