জঙ্গি ইস্যুতে আতঙ্কিত হওয়ার কিছু নেই: মনিরুল
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, জঙ্গিবাদের ঝুঁকিটা আগের চেয়ে বেড়েছে। দুই মাস আগেও এ ঝুঁকির যে মাত্রা ছিল, বর্তমান সে মাত্রা বেশি। তবে এটা নিয়ে বিশেষভাবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) আয়োজিত ‘বিশ্ব সন্ত্রাস- জঙ্গিবাদ ও বাংলাদেশ’ শিরোনামে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, নিউজিল্যান্ডের ঘটনার পরে ‘উগ্রবাদীরা প্রতিশোধ নেবে’ এ রকম দুশ্চিন্তা অনেকের মধ্যে দেখেছি। সেটা নিয়ে কাজ করছি। এছাড়া শ্রীলংকার ঘটনার পরে তারা আরো বেশি উত্তেজিত হয়েছে। ‘ওরা পারলে আমরা কেন পারব না’ এরকম একটা ধারণা রয়েছে তাদের মধ্যে। তবে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
তিনি বলেন, বিষয়টি যেহেতু উগ্রবাদীদের ওপর প্রভাব ফেলেছে, সেহেতু তারা হামলা করার চিন্তা করতে পারে। আমাদের চিন্তায় সেটি আছে, তৎপর রয়েছি; নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।
মনিরুল ইসলাম বলেন, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে বাংলাদেশে জঙ্গিবাদের এ আশঙ্কা নস্যাৎ করতে পারব।
বাংলাদেশ থেমে থেমে জঙ্গিবাদের উত্থান হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কখনো কখনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় হয়েছে। যারা উগ্রবাদে জড়িত তাদের অনেকেই এর ভিত্তিটা বোঝে না। এরা কিন্তু কোনো কোনো সময় ভিকটিমও।
মনিরুল বলেন, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কী,পেছনে কে আছে, এরা তা দেখতে পায় না। ফলে এই লোকগুলোই উত্তেজিত হয় কারণে-অকারণে। কারণ আমরা হলি আর্টিজানের পরে দেখেছি যে তাদের সাংগঠনিক কাঠামো যেগুলো ছিল তা ভেঙে গেছে। অনেকগুলো বড় বড় পরিকল্পনা ছিল, ওই হামলার পর সেগুলোও তারা বাস্তবায়ন করতে পারেনি।
তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনের আগে একটা চেষ্টা হয়েছে। আমরা সবটা বলতে পারি না কারণ মানুষ আতঙ্কিত হবে। হলি আর্টিজানের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারিনি। এখনো অনেক বিদেশি জিজ্ঞেস করে কোন রেস্টুরেন্টে যাওয়া যাবে, কোন রেস্টুরেন্টে যাওয়া যাবে না।
জঙ্গি ইস্যুতে সাংবাদিকদের দায়িত্ব রয়েছে উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, দেশের মধ্যে কোনো ঘটনা ঘটলে মানুষকে প্রভাবিত করে। ফলে সংবাদ প্রকাশের ক্ষেত্রে শব্দ ব্যবহারে সচেতন থাকতে হবে। ধর্মীয় কিছু শব্দ রয়েছে সেসব শব্দের ব্যাখ্যা আছে। এরা কেউ মুজাহিদ না, এরা জিহাদ করছে না। এদের সঙ্গে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন, শহীদ হিসেবে আখ্যা করলে এ কথাগুলো ধর্মপ্রাণ কেউ কেউ হয়তো উদ্বুদ্ধ হতে পারে। তাই লাদেন কিংবা বাংলাদেশের তামিমদের এমনভাবে চিত্রায়িত করা যাবে না যে তাদেরকে অনুকরণীয় মনে করা যায়। এ দায়িত্ব মিডিয়ার।
বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সংসদ সদস্য শফিকুর রহমান, লেখক ও কলামিস্ট মাসুম বিল্লাহ নাফি।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
