জুলাই হামলায় জড়িত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হচ্ছেন এসআই
প্রকাশিত: ২৬ জুন ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় নেতৃত্ব দেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা শেখ রেজাউল করিম। পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই, নিরস্ত্র) পদে উত্তীর্ণ হয়ে তিনিই এখন প্রশিক্ষণ নিচ্ছেন বাংলাদেশ পুলিশ একাডেমিতে।
জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগ (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) থেকে স্নাতকোত্তর শেষ করেছেন রেজাউল। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার শ্যামনগরে।
গত ১৮ মার্চ পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে মোট ২৪৫ ক্যাডেট সাব-ইন্সপেক্টরকে এক বছরের মৌলিক প্রশিক্ষণের জন্য রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে পাঠানো হয়। ওই তালিকার ১০৭ নম্বরে দেখা যায় শেখ রেজাউল করিমের নাম।
ওই আদেশে জানানো হয়, ২০২৪ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) হিসেবে প্রাথমিকভাবে সুপারিশ পাওয়া প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে পাওয়া স্বাস্থ্য পরীক্ষার ফলাফল এবং রেঞ্জ থেকে পাওয়া পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনের ভিত্তিতে ওই ২৪৫ জনকে মৌলিক প্রশিক্ষণে পাঠানো হয়।
অফিস আদেশে বিশেষভাবে উল্লেখ করা হয়, শিক্ষাগত যোগ্যতাসহ অন্য বিষয়ে প্রার্থীর তথ্য সম্পর্কে অনুসন্ধান বা তদন্তে কিংবা পরবর্তীতে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে অথবা প্রদত্ত কোনো তথ্য প্রশিক্ষণকালীন কিংবা পরবর্তীকালে মিথ্যা প্রমাণিত হলে ওই প্রার্থীকে প্রশিক্ষণ থেকে অব্যাহতি/চাকরিচ্যুতি/বরখাস্তসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও হলে খোঁজ নিয়ে জানা যায়, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় রেজাউল সামনের সারিতে ছিলেন। ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। হলে সিট বাণিজ্যে জড়িত থাকারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অনেক নেতার সঙ্গেই তার ছবি রয়েছে। গত বছরের ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে শিক্ষার্থীদের হামলায় নেতৃত্ব দিতে দেখা যায় তাকে। এ ঘটনার সিসি ক্যামেরার ফুটেজও রয়েছে।
‘বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারী, সিট বাণিজ্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ-পরোক্ষভাবে হামলার সঙ্গে জড়িত ও ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী’ শিরোনামে একটি তালিকা টাঙানো হয় শাহ মখদুম হলের গেটে। ৫ আগস্টের পর শিক্ষার্থীদের টাঙানো ওই তালিকায় ৪ নম্বরে দেখা যায় রেজাউলকে।
বিভাগের একাধিক শিক্ষার্থী বলেন, নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের ওপর হামলাকারী চিহ্নিত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কীভাবে এতগুলো ধাপ পেরিয়ে পুলিশের চাকরি পেল, তা খুবই উদ্বেগের। রেজাউলের চাকরি বাতিলের পাশাপাশি এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।
বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট মাহবুবুর রহমান বলেন, ৫ আগস্টের আগে হলের বিষয়ে যেসব অভিযোগ শিক্ষার্থীরা তুলেছিলেন, সেগুলো তথ্য-প্রমাণ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পাঠানো হয়েছে।
রেজাউলের বিষয়ে জানতে সাতক্ষীরার শ্যামনগরের বাদঘাটায় তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তার মা রিজিয়া খাতুন জানান, স্বামীর সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়েছে। তিনি এখন আলাদা বাড়িতে থাকেন। প্রশিক্ষণ চলাকালে শেখ রেজাউল করিম ঈদুল আজহায় ছুটিতে বাড়িতে গিয়েছিলেন। ছুটি কাটিয়ে আবার রাজশাহী ফিরেছেন।
ছাত্রলীগের রাজনীতি ও জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর রেজাউলের হামলার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন তার মা। তিনি বলেন, রেজাউল করিম নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশ একাডেমির ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ডিআইজি ব্যারিস্টার জিল্লুর রহমান বলেন, ‘আমাদের এটা ট্রেনিং সেন্টার। আমরা তো নিয়োগ করি না। নিয়োগ দেয় পুলিশ হেড কোয়ার্টার্স। আমাদের কাজ হলো ট্রেনিং দেওয়ানো।’
তিনি আরও বলেন, ‘কোনো অভিযোগ থাকলে সেটা দেখবে পুলিশ হেড কোয়ার্টার্স। সেখান থেকে যদি আমাদের কাছে কোনো নির্দেশনা আসে, তখন সেই অনুযায়ী আমরা কাজ করি।’
এ বিষয়ে পুলিশ হেড কোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, ‘পুলিশের যেকোনো পদবির এবং যেকোনো পর্যায়ের পুলিশ সদস্যদের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসে, তখন সেটি গুরুত্বসহকারে দেখা হয়ে থাকে এবং অভিযোগের বিষয়ে অনুসন্ধান করা হয়ে থাকে।’
- ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর
- শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর মৃত্যু
- ইউনিটপ্রতি ২৫ টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার
- ভারতের ৪ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬ হাজার কোটি টাকা
- সংকটের নেপথ্যে স্যাবোটাজ
- ‘চোখের সামনে পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে গেছে’
- বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
- নেপালে ভালো আছি চিন্তা করবেন না: অপু বিশ্বাস
- শিশু-কিশোরদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা
- নেপালে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- নেপালের বন্যায় পর্যটকসহ নিখোঁজ ৫৭৯, নিহত ৯৮
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
