গোলান মালভূমি নিয়ে আরব লীগে উত্তেজনা, বেরিয়ে গেল কাতার
প্রকাশিত: ২ এপ্রিল ২০১৯
আরব নেতারা রোববার তিউনিসে অনুষ্ঠিত এক সম্মেলনে ইসরাইলি ভূখন্ড হিসেবে গোলান মালভূমিকে স্বীকৃতি দেয়ার মার্কিন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। এদিকে সম্মেলনের শুরুতেই উত্তেজনার কারণে কাতারের আমির সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর সকলকে ফের শান্ত করার চেষ্টা করা হয়। খবর এএফপি’র।
আরব লীগের এ সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় বলা হয়, জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গোলান হচ্ছে অধিকৃত সিরীয় ভূখন্ড এমনটা জোরালোভাবে সমর্থন করে তারা। আর জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত হচ্ছে আন্তর্জাতিক আইন।
এককভাবে দেয়া পৃথক এক বিবৃতিতে ওয়াশিংটনের পদক্ষেপকে ‘অকার্যকর ও অবৈধ’ বলে অভিহিত করা হয়।
এক সংবাদ সম্মেলনে লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত বলেন, ‘এটা সত্যি যে সামরিক দিক থেকে আমেরিকা বিশ্বে সবচেয়ে শক্তিশালী হলেও তাদের এমন সিদ্ধান্ত একেবারে মূল্যহীন।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে গত সোমবার একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। মালভূমিটি ইসরাইল ১৯৬৭ সালে দখল করে নেয় এবং ১৯৮১ সালে এর ভূখন্ডের অন্তর্ভুক্ত করে।
ইসরাইলের এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি এবং জাতিসংঘ নিরাপত্ত পরিষদের তিনটি প্রস্তাবে গোলান মালভূমি থেকে তাদের সরে যাওয়ার আহ্বান জানানো হয়।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্য দেশ যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের সমালোচনা করে এবং ইউরোপীয় ইউনিয়ন এ সিদ্ধান্ত প্রত্যাখান করেছে।
এদিকে উপসাগরীয় দেশ কাতারের সরকারি বার্তা সংস্থা কিউএনএ জানায়, উত্তেজনার ইঙ্গিত পাওয়ায় কাতারের শেখ তামিম বিন হামাদ আল-সানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার পরপরই সেখান থেকে চলে যান। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে তিউনিশিয়ার একজন কর্মকর্তা বলেন, আরব লীগের প্রধান আবুল ঘেইতের ভাষণ চলাকালে কাতারের নেতা সম্মেলন বর্জন করেন।
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
