ত্রাতা হয়ে পাকিস্তানকে বাঁচালেন ইমাদ ওয়াসিম
প্রকাশিত: ১ জুলাই ২০১৯
হাফ ছেড়ে যেন বেঁচে গেল কোটি কোটি পাকিস্তানি সমর্থক। আফগানিস্তানের বিপক্ষে হারবে পাকিস্তান এটা বোধহয় কোনো পাকিস্তানি স্বপ্নতেও কল্পনা করতে পারেনি। সেই স্বপ্নকে কাল প্রায় দুঃস্বপ্ন বানিয়ে ফেলছিল আফগানিস্তান। কিন্তু আবারো তীরে এসে তরী ডুবল আফগানদের।
শনিবারের ম্যাচে বিশ্বকাপে একটি জয়ের জন্য বুভুক্ষের মত থাকা আফগানিরা পাকিস্তানের বিপক্ষে হারলো ৩ উইকেট তাও ২ বল হাতে রেখে। আফগানিদের স্বপ্নের মাঝে তীর বুনে দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তার হার না মানা অপরাজিত ৪৯ রানের সুবাদে কোনমতে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। তবে পাকিস্তানের ইমাদ ওয়াসিমের যতটা না ক্রেডিট তার থেকেও বেশি ক্রেডিট দিতে হবে আফগান বোলার গুলবাদেন নাইব ও ম্যাচের দুই আম্পায়ারকে। মূলত এই দুজনের কারণেই পাকিস্তান বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে জয় পায়। তাদের ভুল সিদ্ধান্তগুলোই ম্যাচ থেকে ছিটকে ফেলে আফগানদের।
কী ছিল না আফগানিস্তান-পাকিস্তান ম্যাচে! সীমান্তের এপার-ওপারের প্রতিবেশী দুই দেশের লড়াই শুরু হওয়ার আগেই মাঠের বাইরে লড়াইয়ে মাতেন দুই দেশের সমর্থকরা। স্টেডিয়ামের বাইরে একে অন্যের সঙ্গে মারামারি বাধিয়ে দেয় আফগান ও পাকিস্তানি সমর্থকরা। তাদের রুখতে শেষ পর্যন্ত পুলিশকে ব্যবস্থা নিতে হয়। তারপরেও পুরো ম্যাচ জুড়ে স্টেডিয়ামের গ্যালারিতে আফগান-পাকিস্তানি সমর্তকরা কথার লড়াই কিংবা কখনো পেশী শক্তির লড়াইয়ে মেতে ওঠেন। যারা এমন গর্হিত অপরাধমূলক কাজ করেছেন তাদেরকে সঙ্গে সঙ্গে মাঠ থেকে বের করে দেয়া হয়েছে এবং আজীবনের মত স্টেডিয়ামে খেলা দেখা নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্বকাপে একটি ম্যাচও জিততে না পারা আফগানিস্তান এদিন টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। পাকিস্তানের দুর্দান্ত বোলিং লাইন আপের বিপক্ষে যা ছিল একটি সাহসী সিদ্ধান্ত। কিন্তু আফগান ব্যাটসম্যানরা সেই সিদ্ধান্তকে কাজে লাগাতে পারেনি। প্রথম উইকেট জুটিতে ২৭ রান তুলে শাহীন আফ্রিদির বলে ১৫ রান করে উদ্বোধনী জুটির সমাপ্তি ঘটান গুলবাদেন নাইব আউট হয়ে। এরপর আফগান মিডল অর্ডারে ছিল শুধু যাওয়া আসার মিছিল। সাবেক অধিনায়ক আজগর আফগান ও ইকরাম আলিখিলের ৬২ রানের জুটি আফগানদের দেড়শো পার করায়। শেষ দিকে নাজিবুল্লাহ জাদরান ৪২ রান করলে আফগানিস্তান ২২৭ রানের পুঁজি পায়। যেটাই ছিল লড়াই করার মত। পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি ১০ ওভারে ৪৭ রান দিয়ে ৪ উইকেট নেন। মাত্র ১৯ বছর বয়সে এমন কীর্তি গড়ে ঢুকে গেছেন রেকর্ড পাতায়। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ৪ উইকেট নেয়ার কীর্তি গড়লেন শাহীন আফ্রিদ।
২২৮ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শুরু থেকেই আফগান স্পিন জুজুতে তালগোল পাকিয়ে ফেলে পাকিস্তানি ব্যাটসম্যানরা। মুজিব উর রহমানের বলে প্রথম ওভারেই এলবিডাব্লিউর ফাঁদে পড়েন ফখর জামান। এই নিয়ে দ্বিতীয়বার তিনি মুজিবের বলে শূন্য রানে আউট হলেন। দ্বিতীয় উইকেট জুটিতে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান বাবর আজম ও ওপেনার ইমাম উল হক ৭২ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। কিন্তু আবারো আফগানিস্তানের স্পিন এটাকে বিপর্যস্ত হয়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ।

