গাজায় ত্রাণ পাঠাতে বন্দর নির্মাণ করবে যুক্তরাষ্ট্র
বিশেষ প্রতিনিধি -
প্রকাশিত: ৯ মার্চ ২০২৪
প্রেসিডেন্টের স্টেট ইউনিয়ন ভাষণ
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের গাজায় ত্রাণ পাঠানোর জন্য অস্থায়ী সমুদ্র বন্দর নির্মাণ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। বলেছেন, মধ্যপ্রাচ্যে যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, তা রোধ করতে হবে। গাজায় নিরীহ মানুষের মৃত্যুর জন্য ইসরায়েলকে দায় নিতে হবে। বৃহস্পতিবার শেষবারের মতো স্টেইট অব দ্য ইউনিয়ন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট এসব বলেন। বাইডেন বলেন, আমেরিকার ভেতরে কিংবা বাইরে কোনো অপশক্তির কাছে তিনি মাথা নত করবেন না। দ্বিতীয় মেয়াদে তাকে নির্বাচিত করতে তিনি মার্কিন জনগণের প্রতি আহ্বান জানান।
তুমুল করতালি আর হর্ষধ্বনির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলের প্রতিনিধি পরিষদে প্রবেশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেয়ার পর এটি বাইডেনের চতুর্থ ও শেষ স্টেট অব ইউনিয়ন ভাষণ। বক্তৃতার শুরুতেই তিনি আমেরিকার গণতন্ত্র নিয়ে কথা বলেন। বাইডেন বলেন, ২০২১ সালের ৬ জানুয়ারি গৃহযুদ্ধ বাধিয়ে গণতন্ত্র নস্যাৎ করার ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সংঘাতের কোনো স্থান নেই। ট্রাম্পকে ইঙ্গিত করে বাইডেন বলেন, শুধুমাত্র নির্বাচনে জয়ী হলেই কেউ দেশকে ভালবাসবে-এ হতে পারে না। নির্বাচনে হারলেও দেশের প্রতি ভালবাসা থাকতে হবে।
মার্কিন প্রেসিডেন্টের ভাষণে উঠে আসে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন প্রসঙ্গ। বাইডেন বলেন, বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় ন্যাটোকে আরও শক্তিশালী করা হচ্ছে। সুইডেনকে ন্যাটোর অন্তর্ভূক্ত করার কথা জানিয়ে বাইডেন কংগ্রেসে অতিথি হয়ে উপস্থিত থাকা সেদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনের গাজায় মানবিক বিপর্যস্ত দেখা দিয়েছে। এখন পর্যন্ত তিরিশ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এতিম হয়েছে হাজার হাজার শিশু। তিনি বলেন, হামাসের সাথে যুদ্ধ করতে গিয়ে গাজার নিরীহ মানুষের মৃত্যুর জন্য ইসরায়েলকে দায় নিতে হবে। গাজায় খাবার, পানি ও জরুরি ত্রাণ সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সেখানে সমুদ্র বন্দর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে বাইডেন জানান, ইতোমধ্যে তিনি এ ব্যাপারে মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।
প্রেসিডেন্ট বাইডেন ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হামাসের হামলায় নিহত নিরীহ ইসরায়েলী পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানান তাঁর ভাষণে।
জো বাইডেনের ভাষণের একটি বড় অংশজুড়ে ছিল অর্থনৈতিক উন্নয়নে তাঁর সরকারের বিভিন্ন উদ্যোগ ও বন্দুক সহিংসতার বিষয়। তিনি বলেন, তাঁর এখন বয়স হয়েছে কিন্তু তিনি একজন তরুণের মতোই স্বপ্ন দেখেন, যুক্তরাষ্ট্র সবসময় গণতান্ত্রিক উচ্চতায় থাকবে ও বন্দুক সহিংসতা মুক্ত হবে।
জো বাইডেনের ভাষণটি ছিল অত্যন্ত জ্বালাময়ী ও ভীষণ রাজনৈতিক। এমন এক সময় তিনি জাতির উদ্দেশ্যে এই ভাষণ দিলেন যখন একদিন আগেই সুপার টিউসডেতে প্রায় নিশ্চিতই হয়ে গেছে আবারও তাঁর প্রতিদ্বন্দ্বি হচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ বছর ৫নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন।
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
