তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে।
বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ২০০৮ সালে ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেয়া হয়েছিল। এক দশকে তথ্য প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি সবচেয়ে বেশি অবদান রেখেছে দেশের তরুণ সমাজ। তাদের নানা দিক নিদের্শনায় সরকার ডিজিটাল খাতের নানা পদক্ষেপ নিয়েছে এবং সফল হয়েছে।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, মন্ত্রী হওয়ার পরে প্রথম চ্যালেঞ্জ ছিল ফোরজি চালু করা। সেটি সম্ভব হয়েছে। ফাইভজি নিয়েও এখন কাজ চলছে। কৃষিভিত্তিক দেশ থেকে বাংলাদেশ এখন ডিজিটাল ও তথ্য প্রযুক্তিভিত্তিক দেশে পরিণত হচ্ছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার বলেন, বাংলাদেশ ডিজিটাল খাতে বেশ এগিয়ে গেছে। ২০০৮ সালে মাত্র ৮০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করতেন। এখন তা বহুগুণ বেড়ে গেছে। আইটি খাত থেকেও আয় বৃদ্ধি পেয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজসহ আরও অনেকে।
প্রসঙ্গত, গত বছর প্রথমবার দিনটি ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ হিসেবে পালিত হয়। এবার দিবসটির নাম বদলে করা হয়েছে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’।
আজ দিনব্যাপী আয়োজনে থাকবে ডিজিটাল বাংলাদেশ পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা প্রদান, রোবো ওয়ার, পাজল গেইম শো, প্রদর্শনী, দেশব্যাপী অনলাইন প্ল্যাটফর্মে রচনা প্রতিযোগিতা, জেলা উপজেলায় চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও ডিজিটাল বাংলাদেশ সম্পর্কিত আলোচনা সভা।
২০১৭ সালের নভেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয়ভাবে তথ্যপ্রযুক্তি দিবস পালনের প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছিল।
- আমেরিকা নির্ভর না হয়ে ইউরোপকে নিজস্ব ‘যুদ্ধকৌশল’ গড়তে হবে
- মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের কথা ভাবছে ভারত
- যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- আরও চার জেলায় ছাত্রদল ছাত্রশিবির সংঘর্ষ
- চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট
- মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম
- জুলাই জাদুঘর উদ্বোধন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী
- ইসরাইলের সমালোচনা করলে কী যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না
- বহু চেষ্টা করেও আল-সাইয়েদকে হারাতে পারল না ইসরায়েল
- মাগুরার বাড়িতে হামলার পর প্রতিক্রিয়া জানালেন সাকিব
- শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ
- সাইক্লোস্পোরিয়াসিসের প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রে ২ জনের মৃত্যু
- প্রথম শ্রেণির ভর্তিতে লটারিই থাকছে
- অভিনেত্রী রিনা রহমান আর নেই
- ইরানকে ট্রাম্পের কড়া বার্তা: ‘চুক্তি করুন, নয়তো আত্মসমর্পণ’
- ক্ষমা চাওয়ায় ইউক্রেনে হামলা চালাচ্ছে না ইরান
- ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সাত শতাধিক বাড়ি পুড়ে ছাই
- ফের বাড়ল তেলের দাম
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ১০ দিনের
- পাম্পে দীর্ঘ লাইন, জ্বালানি তেল নিয়েও বাড়ছে উৎকণ্ঠা
- মঙ্গলবারের মধ্যেই হরমুজ প্রণালি পুরোপুরি চালু হতে পারে
- ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত ছিল ঐতিহাসিক
- ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি
- ‘হামাসকে নিরস্ত্রীকরণ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সুদূরপ্রসারী ফাঁদ’
- পাকিস্তানে বিক্ষোভস্থলের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭
- রাজধানীর চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর
- পোলাও এখন পাতে তোলাও দায়
- পেরুতে বিমান বিধ্বস্ত, নিহত ১৩
- অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা
- মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৩
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
