জি এম কাদেরের জাপা প্রার্থী খুঁজে পাচ্ছে না
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫
জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলেও প্রার্থী সংকটে ভুগছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় নৌকার ভোট পেয়ে লাঙল অভাবনীয় কিছু করতে পারে–এমন সম্ভাবনার কথা বলা হলেও জাপার মনোনয়ন নিয়ে আগ্রহ নেই। গত বুধবার থেকে শুরুর পর পাঁচ দিনে দলীয় মনোনয়ন ফরম তুলেছেন ৬৭ জন। এ কারণে তিন দিন সময় বাড়ানো হয়েছে।
এদিকে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাপার জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আজ মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করবে। এই জোটের ৬টি নিবন্ধিত দলের একটি আওয়ামী লীগের ১৪ দলের শরিক আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি-জেপি। অন্যগুলো হলো– বিএনএম, সাংস্কৃতিক মুক্তিজোট, গণফ্রন্ট, মুসলিম লীগ ও তৃণমূল বিএনপি।
আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) বৃহত্তম সুন্নি জোট আসতে পারে জেপি-জাপার (আনিস) জোটে।
লাঙ্গলে আগ্রহী কম
আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে গত চারটি নির্বাচনে অংশ নিয়ে ফ্যাসিবাদের দোসর তকমা পায় হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি (জাপা)। ২০১৪ সালের ৫ জানুয়ারির বিএনপিবিহীন একতরফা নির্বাচনে অংশ নিয়ে জাপা ৩৪ আসন পেয়ে প্রধান বিরোধী দল হয়েছিল; যোগ দেয় সরকারেও। ২০১৮ এবং গত বছরের নির্বাচনেও তারা বিরোধী দল হয়।
আওয়ামী লীগের সুরে কথা বলে ‘গৃহপালিত বিরোধী দল’ তকমা পাওয়া জাপা জুলাই গণঅভ্যুত্থানের পর চাপে পড়েছে। অভ্যুত্থানের ছাত্রনেতৃত্বের আপত্তিতে তাদের কোথাও ডাকা হচ্ছে না। একাধিকবার জাপা কার্যালয়ে হামলা হয়েছে। জি এম কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা মামলার আসামি হয়েছেন। নেতৃত্ব নিয়ে বিরোধে অধিকাংশ জ্যেষ্ঠ নেতাকে নিয়ে একই নামে দল করেছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম।
এবার ৬৭টি ফরম মনোনয়ন ফরম বেচার তথ্য কেন্দ্রীয় কার্যালয় সূত্র নিশ্চিত করেছে। তবে মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর দাবি, সংখ্যাটি দুই শতাধিক। তিনি সমকালকে বলেছেন, ২৫ বা ২৬ ডিসেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা হবে। চেষ্টা থাকবে ৩০০ আসনে প্রার্থী ঘোষণার।
জি এম কাদেরের সঙ্গে থেকে যাওয়া জ্যেষ্ঠ নেতারাও নির্বাচনে আগ্রহী নন। একজন প্রেসিডিয়াম সদস্য সমকালকে বলেছেন, গতবার সাড়ে ৩ কোটি টাকা খরচ করেও ভোট আসেনি। এবার পরিস্থিতি আরও খারাপ। নৌকার ভোট লাঙ্গলে আসবে–এ সম্ভাবনা নেই।
আরেক জাপা টিকে থাকতে নির্বাচনে
জাপার অন্য অংশের নেতৃত্বে থাকা আনিসুল ইসলাম মাহমুদ এবং এবিএম রুহুল আমিন হাওলাদারও শেখ হাসিনা সরকারের মন্ত্রী ছিলেন। আওয়ামী লীগ আমলে এমপি ছিলেন। তাদের জোটের শরিক দলের অধিকাংশ আওয়ামী লীগ মিত্র। জোটটির একাধিক নেতা সমকালকে বলেছেন, এবারের নির্বাচনে অংশ নেওয়ার প্রধান লক্ষ্য রাজনীতিতে টিকে থাকা।
জোটের শরিকদের মধ্যে আসন কীভাবে বণ্টন হবে তা এখনও নিশ্চিত নয়। রুহুল আমিন হাওলাদার সমকালকে বলেছেন, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করা হবে। সুন্নি জোটের তিনটি দলের সঙ্গে জোট করতে আলোচনা চলছে। আজ তারা সিদ্ধান্ত জানাবে। সুন্নিপন্থি দলগুলোর জোট ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছিল।
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
