ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলকারীসহ নিহত ৫
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২২ মে ২০২৬
ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো শহরে ইসলামিক সেন্টার অব সান ডিয়েগো মসজিদে বন্দুক হামলার তিনজন নিহত হয়েছেন। পরে দুই কিশোর হামলাকারী ১৭ বছর বয়সী কেইন ক্লার্ক এবং ১৮ বছর বয়সী ক্যালেব ভেলাসকেজকেও মৃত অবস্থায় পাওয়া যায়। তাতে মোট ৫ জন নিহত হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘৃণাজনিত অপরাধ বা হেট ক্রাইম হিসেবে তদন্ত করা হচ্ছে। গত সোমবার বিকেলে সান ডিয়েগোর বৃহত্তম মসজিদগুলোর একটি, ইসলামিক সেন্টার অব সান ডিয়েগোতে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুই কিশোর বন্দুকধারী মসজিদের বাইরে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। নিহতদের মধ্যে একজন ছিলেন মসজিদের নিরাপত্তাকর্মী আমিন আবদুল্লাহ ও দুইজন মুসল্লীø। সান ডিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াহল এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা বিশ্বাস করি ওই নিরাপত্তাকর্মী বড় ধরনের বিপর্যয় ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
পুলিশ জানায়, হামলার পর দুই বন্দুকধারী একটি গাড়িতে পালিয়ে যায়। কয়েক ব্লক দূরে তারা আরেকজন ল্যান্ডস্কেপ কর্মীর দিকে গুলি করে, যদিও তিনি অক্ষত থাকেন। পরে শহরের হ্যাটন স্ট্রিট এলাকায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ভেতর দুই হামলাকারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছে। পুলিশের তথ্যমতে, হামলাকারীদের বয়স ১৭ এবং ১৯ বছর। তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। পুলিশ স্পষ্ট করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলাকারীদের লক্ষ্য করে কোনো গুলি চালায়নি।
ঘটনার সময় মসজিদ কমপ্লেক্সে শিশুদের ক্লাস চলছিল। ইসলামিক সেন্টার অব সান ডিয়েগোর অধীনে পরিচালিত আল রশিদ স্কুলে আরবি ভাষা, ইসলামিক স্টাডিজ এবং কোরআন শিক্ষা দেওয়া হয়। স্কুলটিতে পাঁচ বছর বয়সী শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা পড়াশোনা করে।
হামলার সময় মসজিদে থাকা শিশুদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয় পুলিশ ও স্বেচ্ছাসেবীরা। টেলিভিশন সম্প্রচারিত আকাশপথের ভিডিওতে দেখা যায়, এক ডজনেরও বেশি শিশু হাত ধরে মসজিদের পার্কিং এলাকা থেকে বের হয়ে আসছে এবং চারপাশে অসংখ্য পুলিশ গাড়ি মোতায়েন রয়েছে। স্কট ওয়াহল বলেন, সব শিশু নিরাপদ আছে। এই মুহূর্তে যেসব পরিবার তাদের প্রিয়জন হারানোর খবর পাচ্ছেন, আমাদের হৃদয় তাদের সঙ্গে রয়েছে। তিনি জানান, জরুরি ফোন পাওয়ার মাত্র চার মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর ফিফটি থেকে হান্ড্রেড জন কর্মকর্তা অভিযান ও উদ্ধার কার্যক্রমে অংশ নেন।
সান ডিয়েগোর ইসলামিক সেন্টারের পরিচালক ইমাম তাহা হাসসানে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, উপাসনালয়কে লক্ষ্য করে হামলা চালানো অত্যন্ত জঘণ্য ও নিন্দনীয় কাজ। মানুষ এখানে নামাজ পড়তে আসে, উদযাপন করতে আসে, শিখতে আসে। শুধু মুসলমান নয়, বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষও এখানে আসেন। আমরা সবসময় আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক সম্প্রীতির পক্ষে কাজ করি। এমন ঘটনা আমরা কখনো কল্পনাও করিনি। ইমাম তাহা হাসসানে বলেন, দেশজুড়ে এবং বিদেশ থেকেও অসংখ্য মানুষ সমবেদনা জানিয়েছেন এবং সাহায্যের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, এই কঠিন সময়ে আমরা সব পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং শহরের সব উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
