ডকুমেন্ট স্ক্যানের ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪
নথি বা ডকুমেন্ট শেয়ারিং প্রক্রিয়াকে আরও সহজ করতে নতুন ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি অ্যাপটির মাধ্যমে ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন এবং অন্যদের কাছে পাঠাতে পারবেন।
পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর কাছে এই ফিচারটি পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে যারা হোয়াটসঅ্যাপের সর্বশেষ আইওএস আপডেট (ভার্সন ২৪.২৫. ৮০) ব্যবহার করছেন তারা মূলত ফিচারটি দেখতে পারবেন।
নতুন ফিচারটি ডকুমেন্ট শেয়ারিং মেনুর মধ্যে দেখা যাবে। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা তাদের ডিভাইসের ক্যামেরা ব্যবহার করে দ্রুত ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন। এর ফলে আলাদা কোনো বাইরের স্ক্যানিং টুল বা অ্যাপের প্রয়োজন হবে না।
এটি ধাপে ধাপে হোয়াটসঅ্যাপের সকল ব্যবহারকারীর জন্য চালু করা হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ফিচারটি আরও ব্যবহারকারীরা দেখতে পাবে।
বিশেষ করে যাদের প্রতিদিন অনেক ডকুমেন্ট স্ক্যান করে অন্যদের সঙ্গে শেয়ার করতে হয়, তাদের জন্য ফিচারটি বেশ কার্যকরী। এক অ্যাপ থেকে আরেক অ্যাপে যাওয়ার প্রয়োজনীয়তা দূর করেছে এই ফিচার। ফলে হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট স্ক্যান, এডিট ও শেয়ার করা যাবে।
হোয়াটসঅ্যাপের ডকুমেন্ট শেয়ারিং মেনু খোলার পর 'স্ক্যান' অপশনটি দেখা যাবে। এই অপশনটি তাদের ফোনের ক্যামেরা চালু করবে। ডকুমেন্টটি স্ক্যান করার পর তাত্ক্ষণিকভাবে স্ক্যানটি দেখতে পারবেন ব্যবহারকারীরা এবং প্রয়োজন অনুযায়ী এডিটও করতে পারবেন।
স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করা ডকুমেন্টটির মার্জিনও ঠিক করে দেয় হোয়াটসঅ্যাপ। তবে ব্যবহারকারীরা নিজেও পছন্দ মতো সেগুলো ক্রপ করতে পারবে। এডিট শেষ হলে সহজেই ডকুমেন্টটি একক বা গ্রুপ চ্যাটে পাঠাতে পারবেন ব্যবহারকারীরা।
সম্প্রতি হোয়াটসঅ্যাপের সঙ্গেও চ্যাটজিপিটি যুক্ত করা হয়েছে। ফলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই চ্যাটজিপিটির সঙ্গে আলাপ আলোচনা করা যাবে এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাবে।
সূত্র: মিন্ট
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- ভাঁজ করা যাবে এই ফোন
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
