দীর্ঘ হচ্ছে ডলার সংকট
প্রকাশিত: ১ নভেম্বর ২০২২
♦ রেমিট্যান্সে খরা অব্যাহত থামেনি হুন্ডি ♦ অনেক ব্যাংক এলসি খুলতে পারছে না ♦ অনেকে এলসি খুললেও পণ্য আসছে না
দীর্ঘই হচ্ছে ডলার সংকট। সময়ের সঙ্গে বাড়ছে সংকটের তীব্রতা। রপ্তানি ও রেমিট্যান্স আয় বাড়াতে না পারায় বৈদেশিক মুদ্রার রিজার্ভেও টান পড়েছে। ব্যাংকিং চ্যানেলে ডলারের সংকট প্রকট আকার ধারণ করেছে। ফলে আমদানি-রপ্তানির এলসি খুলতে পারছে না অনেক ব্যাংক। বৈধ পথের চেয়ে অবৈধ পথে সুবিধা বেশি পাওয়ায় সে পথেই রেমিট্যান্সের অর্থ হুন্ডি করে পাঠাচ্ছেন প্রবাসীরা। সরকার চেষ্টা করেও বহির্বিশে বাংলাদেশের শ্রমবাজারের পরিবেশ ফেরাতে পারেনি। ফলে রেমিট্যান্সের খরাও কাটছে না। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বেচেও পরিস্থিতির উন্নতি করতে পারছে না। এখনো খোলাবাজারে ১১২-১১৫ টাকায় বিক্রি হচ্ছে প্রতি ডলার। তবু বাজারে প্রয়োজনীয় ডলার পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ীরা প্রয়োজনীয় ডলারের অভাবে এলসি খুলতে পারছেন না। বাংলাদেশ ব্যাংক ডলারের দাম বেঁধে দিলেও তা মানছে না অনেক ব্যাংক। এতে নির্ধারিত দামে ব্যাংকেও ডলার পাচ্ছেন না গ্রাহক। বিশ্লেষকরা বলছেন, ডলার সংকট কাটাতে রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়াতে হবে। পাশাপাশি নিশ্চিত করতে হবে প্রবাসী শ্রমিকদের প্রাপ্য সুবিধা। যারা বিদেশে যেতে আগ্রহী তাদের সঠিক নির্দেশনা দিয়ে, প্রশিক্ষণ দিয়ে কম খরচে পাঠাতে হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় আমদানি আরও কমিয়ে আনতে হবে। এর চেয়েও বড় ব্যাপার হলো, ডলারের অপচয় ও দুর্নীতি বন্ধ করতে হবে। পাচার রোধের পাশাপাশি, যারা অর্থ পাচার করেন তাদের আইনের আওতায় আনতে হবে বলে মনে করেন ড. সালেহউদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, সরকারি কর্মকর্তাদের যথেচ্ছ বিদেশ ভ্রমণ এখনো পুরোপুরি বন্ধ হয়নি। এ ক্ষেত্রেও জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংকট কাটাতে ব্যাংকে বেঁধে দেওয়া হয়েছে ডলারের সর্বোচ্চ দাম। আর ডলারের সর্বোচ্চ দাম বেঁধে দেওয়ার পর প্রবাসী আয়ে বড় পতন হয়েছে। সেপ্টেম্বরে যে আয় এসেছে, তা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন। এদিকে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে এসেছে ৩৫ দশমিক ৯৮ বিলিয়ন ডলারের ঘরে, যা গত বছরের একই সময়ে ছিল ৪৬ দশমিক ১৯ বিলিয়ন ডলারের বেশি। এক মাস আগেও, অর্থাৎ ২৯ সেপ্টেম্বর-২০২২ রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। তবে প্রকৃতপক্ষে রিজার্ভের পরিমাণ ৩০ বিলিয়নের নিচে। সেপ্টেম্বরে দেশে প্রবাসী আয় এসেছে ১৫৪ কোটি ডলার, আগস্টে এসেছিল ২০৩ কোটি ডলার। ফলে আগের মাসের তুলনায় আয় কমেছে প্রায় ২৫ শতাংশ। আর গত বছর সেপ্টেম্বরে প্রবাসী আয় এসেছিল ১৭২ কোটি ডলার। সেই হিসাবে গত বছর সেপ্টেম্বরের তুলনায় প্রবাসী আয় কমেছে ১১ শতাংশ। এদিকে আমদানি বাণিজ্যে ডলার-নির্ভরতা কমাতে চায় সরকার। চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে বিশ্বব্যাপী মার্কিন ডলারের আধিপত্য চলছে। বাংলাদেশের ব্যাংক ও অব্যাংক খাতে প্রায় প্রতিদিনই হু হু করে ডলারের দাম বাড়ছে। ইতিহাসের পাতায় রেকর্ড হয়েছে। একই সঙ্গে ইউরোর দামও বাড়ছে বাংলাদেশের প্রেক্ষাপটে। ডলার সংকটের কারণে আমদানির এলসি খুলতে হিমশিম খাচ্ছে ব্যাংকগুলো। অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে বিদেশ ভ্রমণ, বিলাসী পণ্য আমদানিসহ ডলার খরচ কমাতে নানা ধরনের উদ্যোগ নিলেও সংকট কমছে না। বরং প্রতিদিনই এ সংকট তীব্র হচ্ছে। রপ্তানি আয় ও রেমিট্যান্সের তুলনায় আমদানি ব্যয়ের ক্ষেত্রে প্রতি মাসে অন্তত দুই বিলিয়ন ডলার ঘাটতি সৃষ্টি হচ্ছে। এর ফলে ডলারের আধিপত্য আরও বাড়ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি অনেক বেড়েছে। এক বছরে রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় বেশি হয়েছে ৩ হাজার ৩২৪ কোটি ৯০ লাখ ডলার, যা আগের অর্থবছরের (২০২০-২১) চেয়ে প্রায় ৯১৪ কোটি ডলার বেশি এবং এযাবৎকালের সর্বোচ্চ। