ডেমোক্র্যাটদের কারাদণ্ডের দাবি ট্রাম্পের
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫
মার্কিন সেনাসদস্যদের বেআইনি আদেশ মানতে অস্বীকার করার আহ্বান জানিয়ে ভিডিও প্রকাশের পর ছয়জন ডেমোক্র্যাট আইনপ্রণেতার বিরুদ্ধে ‘মৃত্যুদণ্ডযোগ্য রাষ্ট্রদ্রোহী আচরণের’ অভিযোগ এনেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘এটা সত্যিই ভয়াবহ আর আমাদের দেশের জন্য বিপজ্জনক। তাদের কথাগুলো কোনোভাবেই আমলে নিতে দেওয়া যাবে না। বিশ্বাসঘাতকদের রাষ্ট্রদ্রোহী আচরণ!!! তাদের জেলে ঢোকাব???।’
এ ছয়জন আইনপ্রণেতার সবাই সামরিক বাহিনী বা গোয়েন্দা বিভাগে কাজ করেছেন। তারা ট্রাম্পের মন্তব্যকে বিপজ্জনক বলে আখ্যায়িত করে বলেছেন, এগুলো নির্বাচিত কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকির শামিল। যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘কোনো হুমকি, ভয় বা সহিংসতার আহ্বান আমাদের সেই পবিত্র দায়িত্ব থেকে বিরত রাখতে পারবে না।’
মিশিগানের সিনেটর এলিসা স্লটকিনের শেয়ার করা ডেমোক্র্যাটদের সেই ভিডিওটিতে অংশ নিয়েছেন অ্যারিজোনার সিনেটর মার্ক কেলি এবং পেনসিলভেনিয়ার প্রতিনিধি ক্রিস ডেলুজিও, নিউ হ্যাম্পশায়ারের প্রতিনিধি ম্যাগি গুডল্যান্ডার, পেনসিলভেনিয়ার প্রতিনিধি ক্রিসি হুলাহান এবং কলোরাডোর প্রতিনিধি জেসন ক্রো। নৌবাহিনীতে দায়িত্ব পালনকারী ও সাবেক মহাকাশচারী সিনেটর কেলি বলেন, ‘আমাদের আইন স্পষ্ট। আপনি বেআইনি আদেশ মানতে অস্বীকার করতে পারেন।’
ভিডিওতে আইনপ্রণেতারা বলেন, ‘কেউই এমন কোনো আদেশ পালন করতে বাধ্য নন, যা আইন বা আমাদের সংবিধান লঙ্ঘন করে। এ প্রশাসন আমাদের ইউনিফর্মধারী সামরিক ও গোয়েন্দা পেশাজীবীদের আমেরিকান নাগরিকদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে। আমাদের মতো আপনাদেরও এ সংবিধান রক্ষা ও পালনের শপথ রয়েছে। বর্তমানে আমাদের সংবিধানের প্রতি হুমকি শুধু বিদেশ থেকে নয়, বরং এখানেই ঘরের ভেতর থেকেও আসছে।’
গত বৃহস্পতিবার সকালে ট্রুথ সোশ্যালে ধারাবাহিক পোস্টের মাধ্যমে এর প্রতিক্রিয়া জানান ট্রাম্প। তিনি লেখেন, ‘এটাকে বলা হয় সর্বোচ্চ স্তরের রাষ্ট্রদ্রোহী আচরণ। আমাদের দেশের এ প্রতিটি বিশ্বাসঘাতককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা উচিত। তাদের কথাগুলো কোনোভাবেই আমলে নিতে দেওয়া যাবে না—এভাবে চলতে থাকলে আমাদের দেশ আর টিকবে না!!! উদাহরণ স্থাপন করতেই হবে।’
দ্বিতীয় পোস্টে তিনি লেখেন, ‘এটি সত্যিই ভয়াবহ এবং আমাদের দেশের জন্য বিপজ্জনক। তাদের কথাকে কোনোভাবেই বরদাশত করা যাবে না। বিশ্বাসঘাতকদের রাষ্ট্রদ্রোহী আচরণ!!! তাদের জেলে ঢোকাব???’
তৃতীয় পোস্টে তিনি লেখেন, ‘রাষ্ট্রদ্রোহী আচরণের শাস্তি মৃত্যু!’ ট্রুথ সোশ্যালে আরও একটি পোস্ট শেয়ার করেন ট্রাম্প, যেখানে লেখা ছিল, ‘ওদের ফাঁসি দাও জর্জ ওয়াশিংটন তাই করত!!’
ট্রাম্প কংগ্রেস সদস্যদের মৃত্যুদণ্ডের আহ্বান জানাচ্ছেন—এমন ধারণা অবশ্য বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রত্যাখ্যান করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তিনি বলেন, ‘এখানে উপস্থিত অনেকেই প্রেসিডেন্টের প্রতিক্রিয়া নিয়ে কথা বলতে চান; কিন্তু কী কারণে প্রেসিডেন্ট এভাবে প্রতিক্রিয়া জানাতে বাধ্য হলেন, সে বিষয়ে নয়।’ তিনি অভিযোগ করেন, ওই ছয়জন আইনপ্রণেতা সামরিক সদস্যদের ‘বৈধ আদেশ অমান্য করতে’ উৎসাহ দিচ্ছেন।
ট্রাম্পের এ মন্তব্য এমন সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্রে উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক হামলা নিয়ে উদ্বেগ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নেতারা জানিয়েছেন, তারা ক্যাপিটল পুলিশকে সঙ্গে নিয়ে ট্রাম্পের পোস্টগুলোর কেন্দ্রে থাকা আইনপ্রণেতা ও তাদের পরিবারকে যথাযথ সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করছেন।
ডেমোক্রেটিক হাউসের সংখ্যালঘু নেতা হাকিম জেফরিজ ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন, প্রেসিডেন্টকে অবশ্যই কাউকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার আগেই তার সহিংস ভাষ্য প্রত্যাহার করতে হবে।
অন্যদিকে, রিপাবলিকান হাউসের স্পিকার মাইক জনসন ট্রাম্পকে সমর্থন করে বলেছেন, ট্রাম্প শুধু রাষ্ট্রদ্রোহের অপরাধকে সংজ্ঞায়িত করেছেন। একই সঙ্গে ডেমোক্র্যাটদের ভিডিওটিকে তিনি ‘অত্যন্ত অনুপযুক্ত’ এবং ‘খুব বিপজ্জনক’ বলে আখ্যায়িত করেন। সূত্র: বিবিসি
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
