ড্রাইভারদের অবরোধে অচল ম্যানহাটন
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪
উবার ও লিফট কর্তৃক যখন তখন অ্যাপস লকআউট করার প্রতিবাদ
হাজারো উবার ও লিফটের হাজারো ড্রাইভারের প্রতিবাদে অচল ছিল ম্যানহাটন। গত বুধবার ২৩ হাজারের উপর ড্রাইভাররা গাড়ি সহ ম্যানহাটনের ১১ এভিনিউ দখল করে নেন। এতে পুরো ওয়েস্ট সাইড ম্যানহাটন অচল হয়ে পড়ে। এই প্রতিবাদের আয়োজক সংগঠন ছিল নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স এলায়েন্স (এনওয়াইটিডব্লিউএ)। ড্রাইভাররা হর্ন বাজাতে বাজাতে সিটি হলে গিয়ে কর্মসূচির সমাপ্তি টানেন।
উবার ও লিফট কর্তৃক যখন তখন অ্যাপস লকআউট করায় ড্রাইভারদের জীবন অতীষ্ঠ হয়ে উঠেছে। নিউইয়র্ক সিটিতে এ পরিস্থিতিতে তাদের আয়ের ওপর ব্যাপক প্রভাব পড়ছে। ড্রাইভাররা অভিযোগ করছেন , উবার ও লিফট তাদের অ্যাপ থেকে ইচ্ছামতো ‘লক আউট’ করছে। উবার ও লিফট কর্তৃক ইচ্ছামতো আরোপিত ড্রাইভারদের ‘লক আউট’ তাদের কাজের প্রবেশাধিকার এবং আয় থেকে বঞ্চিত করছে। এই লক আউট পদ্ধতি ড্রাইভারদের ন্যূনতম বেতন আইনের ফাঁকফোকর এড়াতে ব্যবহার করা হচ্ছে ও চালকদের জন্য আর্থিক নিরাপত্তাহীনতা এবং মানসিক চাপ তৈরি করছে। ড্রাইভাররা আগামী বছরে শত শত মিলিয়ন ডলার আয় থেকে বঞ্চিত হতে পারেন।
এদিকে গত ১৭ অক্টোবর সিটি কনট্রোলারের অফিস, ১ সেন্টার স্ট্রিটে এক প্রতিবাদ সভার অয়োজন করেন। নিউইয়র্ক সিটি কনট্রোলার ব্র্যাড ল্যান্ডার এবং নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স (টিডব্লিউএ) একসঙ্গে উবার ও লিফটের এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। তারা দাবি করছেন যে, উবার ও লিফটের এই শোষণমূলক কৌশলের অবসান ঘটাতে হবে এবং ড্রাইভারদের ন্যায্য বেতন নিশ্চিত করতে হবে।
উবার এবং লিফটের ড্রাইভারদের ‘লক আউট’ করার নিষ্ঠুর পদ্ধতির অবসান দাবি করছেন। এই লক আউট সিস্টেম ড্রাইভারদের অ্যাপ থেকে কাজ করার প্রবেশাধিকার থেকে ইচ্ছামতো বঞ্চিত করে। উবার এবং লিফট এই লক আউটগুলো চালকদের ন্যূনতম বেতনের নিয়ম থেকে বাঁচতে ব্যবহার করছে। ফলে চালকদের ট্রিপের মধ্যে অপেক্ষার সময়ের জন্যও বেতন দেওয়ার নিয়ম তৈরি করেছে।
ব্লুমবার্গের নিউজের এক তদন্তে জানা গেছে যে, এই লক আউটের কারণে চালকদের আয় কমে গেছে। ফলে চালকদের কম আয়ের জন্য দীর্ঘসময় কাজ করতে বাধ্য হচ্ছে। এভাবে ড্রাইভাররা ভাড়া এবং বিল পরিশোধ করতে অক্ষম হচ্ছে। তাদের ক্রেডিট কার্ডের ঋণ বাড়ছে এবং মানসিক স্বাস্থ্য খারাপ হচ্ছে। উপরন্তু, উবার এবং লিফট তাদের ‘ব্যবহারের হার’ কৃত্রিমভাবে বাড়িয়ে ড্রাইভারদের ১ বিলিয়ন ডলারেরও বেশি আয় থেকে বঞ্চিত করতে পারে।
কনট্রোলার ব্র্যাড ল্যান্ডারবলেন, ‘আমি গর্বিত যে আমি নিউইয়র্ক শহরের প্রথম ন্যূনতম বেতন আইনের প্রণেতা ছিলাম, যা চালকদের জীবিকা নির্বাহের জন্য উপযুক্ত বেতন নিশ্চিত করে। কিন্তু আমরা চুপ করে থাকবো না, যখন উবার এবং লিফট চালকদের শোষণ করে তাদের মুনাফা বাড়ানোর জন্য লক আউটের মাধ্যমে আমাদের নিয়মগুলো এড়িয়ে যাচ্ছে।
নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক এবং সহ-প্রতিষ্ঠাতা ভৈরবী দেসাই বলেন, এই লক আউটের কারণে চালকরা আগামী বছরে ৫ হাজার ডলার থেকে ৮ হাজার ডলার আয় থেকে বঞ্চিত হবে। আমরা এটি মেনে নেবো না এবং মাসব্যাপী প্রতিবাদের পর আমরা আর একা নই। আমাদের সঙ্গে কনট্রোলার আছেন, যাতে চালকদের জন্য জবাবদিহিতা নিশ্চিত হয়।
ল্যান্ডার এবং নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স একসঙ্গে কাজ করে টিএলসির নিয়ম পরিবর্তনের মাধ্যমে এই ফাঁকফোকরগুলো বন্ধ করার চেষ্টা করছেন। নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স টিএলসিকে লক আউটের সময়ের ভুল ডাটা বাতিল করে চালকদের প্রকৃত ব্যবহারের হার এবং বেতন নির্ধারণ করতে দাবি জানিয়েছে।
নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের আইনজীবী জুবিন সোলেইমানি বলেন, উবার এবং লিফট লক আউটের মাধ্যমে টিএলসি চালকদের বেতন নির্ধারণে ব্যবহার করে ডাটাসেটকে বিকৃত করেছে। এটি ডিজিটাল সমতুল্য, যেখানে আপনার বস আপনার সময় কার্ড নিয়ে কাজ করার সময় আপনাকে বাহিরে নিয়ে আসছে।
কাউন্সিল সদস্য শাহানা হানিফ বলেন, ব্রুকলিনের লিটল বাংলাদেশ এলাকা, যেখানে শত শত শ্রমজীবী অভিবাসী ট্যাক্সিচালক বসবাস করে, তাদের প্রতিনিধিত্বকারী কাউন্সিল সদস্য হিসেবে আমি উবার এবং লিফটের অন্যায় লক আউট এবং ডিঅ্যাকটিভেশন পদ্ধতিতে ক্ষুব্ধ। চালকদের কষ্টার্জিত মজুরি থেকে বঞ্চিত করার এ কৌশলগুলো একেবারে শোষণমূলক।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
