কমে যাচ্ছে নতুন অর্ডার
গভীর সংকটের মুখে পোশাক শিল্প
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২
গ্যাস-বিদ্যুতের অভাব চরম ভোগাচ্ছে * উৎপাদন খরচ বাড়ায় সক্ষমতা কমছে * ডলার সংকটে কাঁচামাল আমদানি ব্যাহত
করোনাপরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ গোটা বিশ্বের অর্থনীতির চিত্র বদলে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপসহ উন্নত বিশ্বের দেশগুলো মূল্যস্ফীতির মোকাবিলায় কৃচ্ছ সাধনের পথে হাঁটছে। সেই প্রভাব পড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানিতে। একদিকে ক্রেতারা অর্ডার কমিয়ে দিয়েছে, এমনকি আগের দেওয়া অর্ডারও নিচ্ছে না। অন্যদিকে পোশাকের দাম কমাতে ক্রমাগত চাপ দিচ্ছে। তার ওপর গ্যাস-বিদ্যুতের সংকট, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জাহাজ ভাড়া বৃদ্ধিতে শিল্প মালিকদের নাভিশ্বাস উঠেছে। আর ডলার সংকটের কারণে অনেক ব্যাংক কাঁচামাল আমদানির ঋণপত্র খুলতে গড়িমসি করছে। সব মিলিয়ে চতুর্মুখী সংকটে পড়েছে পোশাক শিল্প।
একাধিক শিল্প মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈশ্বিক ও অভ্যন্তরীণ কারণে পোশাক শিল্প চরম সংকটের মুখে পড়তে যাচ্ছে। সামনের দিনগুলোতে অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে তা আন্দাজ করাও কষ্টসাধ্য হয়ে পড়ছে। প্রধান রপ্তানিকারক দেশগুলোতে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় স্টক ক্লিয়ারেন্স সেল দিয়েও পোশাক বিক্রি বাড়ানো যাচ্ছে না। এ কারণে বিদেশি ক্রেতারা নতুন অর্ডার দিতে চাচ্ছে না। এমনকি পুরোনো যেসব অর্ডার উৎপাদন শেষে শিপমেন্টের অপেক্ষায় আছে, সেগুলোও তারা নিতে চাচ্ছে না। ওয়্যারহাউজে সেসব পণ্য পড়ে আছে। ডেফার্ড পেমেন্টে সেসব পণ্য নেয়ার অনুরোধ জানালেও তাতে সাড়া দিচ্ছে না। তারা আরও বলেন, অর্ডার না আসার আরেকটি কারণ গ্যাস-বিদ্যুতের সংকট। দিনের বেশির ভাগ সময় চাহিদা অনুযায়ী গ্যাসের চাপ থাকছে না। লোডশেডিংয়ের শিডিউলে বিপর্যয় নেমে এসেছে। কখন, কতক্ষণ লোডশেডিং হবে তা কেউ বলতে পারছে না। সব মিলিয়ে সামনের দিনে জ্বালানি পরিস্থিতি ক্রেতাদের উদ্বেগ বাড়াচ্ছে। বর্তমান পরিস্থিতি বিদেশি ক্রেতারাও জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জ্বালানি সংকটের কারণে সময়মতো পণ্য ডেলিভারি দিতে পারবো কিনা তা নিয়ে সংশয় রয়েছে ক্রেতাদের মাঝে।
সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্প মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব এলাকার কারখানাগুলোতে দিনে পাঁচ থেকে ছয় ঘণ্টা লোডশেডিং হচ্ছে। অনেকে জেনারেটর চালিয়ে উৎপাদন স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। কিন্তু বড় কারখানাগুলোয় দৈনিক গড়ে ৫ থেকে ১০ লাখ টাকার ডিজেল লাগছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। অন্যদিকে টেক্সটাইল মিলগুলোতে অনেক আগে থেকেই গ্যাস সংকট রয়েছে। দিনের বেশিরভাগ সময় চাপ থাকছে না। ঘন ঘন লোডশেডিং ও গ্যাসের চাপ ওঠানামার কারণে কারখানার যন্ত্রপাতির আয়ুষ্কাল কমে যাচ্ছে।
