ট্রাম্প অভিযুক্ত: মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করবেন
প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩
স্টর্মি ড্যানিয়েল সংক্রান্ত মামলায় গ্র্যান্ড জুরির অভিমত
আজকাল রিপোর্ট
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এডাল্ট চলচ্চিত্রের অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েল সংক্রান্ত মামলায় অভিযুক্ত হয়েছেন। ম্যানহাটানের গ্রান্ড জুরি গতকাল বৃহস্পতিবার তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। ক্রিমিনাল মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহের শুরুতে গ্রেফতার হতে পারেন। তবে তার এটর্নি বলেছেন, ট্রাম্প আদালতে আত্মসমর্পন করবেন। সম্ভবত আগামী মঙ্গলবারেই তিনি নিজে থেকে আদালতে হাজির হবেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোন প্রেসিডেন্ট বা সাবেক প্রেসিডেন্টকে অভিযুক্ত করার এবং তার গ্রেফতারের দৃষ্টান্ত আর নেই। পৃথিবীর মানুষ এই প্রথম এমন একটি ঘটনা প্রত্যক্ষ করছে। প্রায় এক বছরের বেশি সময় ধরে শুনানি ও বিচার-বিশ্লেষণের পর গ্রান্ড জুরি এই সিদ্ধান্তে এসেছেন। তার বিরুদ্ধে ৩৪ কাউন্টের অভিযোগ আনা হয়েছে বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এর মধ্যে ৩০ কাউন্টই তার ব্যবসা সংক্রান্ত। অবশ্য গ্রান্ড জুরির সীল করা অভিযোগপত্র আদালতে না খোলা পর্যন্ত কোন মামলায় কি কি অভিযোগে তিনি অভিযুক্ত হলেন তা বিস্তারিত জানা যাবে না।
তবে যে মামলাটি সর্বাধিক আলোচনায় রয়েছে সেটি পর্ণো তারকা স্টর্মি ড্যানিয়েল সংক্রান্ত। স্টর্মির সাথে তার ‘বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের’ বিষয়টি গোপন রাখার জন্য ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প তাকে মোটা অংকের অর্থ প্রদান করেছিলেন। ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস এ ব্যাপারে ব্যাপক তদন্ত চালায়। স্টর্মি দাবী করেছেন ট্রাম্প তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় তার মুখ বন্ধ রাখার জন্য তাকে ১ লক্ষ ৩০ হাজার ডলার প্রদান করেছিলেন।
ট্রাম্প অভিযুক্ত হওয়ার এই ঘটনায় সর্বত্র ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিউইয়র্ক সিটির নিরাপত্তা রক্ষায় পুলিশ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। ট্রাম্প আগেই তার সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে রেখেছেন তাকে গ্রেফতার করা হলে কিংবা তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হলে তারা যেন প্রতিবাদে রাস্তায় নেমে আসে।
অভিযুক্ত হওয়ার খবরে তিক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন তিনি রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। ট্রাম্পের দুই ছেলেও এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন। ডোনাল্ড ট্রাম্প জুনিয়ার বলেছেন, আমাদের দূর্নীতিপরায়ন সুশীল সমাজ ভয়ঙ্কর ধরনের অপরাধের কোন গুরুত্ব দেন না, তারা ট্রাম্পকে নিয়ে আতঙ্কিত। এরিক ট্রাম্প একে তৃতীয় বিশ্বের রাজনৈতিক হয়রানিমূলক ঘটনার সাথে তুলনা করে বলেছেন, নির্বাচনের বছরে এভাবে একজন রাজনৈতিক বিরোধী ব্যক্তিকে টার্গেট করা হলো।
ট্রাম্পকে অভিযুক্ত করায় ক্ষুব্ধ রিপাবলিকানরা। হাউস স্পীকার কেভিন ম্যাকার্থি ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্ণি আলভিন ব্র্যাগের তীব্র সমালোচনা করে বলেছেন, আমাদের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করে আলভিন ব্র্যাগ আমাদের দেশের অপূরণীয় ক্ষতি সাধন করলেন। তাকে এর জন্য জবাবদিহি করতে হবে।
ট্রাম্প কিভাবে আদালতে হাজির হবেন তা নিয়ে এখন চলছে নানা জল্পনা-কল্পনা। সাধারণ আসামীদের প্রতি যে আচরণ করা হয় তার ক্ষেত্রে তাই হওয়ার কথা থাকলেও সাবেক প্রেসিডেন্ট হিসেবে এবং আগামী প্রেসিডেন্ট নির্বাচনের একজন প্রার্থী হিসেবে তিনি নিরাপত্তামূলক কিছু বিশেষ সুবিধা পেতে পারেন। এ ব্যাপারে সিক্রেট সার্ভিস, ইউ এস মার্শাল সার্ভিস এবং নিউইয়র্ক পুলিশের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে নিউইয়র্ক পুলিশের একজন মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন।
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
