চমক নিয়ে আসছে আওয়ামী লীগের ইশতেহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭ অধ্যায়ে ২১টি বিশেষ অঙ্গীকারকে প্রাধান্য দিয়ে ৬৪ পৃষ্ঠার নির্বাচনী ইশতেহার প্রস্তুত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী ১৮ ডিসেম্বর রাজধানীর প্যান-প্যাসেফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে ইশতেহার তুলে ধরবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, নির্বাচনের ১১ দিন হাতে রেখে ইশতেহার প্রকাশ করা হচ্ছে।
আওয়ামী লীগের ইশতেহার কমিটির আহ্বায়ক ড. আবদুর রাজ্জাক বলেন, এবার ইশতেহারে আগামীর বাংলাদেশের কথা তুলে ধরা হবে। ২০৩০ কে মূল লক্ষ্য ধরলেও আগামী ১০০ বছরে বাংলাদেশের অবস্থান কী হবে, তা স্পষ্ট করা হবে ঘোষণা পত্রে। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় তরুণদের সম্পৃক্ত করাসহ ২০৩০ সালে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ পরিকল্পনাও রাখা হয়েছে ইশতেহারে।
এছাড়া, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের বছর দু’টি নিয়ে আওয়ামী লীগের বিশেষ পরিকল্পনা তুলে ধরা হবে ইশতেহারে।
গুরুত্ব বিবেচনায় ৭ অধ্যায়ে বিভক্ত ইশতেহার:
আওয়ামী লীগের ইশতেহারে প্রাধান্য পাওয়া বিষয়গুলোকে মোট ৭ অধ্যায়ে ভাগ করা হয়েছে। অঙ্গীকারে শুরু হয়ে পটভূমি, তৃতীয় ভাগে থাকছে আওয়ামী লীগ সরকারের গত দুই মেয়াদের সাফল্যের চিত্র।
এরপর দেশের সার্বিক অর্থনৈতিক চিত্রও তুলে ধরা হয়েছে ইশতেহারে। পঞ্চম অধ্যায়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে গত দশ বছরে বিশ্বদরবারে বাংলাদেশের অবস্থান কোন পর্যায়ে পৌঁছেছে, তা স্থান পেয়েছে। এরপর ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা।
এরপর উপরের ছয় অধ্যায়ের সার-সংক্ষেপ তুলে ধরে জাতির কাছে নৌকায় ভোট চেয়ে আহ্বানের মধ্যদিয়ে ইশতেহারের ৬৪তম পৃষ্ঠা শেষ হয়েছে।
৭ অধ্যায়ে ভাগ করা ইশতেহারপত্রে গুরুত্ব বিবেচনায় একাধিক উপ-ভাগে ভাগ করা হয়েছে।
অঙ্গীকারনামা ঠিক করতে প্রতিপাদ্য ধরা হয়েছে স্বাধীন বাংলাদের স্বপ্নদ্রষ্টা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্ধৃতি- “এ স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার মানুষ পেট ভরে ভাত না খায়। স্বাধীনতা আমার পূর্ণ হবে না, যদি বাংলার মা-বোনেরা কাপড় না পায়। স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এ দেশের মানুষ, যারা আমার যুবক শ্রেণি আছে, তারা চাকরি না পায় বা কাজ না পায়।”
২১ বিশেষ অঙ্গীকার:
স্বাধীন বাংলার রূপকারের এ উদ্ধৃতি ধরে প্রাধান্য পাওয়া বিশেষ অঙ্গীকারে প্রথমেই থাকছে, আমার গ্রাম-আমার শহর, গ্রাম পরিকল্পনা, প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণসহ তারুণ্যের শক্তি-বাংলাদেশের সমৃদ্ধি। তরুণ-যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর ও কর্মসংস্থানের নিশ্চয়তা। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা ও শিশু কল্যাণ। পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা। সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নির্মূল। মেগা প্রজেক্টসমূহের দ্রুত ও মানসম্মত বাস্তবায়নের মতো বিষয়গুলো।
এছাড়া থাকছে, গণতন্ত্র ও আইনের শাসন সুদৃঢ় করা। সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি। দারিদ্র্য নির্মূল, সব স্তরে শিক্ষার মান বৃদ্ধি, সব স্তরে মানসম্মত স্বাস্থ্যসেবার নিশ্চয়তা, বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তার নিশ্চয়তা ও সার্বিক উন্নয়নে তথ্যপ্রযুক্তির অধিকতর ব্যবহার। আধুনিক কৃষি ব্যবস্থা, দক্ষ ও সেবামুখী জনপ্রশাসন তৈরি করা। ব্লু-ইকোনমি, তথা সমুদ্র সম্পদ উন্নয়ন, নিরাপদ সড়কের নিশ্চয়তা, প্রবাসী কল্যাণ কর্মসূচি এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বিস্তারিত পরিকল্পনা।
২০০৮ সালের ‘দিন বদলের সনদ’ও ২০১৪ সালের ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ স্লোগানে ইশতেহার প্রকাশ করে মানুষের ব্যাপক সাড়া পেয়েছিল আওয়ামী লীগ। গত দশ বছরের উন্নয়নের ধারাবাহিকতায় এবার স্লোগান ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য বাংলাদেশ’।
তরুণ ভোটারদের আকৃষ্টে বার্তা:
নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, তরুণ সোয়া ২ কোটি ভোটারকে নিয়ে বিশেষ ভাবনা আওয়ামী লীগের। তরুণ ভোটারদের মনতুষ্টিতে নির্বাচনী ইশতেহারে রাখা হয়েছে একগুচ্ছ ঘোষণা। তরুণদের ভবিষ্যতের কথা সামনে রেখেই প্রণীত হচ্ছে আওয়ামী লীগের ইশতেহার।
এইচ টি ইমাম বলেন, ইশতেহার ঘোষণার পর ভবিষ্যৎ বির্নিমাণের অংশ হিসেবেই তরুণরা আওয়ামী লীগের সহযাত্রী হবে। তিনি বলেন, গত ১০ বছরে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মধ্যদিয়ে আওয়ামী লীগ তরুণদের কাছে এ বার্তা পৌঁছাতে সক্ষম হয়েছে যে, আধুনিক সমৃদ্ধ উন্নত দেশ গড়তে শেখ হাসিনা তথা নৌকার বিকল্প নেই। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা বলছি, ‘তরুণদের প্রথম ভোট- নৌকায় হোক’।
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
