চীন-রাশিয়া-উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫
চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ে তিন পারমাণবিক শক্তিধর দেশের নেতা যখন একটি বিশাল সামরিক কুচকাওয়াজে যোগ দিচ্ছিলেন, তখন ট্রাম্পের এমন অভিযোগ এলো।
মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট শি'কে উদ্দেশ করে নিজের ট্রুথ সোশ্যালে লিখেছেন, 'ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাই, কারণ আপনারা আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।'
এদিকে, বিশ্বনেতাদের উপস্থিতিতে বুধবার (৩ সেপ্টেম্বর) বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারটি যেন সামরিক শক্তি প্রদর্শনের এক মহামঞ্চে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশাল কুচকাওয়াজে প্রদর্শিত হয় চীনের আধুনিকতম যুদ্ধাস্ত্র, ট্যাংক, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও স্টেলথ ফাইটার জেট।
চীনের প্রেসিডেন্ট এবং দেশটির সেনাবাহিনী ও কমিউনিস্ট পার্টির প্রধান শি জিনপিং কুচকাওয়াজের নেতৃত্ব দেন। তিনি পুতিন-কিম ছাড়াও অন্যান্য বিদেশি অতিথিদের আতিতেয়তা দেন।
শি জিনপিং প্রথমে চীনা বীর যোদ্ধাদের অভিবাদন জানান। পরে তিয়ানআনমেন স্কয়ারের গেট অব হেভেনলি পিস থেকে সেনাদের উদ্দেশে ভাষণে তিনি বলেন, 'চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথেই অটল থাকবে।'
প্রায় ১০ হাজার সেনার সামনে তিনি আরও বলেন, 'মানবজাতি আজ দাঁড়িয়ে আছে এক সঙ্কটময় মোড়ে। চীন বিশ্বের মানুষের সঙ্গে মিলে অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলবে।'
ঐতিহ্যবাহী ধূসর মাও স্যুট পরে খোলা গাড়িতে দাঁড়িয়ে শি কুচকাওয়াজ পরিদর্শন করেন। এরপর শুরু হয় মহড়া, যা বিস্তৃত হয় বেইজিংয়ের প্রধান সড়ক চাং’আন অ্যাভিনিউজুড়ে।
কুচকাওয়াজে নজর কাড়ে চীনের উন্নতমানের ক্ষেপণাস্ত্রসমূহ। বিশেষভাবে প্রদর্শিত হয় পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ডিএফ-৫ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যা চীনের প্রতিরক্ষা সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আয়োজনের মাধ্যমে শি জিনপিং বিশ্বকে বার্তা দিয়েছেন যে, চীন এখন একটি পরিপূর্ণ বিশ্বশক্তি।
সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ইয়ান চং বলেন, 'এ কুচকাওয়াজের মূল বার্তা হলো— চীন বিশ্বশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্রসহ কারও চাপ বা হুমকি তাদের বিচলিত করতে পারবে না।'
পর্যবেক্ষকদের মতে, বেইজিংয়ের এ সামরিক প্রদর্শনী শুধু শক্তির প্রদর্শন নয়; বরং বিশ্বরাজনীতিতে চীনের অবস্থান পুনঃপ্রতিষ্ঠার কৌশলও বটে।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
