কারাগারে ডোনাল্ড ট্রাম্প মুচলেকা দিয়ে জামিন
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩
জর্জিয়ার নির্বাচনী মামলা
আজকাল রিপোর্ট -
যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ফুলটন জেলে আত্মসমর্পন করার পর গ্রেফতার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই লাখ ডলার মুচলেকা দিয়ে জামিনে ছাড়া পান তিনি। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ার ফলাফল পাল্টে দেওয়ায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে এ বছর চারটি ফৌজদারি মামলায় গ্রেফতার হলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার ফুলটন কাউন্টি কারাগারে আত্মসমর্পণ করতে আসেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তাকে গ্রেফতার করা হয়। পরে পূর্ব নির্ধারিত দুই লাখ ডলার মুচলেকা দিয়ে জামিনে ছাড়া পান তিনি। যদিও নিয়ম অনুযায়ী ট্রাম্পকে অন্যান্য আসামীদের মতোই আঙ্গুলের ছাপ, মুখের ছবি-সহ শারীরিক গঠনের মাপ দিতে হয়েছে। জেলখানার রেকর্ড থেকে জানা গেছে, নীলাভ চোখের অধিকারী ডোনাল্ড ট্রাম্পের চুল সোনালী কিংবা স্ট্রবেরি রঙের। উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি এবং ওজন ২১৫ পাউন্ড।
২০ মিনিট কারাগারে আটক থাকার পর বেরিয়ে নিউজার্সির উদ্দেশ্যে সোজা আটলান্টা বিমানবন্দরে যান ট্রাম্প। সেখানে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে নিজেকে আবারও নির্দোষ দাবি করে বলেন, বাইডেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে দূরে রাখতেই ষড়যন্ত্রমূলক ভাবে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। যেকোনো মূল্যেই তিনি আবারও নির্বাচন করবেন বলেও জানান।
ফুলটন কাউন্টি কারাগারটি স্থানীয়ভাবে রাইস স্ট্রিট জেল নামেও পরিচিত। ডোনাল্ড ট্রাম্পের আত্মসমর্পণকে কেন্দ্র করে জেলখানার আশপাশে কড়া নিরাপত্তা নেয়া হয়। যদিও এই নিরাপত্তার মধ্যেই জেলখানার বাইরে বিপুল সংখ্যক ট্রাম্প ভক্ত তার সমর্থনে বিক্ষোভ করেন।
২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে জর্জিয়া অঙ্গরাজ্যের ফলাফল পাল্টে দেওয়ার প্রচেষ্টায় ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের আনা রাষ্ট্রীয় এই মামলায় ট্রাম্প-সহ ১৯ জন আসামীকে শুক্রবার দুপুরের মধ্যে আত্মসমর্পণের সময়সীমা বেধে দেওয়া হয়। এর একদিন আগেই বৃহস্পতিবার জেলখানায় আত্মসমর্পন করলেন ট্রাম্প-সহ অপর ১২ আসামী। ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী, নিউইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানি-সহ বাকি ৭ জন আগেই আত্মসমর্পণ করেন।
ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফ্যানি উইলিস আগামী ২৩ অক্টোবর ট্রাম্প-সহ ১৯ জনের বিচার শুরু করার জন্য আদালতের কাছে আর্জি জানিয়েছেন। এটিকে অত্যন্ত উচ্চাভিলাষী সময়সূচী উল্লেখ করে ট্রাম্পের আইনজীবীরা প্রস্তাবিত বিচারের তারিখের বিরোধিতা করেন।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
