খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩
খেলাপিতে জর্জরিত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। এছাড়া নানা অনিয়মের বৃত্তে আটকে আছে এ খাতের বেশিরভাগ প্রতিষ্ঠান। বিভিন্ন গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে আছে কোনো কোনো প্রতিষ্ঠান।
এ কারণে বাধাগ্রস্ত হচ্ছে ঋণ বিতরণ কার্যক্রম। সুশাসনের অভাবেই এমনটা হচ্ছে। তাই নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চাঙা করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নীতি সহায়তার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ত্রৈমাসিক ভিত্তিতে বৈঠক করবেন গভর্নর।
সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে সহায়তা করবে বাংলাদেশ ব্যাংক।
রোববার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক বৈঠকে এই নির্দেশনা ও সহায়তার আশ্বাস দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন গভর্নর আবদুর রউফ তালুকদার। উপস্থিত ছিলেন সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, গভর্নর আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সুশাসন প্রতিষ্ঠায় জোর দিয়েছেন। এ ক্ষেত্রে পূর্ণ সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানগুলোর ওপরে প্রভাবশালী মহলের চাপ নিরসনে সহায়তা দেওয়া হবে।
এছাড়া খেলাপি ঋণ কমাতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। খেলাপি ঋণ আদায়ে সার্বিক সহায়তার আশ্বাসও দিয়েছেন গভর্নর।
বৈঠকে অংশ নেওয়া একটি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জানান, এটি রুটিন বৈঠক ছিল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সবার কাছ থেকে সমস্যার কথা শুনেছেন। প্রতিষ্ঠানগুলো কিভাবে চলছে, কিভাগে ভালোভাবে আগানো যায় এসব বিষয় জানতে চেয়েছেন। পাশাপাশি তিনি সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন। এখন থেকে গভর্নর আর্থিক প্রতিষ্ঠানের এমডিদের সঙ্গে প্রতি তিন মাস পর বসবেন।
বৈঠকে অংশ নেওয়া আরেক কর্মকর্তা জানান, আর্থিক প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে কিছু নীতিগত সহায়তা চাওয়া হয়েছে। অর্থঋণ আদালতের মামলা জটিলতা নিরসনে সহায়তা চাওয়া হয়েছে। অন্যদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সঙ্গে কিছু সমস্যা রয়েছে, বর্তমানে রাজউকের অধীনে সম্পত্তি মর্টগেজ (জামানত) রাখা যাচ্ছে না। এতে ঋণ বিতরণ বাধাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসব সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে বছরের পর বছর আটকে থাকা খেলাপি ঋণ গ্রাহকদের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে আদায়ে জোর দিয়ে নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক মনে করে, প্রতিষ্ঠানগুলো ইচ্ছা করলে মামলাধীন ঋণ আদায় করতে পারবে না, কারণ কোর্টের বিভিন্ন ধাপ রয়েছে। এ ধাপ বা প্রক্রিয়াগুলোকে কীভাবে মনিটরিং করা যায়, সে বিষয়ে তাদের বলা হয়েছে। কোর্টে মামলা চলছে, কিন্তু গ্রাহকদের সম্পর্কের ভিত্তিতে আদায় হয়ে যায়, তাহলে সে মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাবে।
সংশ্লিষ্টদের মতে, ঋণ আদায়ের জন্য মামলা করা হলেও অর্থঋণ আদালতে বিচার প্রক্রিয়ার মধ্যেই সময়ক্ষেপণের সুযোগ রয়েছে। এ আদালতে রায় হওয়ার পরও খেলাপি গ্রাহকরা উচ্চ আদালতে আপিল করেন। বছরের পর বছর পার হলেও সেই প্রক্রিয়া শেষ হয় না। এজন্য দ্রুত মামলা নিষ্পত্তির জন্য আদালতের সংখ্যা বাড়াতে হবে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে ৩৫টি আর্থিক প্রতিষ্ঠানের ৪ হাজার ৭০২টি মামলার বিপরীতে ১১ হাজার ৫৫২ কোটি টাকা আটকে রয়েছে। যা ২০২১ সালে ছিল ৩ হাজার ৯১৯টি মামলার বিপরীতে ৮ হাজার ৫১৮ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে মামলা বেড়েছে ৭৮৩টি। এসব মামলার বিপরীতে গত এক বছরে ৩ হাজার ৩৪ কোটি টাকার দাবি বেড়েছে।
অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের চিত্রও উদ্বেগজনক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানে ঋণস্থিতি ছিল ৭১ হাজার ২৬৫ কোটি টাকা। যা গত ডিসেম্বরে ছিল ৭০ হাজার ৪৩৬ কোটি টাকা। অর্থাৎ শেষ তিন মাসে ঋণ বেড়েছে ৮২৯ কোটি টাকা। এ সময়ে খেলাপি ঋণ বেড়েছে ১ হাজার ৩৩ কোটি টাকা।
মার্চে খেলাপি ঋণ ছিল ১৭ হাজার ৮৫৫ কোটি টাকা। যা গত বছরের ডিসেম্বরে ছিল ১৬ হাজার ৮২১ কোটি টাকা। এক বছর আগে অর্থাৎ ২০২২ সালের মার্চে খেলাপি ঋণ ছিল ১৪ হাজার ২৩২ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৩ হাজার ৬২২ কোটি টাকা।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
