জরিপ: নির্বাচনে কোন দলকে ভোট দেবেন সিদ্ধান্ত নেননি ৪৯% মানুষ
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫
ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোন দলকে ভোট দেবেন, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি ৪৮.৫% উত্তরদাতা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে।
এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ও জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা কমলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থন কিছুটা বেড়েছে।
সোমবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ মিলনায়তনে আয়োজিত “ডিআইজিডি পালস সার্ভে”-এর গবেষণাপত্র উন্মোচন অনুষ্ঠানে এই ফলাফল প্রকাশ করা হয়।
ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) ও ভয়েস ফর রিফর্ম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
জরিপের ফলাফল অনুযায়ী, ভোট দেওয়ার প্রশ্নে দেশের মানুষের সিদ্ধান্তহীনতা বাড়ছে। এর আগে, ২০২৪ সালের অক্টোবরে বিআইজিডির জরিপে ৩৮% মানুষ সিদ্ধান্ত না নেওয়ার কথা জানিয়েছিলেন। নারী উত্তরদাতাদের মধ্যে সিদ্ধান্তহীনতার হার পুরুষদের তুলনায় বেশি। নতুন জরিপে ৫৫% নারী সিদ্ধান্ত না নেওয়ার কথা বলেছেন, আগের জরিপে এই হার ছিল ৪৩%।
জরিপের ফলাফলে দেখা যায়, ২০২৫ সালের জুলাইয়ে বিএনপিকে ভোট দেওয়ার হার কমে ১২% দাঁড়িয়েছে। ২০২৪ সালের অক্টোবরের জরিপে বিএনপিকে ভোট দেওয়ার জানিয়েছিলেন ১৬.৩% উত্তরদাতা। জুলাইয়ে নতুন দল এনসিপির সমর্থন বেড়ে ২.৮% হয়েছে। যা আগের জরিপে ছিল ২%। আর জামায়াতে ইসলামীর পক্ষে ভোট দেওয়ার কথা বলেছেন ১০.৪০% মানুষ, যা আগের জরিপে ছিল ১১.৩০%।
এছাড়া, ২০২৪ সালে আওয়ামী লীগের পক্ষে সমর্থন ছিল ৮.৯% মানুষের, যা ২০২৫ সালের জুলাইয়ে কমে দাঁড়িয়েছে ৭.৩%।
পাশাপাশি, জুলাইয়ে অন্যান্য ইসলামিক দলের প্রতি সমর্থন নেমে দাঁড়িয়েছে ০.৭%, ২০২৪ সালের অক্টোবরে সমর্থন ছিল ২.৬%। এছাড়া, জাতীয় পার্টির সমর্থন ০.৭০% থেকে কমে ০.৩০% হয়েছে।
জরিপের ফলাফল অনুযায়ী, ভোট না দেওয়ার কথা জানিয়েছেন ১.৭% মানুষ। আর কাকে ভোট দেবেন তা জানাতে চাননি ১৪.৪% উত্তরদাতা, যা গত অক্টোবরে ছিল ১২.৯%।
অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের মূল্যায়ন স্কোর আরও কমেছে। ২০২৪ সালের অগাস্টে ৭৫% যেখানে ইতিবাচক উত্তর দিয়েছিলেন, অক্টোবরে তা কমে ৬৮% এবং ২০২৫ সালের জুলাইয়ে আরও কমে ৬৩% হয়েছে। এছাড়া, ৮০% মানুষ “মব ভায়োলেন্স”কে সবচেয়ে উদ্বেগের বিষয় বলে মনে করছেন।
“পালস সার্ভে জুলাই ২০২৫: জনগণের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশা” শীর্ষক জরিপটি সারাদেশের ৬৪ জেলায় ৫,৪৮৯ জন নারী ও পুরুষের মধ্যে টেলিফোনের মাধ্যমে পরিচালিত হয়। চলতি বছরের ১ থেকে ২০ জুলাই এই তথ্য সংগ্রহ করা হয়। জরিপে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম, জনগণের সংস্কার প্রত্যাশা এবং আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জনসমর্থন বিষয়ে মতামত নেওয়া হয়।
প্রসঙ্গত, ২০২৫ সালের ৬ জুলাই সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) প্রকাশিত জরিপের ফলাফল অনুযায়ী, নির্বাচনে বিএনপি ৩৯%, জামায়াত ২১% এবং এনসিপি ১৫.৮৪% ভোট পাবে বলে মনে করছিলেন তরুণরা। আর নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পাবে ১৫.২% ভোট বলে জানিয়েছিলেন তারা। দেশের সবকটি বিভাগের ওপর চালানো এ জরিপে অংশ নিয়েছিলেন ১৫-৩৫ বছর বয়সি ২,০০০ জন তরুণ।
- ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর
- শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর মৃত্যু
- ইউনিটপ্রতি ২৫ টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার
- ভারতের ৪ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬ হাজার কোটি টাকা
- সংকটের নেপথ্যে স্যাবোটাজ
- ‘চোখের সামনে পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে গেছে’
- বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
- নেপালে ভালো আছি চিন্তা করবেন না: অপু বিশ্বাস
- শিশু-কিশোরদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা
- নেপালে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- নেপালের বন্যায় পর্যটকসহ নিখোঁজ ৫৭৯, নিহত ৯৮
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