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৯৪ টাকা ৭০ পয়সা ধরে) এ ঘাটতির পরিমাণ ৩ লাখ ১৪ হাজার ৭৮২ কোটি টাকা। গত অর্থবছর এই ঘাটতির পরিমাণ ছিল ২ হাজার ৩৭৭ কোটি ডলার। ডলার সংকট প্রকট হওয়ায় সম্প্রতি দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। এতেও সংকট কমেনি। দামও কমেনি। সে সময় ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বৈদেশিক মুদ্রা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) মিলে ১২ সেপ্টেম্বর থেকে ডলারের দাম নির্ধারণ করে আসছে। কিন্তু ব্যাংক খাতেও এ দামে ডলার কিনতে পাওয়া যাচ্ছে না।
অর্থনীতিবিদরা বলছেন, ইউরোপের দেশগুলোতে উচ্চ মূল্যস্ফীতি দেখা দেওয়ায় সেখান থেকে প্রবাসী আয় আসা কমেছে। পাশাপাশি প্রবাসী আয় ও রপ্তানি আয়ে ডলারের দুই ধরনের দাম বেঁধে দেওয়ার প্রভাবও পড়েছে প্রবাসী আয়ে। দেশে ডলারের প্রধান দুটি উৎস রপ্তানি ও প্রবাসী আয়। এ দুটি উৎসে প্রবৃদ্ধিতে নেতিবাচক ধারা দেখা দেওয়ায় নতুন করে আবার উদ্বেগ তৈরি হয়েছে সংশ্লিদের মধ্যে। বিশেষ করে আমদানি-রপ্তানিকারকরা পড়েছেন বিপাকে।
জানা গেছে, ডলার সংকট মেটাতে গত সাত মাসে রিজার্ভ থেকে প্রায় ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে হয়েছে ৩ হাজার ৬৪০ কোটি বা ৩৬ বিলিয়ন ডলার। তবে ৩৬ বিলিয়ন ডলারের পুরোটাই ব্যবহারযোগ্য নয়। কারণ বিভিন্ন খাতে রিজার্ভের আট বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। ফলে দেশে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ২ হাজার ৯০০ কোটি বা ২৯ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে বৈধ চ্যানেলে ১৫৪ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের এ আয় গত বছরের একই সময়ের চেয়ে ১৮ কোটি ৭২ লাখ ডলার বা ১০ দশমিক ৮৪ শতাংশ কম। এর আগে গত বছর সেপ্টেম্বরে প্রবাসী আয় এসেছিল ১৭২ কোটি ৬৭ লাখ ডলার। এদিকে চলতি বছর আগস্টে প্রবাসীদের কাছ থেকে বৈধ চ্যানেলে ২০৩ কোটি ডলার আসে। অর্থাৎ আগের মাসের তুলনায় আয় কমে প্রায় ২৫ শতাংশ। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, এ পরিসংখ্যান দেখে চিন্তিত হওয়ার কারণ নেই। মাসওয়ারি হিসাব ধরে রেমিট্যান্স হার বিবেচনা করা যায় না। কোনো মাসে কম আসবে, কোনো মাসে বেশি। দেখতে হবে বার্ষিক রেমিট্যান্সে তফাত হয় কি না। দেশে যখন বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় কিংবা কোনো উৎসব হয় তখন চালসহ অন্যান্য পণ্যের সংকট দেখা দেয়। দেশে থাকা স্বজনদের কষ্ট লাঘবে ধারদেনা করে কিংবা সঞ্চিত টাকা থেকে প্রবাসীরা বাড়িতে বেশি টাকা পাঠান।
প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোয় উৎসাহ দিতে সরকার করোনাকালে ২ শতাংশ প্রণোদনা ঘোষণা করে। এখন সেটা বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। এই প্রণোদনার সুফল হিসেবে করোনাকালে রেমিট্যান্স কমেনি। যদিও রেমিট্যান্স ব্যাপক হারে কমে যাওয়ার আশঙ্কা করা হয়েছিল। সে সময় বিদেশে অনেকে কাজ হারিয়ে ঘরবন্দি ছিলেন। কিন্তু দেশপ্রেমের পরিচয় দিয়ে রেমিট্যান্সের চাকা সচল রাখেন তারা। কিন্তু বর্তমানে অবৈধ পথে রেমিট্যান্স পাঠালে বেশি লাভ পাওয়া যায়। একই সঙ্গে হয়রানি নেই। যেখানে ব্যাংকে গেলে নানা হয়রানির শিকার হন নিরীহ প্রবাসীরা শ্রমিকরা। সে জন্য তারা অবৈধ পথে রেমিট্যান্স পাঠাচ্ছেন। ফলে বৈধ পথে রেমিট্যান্স কমে যাচ্ছে বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
