জব্দ করা ইরানি অস্ত্র ইউক্রেইকে দিল যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৪
এক বছরেরও বেশি আগে জব্দ করা কয়েক হাজার ইরানি অস্ত্র ও পাঁচ লাখেরও বেশি গোলাবারুদ ইউক্রেইনে পাঠিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের হুতি বাহিনীকে জাহাজযোগে পাঠানোর সময় ওই অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছিল বলে মঙ্গলবার জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেইনকে সহায়তা করতে গত সপ্তাহে দেশটিতে এসব অস্ত্রশস্ত্র পাঠিয়েছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউক্রেইনকে ৬০ বিলিয়ন ডলারের নিরাপত্তা সহায়তা পাঠাতে চেয়েছিল ডেমোক্র্যাট বাইডেন। কিন্তু এ প্রস্তাব নিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোটের আহ্বান প্রত্যাখ্যান করেছেন হাউজের রিপাবলিকান স্পিকার মাইক জনসন। তাই প্রস্তাবটি আটকে গেছে।
কয়েক মাস ধরে মার্কিন অস্ত্র সহায়তা না পাওয়ায় ইউক্রেইনীয় বাহিনীর অস্ত্রশস্ত্রের সরবরাহ কমে গেছে। বিশেষ করে ভারী কামানের গোলার সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ইউক্রেইনকে অস্ত্র যোগান দেওয়ার নতুন পথ খুঁজে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।
সামাজিক মাধ্যম এক্স এ পোস্ট করা এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, ৪ এপ্রিল যুক্তরাষ্ট্র কিইভকে যে অস্ত্রশস্ত্র পাঠিয়েছে তা ইউক্রেইনীয় একটি ব্রিগেডকে ‘সজ্জিত করার জন্য যথেষ্ট’।
পদাতিক বাহিনীর একটি ব্রিগেডে সাধারণত ৩৫০০ থেকে ৪০০০ সেনা থাকে, কিন্তু ইউক্রেইনের বাহিনীতে কতোজন করে আছে তার সঠিক সংখ্যা জানা যায়নি।
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন বলেছে, “যা কখনোই আমাদের ছিল না এমন অস্ত্র ও গোলাবারুদ নিয়ে মন্তব্য করতে পারি না আমরা।”
সেন্টকম জানিয়েছে, ওই অস্ত্রশস্ত্রের মধ্যে পাঁচ হাজারেরও বেশি একে-৪৭ রাইফেল, মেশিন গান, স্নাইপার রাইফেল ও রকেট চালিত গ্রেনেড এবং পাঁচ লাখের বেশি বুলেট আছে। ২০২১ এর ২২ মে থেকে ২০২৩ এর ১৫ ফেব্রুয়ারি সময়ের মধ্যে চারটি ‘রাষ্ট্রহীন’ জলযান থেকে এসব অস্ত্রশস্ত্র জব্দ করে মার্কিন নৌবাহিনী ও তাদের অংশীদার বাহিনীগুলো। জলযানগুলো কোন দেশের তা শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে তারা।
ইরানের ইসলামিক রেভলুশ্যনারি গার্ড কোর এসব অস্ত্রশস্ত্র ইয়েমেনের হুতিদের পাঠিয়েছিল বলে দাবি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের।
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
