জলবায়ু পরিবর্তনে পুড়ছে দেশ
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩
► মরুভূমির গরম নিয়ে বইছে নজিরবিহীন দাবদাহ ► বিশেষজ্ঞরা বলছেন বৃক্ষনিধন, নদী হত্যা, বায়ুদূষণ ও মনুষ্যসৃষ্ট কারণেই এ পরিণতি
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এ তাপপ্রবাহ মরুভূমির মতো গরম নিয়ে বইছে নজিরবিহীনভাবে। এতে ঘরের বাইরে যারাই বের হচ্ছেন তাদের গায়ে জ্বালাপোড়া করছে। এবার অতিরিক্ত তাপমাত্রার সঙ্গে নতুন সমস্যা হচ্ছে, অনেকেরই ঠোঁট ফেটে যাচ্ছে। আর এটি হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের ঘাটতির কারণে। বিশেষজ্ঞরা এ অবস্থার জন্য বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন। তারা পাশের দেশগুলোর নির্গত মাত্রাতিরিক্ত গ্রিনহাউস গ্যাসকে বাংলাদেশের উষ্ণায়নের জন্য দায়ী করছেন। এর সঙ্গে বৃক্ষনিধন, নদী হত্যা ও ভরাট, বায়ুদূষণ, খোলা জায়গার অভাবসহ মনুষ্যসৃষ্ট কারণগুলোকেও তাপপ্রবাহের কারণ হিসেবে চিহ্নিত করছেন। জলবায়ু-বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা রোধে এখন থেকেই যথাযথ পদক্ষেপ না নিলে ৩০ বছরের মধ্যে গ্রীষ্মকালে দেশে গড় তাপমাত্রা ৩ থকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আর বছরের সর্বোচ্চ তাপমাত্রা তখন ৪৬ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। সরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশনের (সিইজিআইএস) হিসাবে ১৯৬১ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে তাপমাত্রা বেড়েছে ০.০০৬৭ ডিগ্রি সেলসিয়াস। আর ১৯৯১ থেকে ২০০০ সালের মধ্যে তাপমাত্রা বেড়েছে ০.৩৯ ডিগ্রি সেলসিয়াস। ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত বেড়েছে গড়ে ০.৫৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত গড়ে ১.০৬ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কানাডার ক্যালগারি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের ছয়জন গবেষক ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটসহ পাঁচ শহরের ওপর গবেষণা করে দেখেন, বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি যেখানে দেড় ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা হচ্ছে, সেখানে ঢাকার তাপমাত্রা গত ২০ বছরে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। গবেষণায় ঢাকার তাপমাত্রা বেশি বৃদ্ধির পেছনে জনসংখ্যা, অপরিকল্পিত নগরায়ণ, জলাভূমি ভরাট ও গাছপালা কেটে ফেলাকে দায়ী করা হচ্ছে। গবেষণায় বলা হয়, ঢাকাসহ অন্য মহানগরগুলো পরিণত হচ্ছে ‘হিট আইল্যান্ড’ বা উত্তপ্ত দ্বীপে। এ দ্বীপের আশপাশে তাপমাত্রা কম থাকলেও দ্বীপটি দিনরাতই উত্তপ্ত থাকছে। এ ছাড়া বিগত তিন দশকে বাংলাদেশের গড় তাপমাত্রা এর আগের তিন দশকের চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ২৭ উপলক্ষে প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যানে এ তথ্য প্রকাশিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘যখন আমরা দেখি যে দীর্ঘ সময় ধরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তখন ধরে নিতে হবে যে এটি জলবায়ু পরিবর্তনের কারণেই হচ্ছে। সাধারণত কানাডার ভ্যানকুভারে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ওঠে না। কিন্তু সম্প্রতি আমরা দেখেছি যে, গ্রীষ্মকালে সেখানে ৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে গিয়েছে। এটি স্পষ্টভাবেই জলবায়ু পরিবর্তনের ফলে হয়েছে। আমি মনে করি বর্তমানে দেশে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এর জন্য জলবায়ু পরিবর্তন দায়ী। আর এর সঙ্গে গাছ কাটা, নদী দখলের মতো মানবসৃষ্ট কারণও দায়ী।’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. এম শফিক-উর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দেশে তাপমাত্রা বেড়ে যাওয়া বৈশ্বিক উষ্ণতা তথা জলবায়ু পরিবর্তনের ফলাফল। এটি বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। আমাদের দেশে তাপমাত্রা ৪১ বা ৪০ ডিগ্রি সেলসিয়াস হলেও এটি আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি অনুভূত হয়। আর এমন হওয়ার মূল কারণ শহর এলাকায় গাছের সংখ্যা কমে যাওয়া এবং জলাশয়গুলো ভরাট হয়ে যাওয়া। ঢাকায় যদি প্রচুর খোলা জায়গা, পার্ক, জলাশয় ও সবুজ জায়গা থাকত তাহলে মাত্রাতিরিক্ত এ গরম অনুভূত হতো না। শহর এলাকায় কংক্রিটের সংখ্যা বেড়েছে। কিন্তু গাছপালা ও জলাশয়ের পরিমাণ কমেছে। আর এগুলো বেশি পরিমাণে থাকলে তাপমাত্রা বৃদ্ধির ফলে আমরা যে কষ্ট অনুভব করছি তা থাকত না। শহরে প্রচুর গাছ লাগাতে হবে। খোলা জায়গা ও মাঠের সংখ্যা বৃদ্ধি করতে হবে। গত পাঁচ দশকে আমরা সোহরাওয়ার্দী ও রমনা পার্কের মতো আর দুটো পার্ক বানাতে পারিনি। ঢাকার পাশে যে গজারিবন ছিল তাও কমে এসেছে। জলাশয় যা কমে গিয়েছে তা পুনরুদ্ধার করতে হবে। যে জলাশয়গুলো আছে সেগুলো যেন ভরাট না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। ঢাকার রাস্তার পাশে এবং ডিভাইডারের মাঝের জায়গায় গাছ লাগানো যেতে পারে। এতে গরমে যখন রাস্তার পাশের ভবনগুলোতে বেশি তাপমাত্রা অনুভূত হয় তখন গাছ থাকায় এত গরম অনুভূত হবে না।’
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
