ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
প্রকাশিত: ২০ জুলাই ২০২৬
নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে রোববার (বাংলাদেশ সময় রাত ১টা) ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে যাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই উপস্থিতি ঘিরে স্টেডিয়ামে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হবে এফ-১৬ ফাইটার জেট।
শুধু যুদ্ধবিমান নয়, স্টেডিয়ামের ছাদে সামরিক স্নাইপারদেরও মোতায়েন করা হবে। ম্যাচ চলাকালে ওপরের আকাশ পথ ‘নো ফ্লাই জোন’ হিসেবে গণ্য করা হবে। নিয়োজিত থাকবেন কয়েক হাজার এফবিআই এজেন্ট। একটি ফুটবল ম্যাচ ঘিরে এ ধরনের নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে সবচেয়ে বড় অভিযানে রূপ নিতে যাচ্ছে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা কড়াকড়ির কারণে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে অতিরিক্ত সময় লাগতে পারে। বিশ্বকাপ ফাইনালকে ‘লেভেল ১’ স্পেশাল ইভেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
এই নিরাপত্তা ব্যবস্থার ব্যাপকতা সম্পর্কে হোয়াইট হাউসের ফিফা টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, এটি মার্কিন প্রেসিডেন্টদের শপথগ্রহণ কিংবা ‘স্টেট অব দ্য ইউনিয়নে’ ভাষণ অনুষ্ঠানের সমতুল্য।
গত এপ্রিলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে প্রবেশ করেছিলেন এক বন্দুকধারী। সে ঘটনার কথা মাথায় রেখে বিশ্বকাপ ফাইনালের জনাকীর্ণ স্টেডিয়ামে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে।
অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, এখন পর্যন্ত ১০৩টি ম্যাচে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। শেষ ম্যাচেও সে ধারা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে প্রেসিডেন্ট ট্রাম্প বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্ট, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বেসরকারি নিরাপত্তা সংস্থাগুলো গত দুই বছর ধরে ফাইনাল ম্যাচে নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা করে আসছে। তখন থেকেই ধরে নেওয়া হয়েছিল, ট্রাম্প ম্যাচ দেখতে স্টেডিয়ামে যাবেন।
উত্তর আমেরিকার অ্যারোস্পেস ডিফেন্স কমান্ডের তথ্য অনুযায়ী, ফাইনাল ম্যাচের জন্য জারি করা বিমান নিষেধাজ্ঞা অমান্য করায় ইতোমধ্যে একটি ছোট বেসামরিক উড়োজাহাজকে পথে বাধা দিয়েছে এফ-১৬ যুদ্ধবিমান। এ অভিযানের সময় যুদ্ধবিমান থেকে উজ্জ্বল আলো ছুড়ে পাইলটের দৃষ্টি আকর্ষণ করা হয়। পরে ওই উড়োজাহাজটি নিরাপদে সংরক্ষিত আকাশসীমার বাইরে চলে যায়।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট মার্কিন সংবাদমাধ্যমকে বলেছেন, বিশ্বকাপের আসরটি আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি দেখা আয়োজন। একইসঙ্গে সবচেয়ে নিরাপদ। রোববার প্রেসিডেন্টের উপস্থিতির মধ্য দিয়ে সফল আয়োজনের সমাপ্তি ঘটবে।
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