১৬তম ওভারের শেষ বলে মোহাম্মদ নবীকে ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হন ইমাম উল হক। ৩৬ রানে ইমামের বিদায়ের পর টিকতে পারেননি বাবর আজমও। ১৮তম ওভারে মোহাম্মদ নবীর বলে সুইপ করতে গিয়ে বোল্ড হন বাবর আজম। ৪৫ রানে থামে বাবরের এবারকার ইনিংস। ১৮ ওভারে ৮২ রানেই ৩ গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে আউট করে ম্যাচটাকে নিজেদের দিকে নিয়ে আসতে থাকে আফগানিস্তান।
৩০তম ওভারে মুজিবের বলে পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন মোহাম্মদ হাফিজ। তার পরপরই রশিদ খানের বলে ব্যক্তিগত ২৮ রান করে আউট হন হারিস সোহেল। ৩৫তম ওভারে ইমাদ ওয়াসিম যখন ক্রিজে আসেন তখন পাকিস্তানের রান ১৪২ তাও ৫ উইকেট হারিয়ে। আফগানিস্তানের স্পিন এটাকের সামনে যেন মাথা নিচু করে আত্মসমর্পন করছিল পাকিস্তানি ব্যাটসম্যানরা। ম্যাচ শেষে ইমাদ ওয়াসিম নিজেই বলেছেন, তার কাছে কোন ক্লুই ছিল না ওদের স্পিন বোঝার।
ইমাদের সঙ্গে জুটি গড়ার আগেই মাত্র ১৮ রান করে রানআউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ। পাকিস্তানের তখন দরকার ৬৬ বলে ৭২ রান। প্রতিষ্ঠিত কোনো ব্যাটসম্যান তখন পাকিস্তানের ছিল না বিধায় প্রায় সবাই ধরে নিয়েছিল অবিস্মরণীয় এক জয় পেতে যাচ্ছে আফগানিস্তান। বিশ্বকাপে এর আগে কখনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জয় পায়নি আফগানরা। তাই উপলক্ষটা থেকে যখন একটু দূরে তখনই বিশাল ভুল করে বসেন আফগানিস্তানের অধিনায়ক গুলবাদেন নাইব।
৪৫তম ওভার শেষে পাকিস্তানের দরকার ছিল ৩০ বলে ৪৬ রান। পাকিস্তানি ব্যাটসম্যানরা যেখানে স্পিন খেলতে নাকানি চুবানি খাচ্ছিল তখন অধিনায়ক গুলবাদেন নাইব সবাইকে অবাক করে তিনি নিজে বোলিংয়ে আসেন। আর ৪৬তম ওভারটাই হয়ে ওঠে ম্যাচের টার্নিং পয়েন্ট। ওই ওভারে নাইবের বলে একাই ১৭ রান নিয়ে ম্যাচটাকে নিজেদের দিকে ঝুলিয়ে ফেলেন ইমাদ ওয়াসিম। যদিও রশিদ খানের পরের ওভারে শাদাব খান আউট হন কিন্তু ওই ওভারের শেষ বলে চার মেরে বলের সমান রান করে ফেলেন ওয়াহাব রিয়াজ। ৪৯তম ওভারে রশিদ খানকে বিশাল এক ছক্কা মেরে ম্যাচটাকে শেষ ওভারে নিজেদের করে নেয়ার সুযোগ করে দেন রিয়াজ। শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ৬ রান। দুই বল হাতে রেখেই ৪ মেরে পাকিস্তানকে অসাধারণ এক জয় এনে দেন ইমাদ ওয়াসিম। ইনিংস শেষে ৪৯ রানে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার।
বল হাতে দুই উইকেট এবং ব্যাট হাতেও দারুণ ব্যাটিং করার জন্য ম্যান অব দ্য ম্যাচ তারই প্রাপ্য ছিল এদিন। পুরস্কার নিতে এসে বলেন, ‘আমি যখন ক্রিজে যাই তখন রশিদ অসাধারণ বোলিং করছিল। সত্যি কথা বলতে, তার বলই আমি বুঝছলাম না। আমি শুধু ক্রিজে পড়ে ছিলাম এবং সিদ্ধান্ত নিয়েছিলাম অন্তত ৫০ ওভার খেলে আসব। তাদের বিশ্বসেরা স্পিনার রয়েছে। আমাদের লক্ষ্যই ছিল পেস বোলারদের আক্রমণ করা। মাঠের দর্শকদের অনেক ধন্যবাদ এমন সমর্থন দেয়ার জন্য। মনে হচ্ছিল যেন ঘরের মাঠে খেলছিল। পরের ম্যাচটি জিততে চাই। জানি না কী হবে। তবে এখন আমরা বিশ্বাস করছি এখান থেকে ভালো কিছুই হবে।’
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
