তারুণ্যের জোয়ারে ভাসছেন মামদানি
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫
নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র প্রার্থী জোহরান মামদানি সমর্থকদের ভালোবাসার অপ্রতিরোধ্য জোয়ারে ভাসছেন। কমিউনিটিতে তাঁর বিজয়ের পদধ্বনি। আগামী ৪ নভেম্বর, মঙ্গলবার চার বছর মেয়াদে ১১১তম মেয়র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচিত হলে নতুন মেয়র মামদানি আগামী ৩১ ডিসেম্বর তাঁর দায়িত্ব গ্রহণ করবেন। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রু ক্যুমোকে সমর্থন জানিয়েছেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস। মামদানি মুসলমান প্রার্থী হবার কারণে নিউইয়র্কের ইতিহাসে এবারই প্রথম ঐতিহাসিক এক মেরুকরণ ঘটতে যাচ্ছে বলে বিশ্লেষকগণ মনে করেন। নিউইয়র্কের বিভিন্ন ধর্মীয় জাতি গোষ্ঠি, কমিউনিটির মানুষ মামদানিকে সমর্থন দিয়েছেন দৃঢ়তার সাথে। বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ি, কমিউনিটির লিডার, এক্সিভিস্টগণ মামদানির পক্ষে সমর্থন দিয়ে চলেছেন শুরু থেকে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল, মূলধারায় প্রভাবশালি বর্ষিয়ান রাজনীতিক সিনেটর বার্ণি সেন্ডারস, কংগ্রেসওম্যান ওকাসিয়া কর্তেজ উদারভাবে মামদানির পাশে এসে দাঁড়িয়েছেন। হাজার হাজার তরুণ তরুণি মামদানির জন্য অবিরাম কাজ করছেন। তারুণ্যের জোয়ারে মামদানি আগামী ৪ নভেম্বর নতুন এক ধারার সূচনা করতে যাচ্ছেন বলে তাঁর ভোটাররা আশাবাদি।
ডেমোক্র্যাট দলীয় প্রার্থী প্রাইমারীর পরই নির্ধারিত হয়ে যায় যে কে পরবর্তী মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন। সে হিসেবে ৪ নভেম্বর মেয়র হিসেবে জোহরান মামদানি বিজয়ের পথে। সর্বশেষ প্রকাশিত এক জরিপে দেখা গেছে যে, মামদানি ক্যুমোর চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে আছেন। জরিপে বলা হয়েছে, মামদানিকে সমর্থন করেছেন ৪৩% ভোটার, অন্যদিকে ক্যুমো সমর্থন পেয়েছেন ৩৩% এবং রিপাবলিকান কার্টিস স্লিওয়া পেয়েছেন ১৪% ভোটারের সমর্থন।
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের ইতিহাসে সবচেয়ে কম বয়সী এবং প্রথম মুসলিম প্রার্থী জোহরান মামদানি এখন ভোটারদের আবেগের স্থানে অবস্থান করছেন। তিনি গত জুনে দলীয় প্রাইমারিতে হেভিওয়েট প্রার্থী নিউইয়র্কের সাবেক গভর্নর এন্ড্রু ক্যুমোকে ধরাশায়ী করে নিজের জনপ্রিয়তা ও রাজনৈতিক শক্তির জাগরণ প্রকাশ করেন।
নিউইয়র্ক সিটি বহুমাত্রিক সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রযুক্তি, শিক্ষা, পর্যটন, ফ্যাশন, ক্রীড়া ও আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রস্থল মামদানির মেয়র নির্বাচন এবার বৈচিত্রতাও পেয়েছে। বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে মামদানি তার মতামতকে তুলে ধরেছেন।
নিউইয়র্ক সিটির নির্বাহী কার্যক্রম পরিচালিত হয় একজন মেয়র, মেয়র কর্তৃক মনোনীত কয়েকজন ডেপুটি মেয়র, সিটি কাউন্সিলম্যান, অসংখ্য বিভাগ, বোর্ড ও কমিশন সমন্বয়ে। নির্বাচিত প্রতিনিধিদের ছাড়া মেয়র অনির্বাচিত কর্মকর্তাদের নিয়োগ ও বরখাস্ত করার ক্ষমতা রাখেন। তিনি সিটির বার্ষিক বাজেট প্রণয়নের তদারকি করেন, যেটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আকারের মিউনিসিপাল বাজেট। ২০২৩ সালে সিটি বাজেটের পরিমাণ ছিল ১০০.৯ বিলিয়ন ডলার।
সাবেক গভর্নর ও মেয়র প্রার্থী ক্যুমোর দাবি, মামদানি ইহুদি সম্প্রদায়কে ভীত করেছে, কারণ তিনি ‘গ্লোবালাইজ দ্য ইন্তিফাদা’ স্লোগানটি নিন্দা করতে দেরি করেছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে সন্ত্রাসী হামলার পর ফিলিস্তিনের পক্ষে অবস্থান ও ইসরায়েলকে ‘ইহুদি রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি না দেয়ার জন্য মামদানির সমালোচনা করেন তারা। স্লিওয়ার পক্ষ থেকেও বলা হয়েছে, মামদানি ইসলামোফোবিয়ার অভিযোগগুলো রাজনৈতিক স্বার্থে ‘অস্ত্র হিসেবে’ ব্যবহার করছেন। অ্যাডামস প্রশাসন এ বিষয়ে অবশ্য কোনো মন্তব্য করেনি। মামদানির বিজয়ের মধ্য দিয়ে নিউইয়র্কের সাধারণ নগরবাসি নতুন এক দিগন্তের দেখা পাবেন বলে তাঁর প্রচারণা কমিটির পক্ষ থেকে বারবার তা জানানো হয়েছে।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