অবস্থা এমনই বেগতিক যে, একদিকে অর্ডার নেই, অন্যদিকে দর কমাতে ক্রেতারা চাপ দিচ্ছে। অর্ডার দিলেও গ্যাস-বিদ্যুৎ, পরিবহণ খরচের কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অর্ডার নেওয়াও যাচ্ছে না। বাধ্য হয়ে অনেকে এখন শ্রমিক ছাঁটাইয়ের কথাও ভাবছেন।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) বলছে, আগে যেখানে এক কেজি সুতা উৎপাদনে এক ডলার ২৫ সেন্ট খরচ হতো, এখন সেখানে ২ ডলারের বেশি খরচ হচ্ছে। গ্যাস সংকটে ৬০ ভাগ টেক্সটাইল মিল বন্ধের ঝুঁকিতে পড়েছে। কোথাও কোথাও দিনে ১২ ঘণ্টা গ্যাস থাকছে না। আবার গ্যাস থাকলেও চাপ থাকে না। এতে সুতা উৎপাদন খরচ দ্বিগুণ হয়ে পড়ছে বিধায় প্রতিযোগী সক্ষমতায় টিকে থাকা দুষ্কর হয়ে পড়েছে। জ্বালানি খাত সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো দূরদর্শী সিদ্ধান্ত নিলে এ অবস্থা তৈরি হতো না। দ্রুত সংকট সমাধান করে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে না পারলে অনেক কারখানা বন্ধ হয়ে যাবে।
এ বিষয়ে বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, এখন টেক্সটাইল শিল্পের প্রধান চ্যালেঞ্জ জ্বালানি সংকট। দেশে গ্যাসই একমাত্র শিল্পের কাঁচামাল। বাকি সবকিছুই আমদানি করতে হয়। জ্বালানি সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। তা না হলে পুরো বস্ত্রখাতে প্রায় ২ লাখ কোটি টাকা বিনিয়োগ ঝুঁকিতে পড়বে। তিনি আরও বলেন, করোনাকালীন প্রধানমন্ত্রীর বিচক্ষণ সিদ্ধান্তে বাংলাদেশ ব্যাংক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করায় শিল্প ব্যাপকভাবে উপকৃত হয়েছিল। সেই প্যাকেজের ৮০ ভাগ টাকাই পরিশোধ করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতেও করোনাকালীন সময়ের মতো ক্রাইসিস ম্যানেজমেন্ট সাপোর্ট দরকার। খোকন আরও বলেন, ডলার সংকট মোকাবিলায় সহায়ক ভূমিকা পালন করতে পারে বস্ত্র খাত। এ খাতে এক মিলিয়ন ডলারের গ্যাস সরবরাহের মাধ্যমে ২০ মিলিয়ন ডলার আয় করা সম্ভব।
বাংলাদেশ নিটপণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আন্তর্জাতিক ও দেশিয় চতুর্মুখী চাপে পড়েছে পোশাক শিল্প। বিশ্বমন্দার কারণে অর্ডার কমে গেছে। বিদেশিদের কাছ থেকে অর্ডার আনা কষ্টসাধ্য হয়ে পড়ছে। অন্যদিকে দেশে গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে অর্ডার নিতে পারছি না। এ কারণে বিদেশি ক্রেতারাও অর্ডার দিতে সংকোচবোধ করছে। তার ওপর বন্ড-কাস্টমসের ঝামেলা তো আছেই।
তিনি আরও বলেন, সরকার এই শিল্পকে পলিসি সহায়তা দেওয়ায় বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় পোশাক রপ্তানিকারক দেশ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিশেষ সাপোর্ট না দিলে শিল্পের ভবিষ্যৎ কী হবে তা বলা মুশকিল। শিল্পের স্বার্থে বাসা-বাড়ি এবং গাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া উচিত। তিতাসের হিসাবেই বাসা-বাড়িতে সবচেয়ে বেশি গ্যাসের অবৈধ লাইন রয়েছে। আর সেই চুরির দায় চাপছে শিল্প মালিকদের ওপর। যেহেতু বাসা-বাড়িতে গ্যাসের বিকল্প এলপিজি আছে, তাই এখনই শিল্পের স্বার্থে বাসা-বাড়িতে গ্যাস বন্ধ করে শিল্পে সরবরাহ করা উচিত। এতে অর্থনীতি চাঙা হবে, যার সুফল সবাই পাবে।
তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম বলেন, বৈশ্বিক মন্দার মতো আন্তর্জাতিক সংকট সমাধানে আমরা চাইলেও করতে পারব না। কিন্তু দেশে সংকটগুলো যেমন গ্যাস-বিদ্যুতের ঘাটতি এবং ব্যবসা সহজীকরণের মতো পদক্ষেপগুলো নিতে পারি। স্থানীয় সংকটগুলো মোকাবিলা করা গেলে শিল্পের সক্ষমতা বাড়বে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
