ট্রাম্পের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, কী ঘটেছে?
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে অদ্ভুত এক ট্রেন্ড। এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে শনিবার পর্যন্ত শুধু ‘ট্রাম্প মারা গেছেন’ শিরোনামে ৫৬ হাজারেরও বেশি পোস্ট হয়েছে। এতে ৭৯ বছর বয়সী প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে নতুন করে জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছে।
এর আগেও ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। জুলাই মাসে তার হাতের ওপর ক্ষতচিহ্ন ও গোড়ালিতে ফোলাভাব দেখা যায়। সে সময় হোয়াইট হাউস দ্রুত বিষয়টি ‘গুরুতর কিছু নয়’ বলে জানিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে তার হাতের ক্ষত ঢাকতে মেকআপ ব্যবহার করা হয়েছে বলে যে ছবি প্রকাশ্যে এসেছে, তা নতুন করে বিতর্ককে উস্কে দিয়েছে।
ভাইস প্রেসিডেন্টের মন্তব্যে আগুনে ঘি
এই গুঞ্জন আরও জোরদার হয় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক এক মন্তব্যে। ২৭ আগস্ট ইউএসএ টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যদি কোনো ‘ভয়াবহ দুর্ঘটনা’ ঘটে, তবে দায়িত্ব নিতে তিনি প্রস্তুত। যদিও তিনি একইসঙ্গে জোর দিয়ে বলেন, ট্রাম্প এখনও চমৎকার ফিট এবং মজবুত।
ভ্যান্স বলেন, ‘গত ২০০ দিনে আমি দারুণ অন-দ্য-জব ট্রেনিং পেয়েছি। আল্লাহ না করুক, যদি কোনো ভয়াবহ বিপর্যয় ঘটে, তবে এই অভিজ্ঞতাই হবে সবচেয়ে কার্যকর প্রস্তুতি।’
উল্লেখ্য, ৭৯ বছর বয়সে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে দায়িত্ব নেওয়া সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। অন্যদিকে, মাত্র ৪১ বছর বয়সে ভ্যান্স হয়েছেন দেশের তৃতীয় কনিষ্ঠ ভাইস প্রেসিডেন্ট।
‘ব্রুইজ মিস্ট্রি’ বা ক্ষতের রহস্য
ট্রাম্পের হাতে হঠাৎ করে দেখা দেওয়া ক্ষতকেই এখন অনেকেই সন্দেহজনক বলে মনে করছেন। কয়েক দিন আগে ওভাল অফিসের বৈঠকে তার ডান হাতে এই ক্ষত দেখা যায়, যা মেকআপ দিয়ে ঢাকার চেষ্টা করা হয়েছে বলে দাবি করছে সমালোচকরা। একই সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং-এর সঙ্গে বৈঠকের ছবিতেও তার হাতে একই চিহ্ন দেখা গেছে।
এর আগে জুলাই মাসে হোয়াইট হাউস জানায়, ট্রাম্পের গোড়ালিতে ফোলাভাব হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এটি ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি নামের একটি শিরায় রক্তপ্রবাহজনিত সমস্যা, যা সাধারণত বয়স্কদের মধ্যে দেখা যায়।
হোয়াইট হাউসের প্রতিক্রিয়া
প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন হাজারো মানুষের সঙ্গে হাত মেলান। এর ফলে এমন ছোটখাটো ক্ষত হওয়া অস্বাভাবিক কিছু নয়। তার অঙ্গীকার ও কর্মস্পৃহা এখনও অটুট।’
ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক শন বার্বাবেলা এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্টের হাতে দেখা দেওয়া ক্ষত কেবল সফট টিস্যু ইরিটেশন, যা বারবার হাত মেলানো ও অ্যাসপিরিন ব্যবহারের কারণে হয়ে থাকে। তিনি বলেন, ‘গভীর শিরার সমস্যা বা ধমনীর কোনো জটিলতার প্রমাণ নেই। এই অবস্থা ক্ষতিকর নয় এবং বয়স্কদের মধ্যে সাধারণ।’
গুজবের আগুন
তবে সরকারি ব্যাখ্যা সত্ত্বেও সামাজিক মাধ্যমে ট্রাম্পকে ঘিরে ষড়যন্ত্র তত্ত্ব ও গুজব থামছে না। ‘ট্রাম্প ইজ ডেড’ ট্রেন্ড এখন নতুন করে বিতর্ক ছড়িয়েছে। এর আগে ২০২৩ সালে ট্রাম্প জুনিয়রের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে ট্রাম্পের ভুয়া মৃত্যুসংবাদ ছড়ানো হয়েছিল। পরে অবশ্য ট্রাম্প নিজেই সত্যিটা পরিষ্কার করেন।
কিন্তু বারবার একই ধরনের গুজব ছড়ানোর কারণে তার স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলছে সমালোচকরা। রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার বিষয়—এই গুঞ্জন কি কেবল ট্রল, নাকি এর আড়ালে আরও গুরুতর কিছু লুকিয়ে আছে?
সূত্র : ইন্ডিয়া টুডে
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- বিয়ানীবাজারের ভোটাদের সঙ্গে ৪ প্রার্থীর মতবিনিময়
- বাড়ির মালিকদের ওপর কর বাড়াতে আদালতের না
- বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠিত
- শিবিরের সেই নেতার কাছে কনস্যুলেটের দুঃখ প্রকাশ
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
