কমেছে এলসি খোলা-নিষ্পত্তি
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪
ডলার সংকট কিছুটা কমলেও এখনো ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি স্বাভাবিক হয়নি। জুলাই-আগস্টে সরকার পতনের আন্দোলন, জ্বালানি সংকটসহ নানা কারণে অর্থনীতিতে অস্থিরতা রয়ে গেছে। বিভিন্ন বিধিনিষেধের কারণে আমদানির ঋণপত্র (এলসি) খোলা ও নিষ্পত্তি এখনো সহজ হয়নি। এ কারণে আমদানিও কমে গেছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আমদানির এলসি খোলা কমেছে প্রায় ৭ শতাংশ। একই সময়ে এলসি নিষ্পত্তির হারও কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মোট এলসি খোলা হয়েছে ১ হাজার ৫৫৯ কোটি ডলারের, যা গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ৬৭১ কোটি ডলারের। সে হিসাবে এলসি খোলার পরিমাণ কমেছে ১১২ কোটি ডলার বা ৭ দশমিক ৭৪ শতাংশ। এ ছাড়া চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এলসি নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৬২১ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় আড়াই শতাংশ কম।
পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে এলসি খোলা ও নিষ্পত্তি সবচেয়ে বেশি কমেছে মূলধনি যন্ত্রপাতি আমদানিতে। এ সময়ে মূলধনি যন্ত্রপাতি আমদানিতে এলসি খোলা হয়েছে ৩৮ কোটি ৪৯ লাখ ডলারের, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ৪১ শতাংশ কম। গত ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে মূলধনি যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলা হয়েছিল ৬৫ কোটি ১৩ লাখ ডলারের। মূলধনি যন্ত্রপাতি আমদানিতে শুধু এলসি খোলা নয়, নিষ্পত্তির হারও উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে মূলধনি যন্ত্রপাতি আমদানিতে এলসি নিষ্পত্তি হয়েছে ৪৯ কোটি ১১ লাখ ডলারের, যা আগের বছরের একই সময়ে ছিল প্রায় ২৫ শতাংশ। গত অর্থবছরের প্রথম তিন মাসে যন্ত্রপাতি আমদানির এলসি নিষ্পত্তি হয়েছিল ৬৫ কোটি ৪৪ লাখ ডলারের।
উদ্যোক্তারা জানিয়েছেন, দুই বছর ধরেই দেশে গ্যাস-বিদ্যুতের সংকট রয়েছে। চাহিদা অনুযায়ী এলএনজি আমদানি হচ্ছে না। ফলে জ¦ালানি অপর্যাপ্ততার কারণে অধিকাংশ শিল্প পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না। এর মধ্যে দুই মাসেরও বেশি সময় শিল্পে শ্রমিক অসন্তোষ চলছে। আবার এক বছর ধরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে ঋণের সুদের হার বাড়ানো হচ্ছে। এটিও ব্যবসার খরচ বাড়িয়ে তুলছে, অনেক কোম্পানি পড়েছে লোকসানে। অধিকাংশ কোম্পানি এখন প্রয়োজন না হলে ব্যবসা সম্প্রসারণে যাচ্ছে না। এমন পরিস্থিতিতে মূলধনি যন্ত্রপাতি আমদানি ব্যাপক হারে কমে গেছে। এ সময়ে শিল্পের মধ্যবর্তী পণ্যের আমদানির এলসি খোলা ও নিষ্পত্তির হারও কমেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে শিল্পের মধ্যবর্তী পণ্য আমদানির এলসি খোলা কমেছে ৭ শতাংশ ও এলসি নিষ্পত্তির হার কমেছে ১৩ শতাংশের বেশি।
এদিকে দেশে দীর্ঘদিন ধরে জ্বালানি সংকট থাকলেও পণ্যটির আমদানির এলসিও উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে জ্বালানি (পেট্রোলিয়াম) আমদানির এলসি খোলা হয়েছে প্রায় ২০০ কোটি ডলার, এ সময় এলসি নিষ্পত্তি করা হয়েছে ২২৪ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে জ্বালানির এলসি খোলার পরিমাণ ছিল ২৭০ কোটি ডলার ও নিষ্পত্তির হার ছিল ২৪১ কোটি ডলারের। সে হিসাবে এলসি খোলার হার কমেছে প্রায় ২৬ শতাংশ ও নিষ্পত্তির হার কমেছে প্রায় ৭ শতাংশ। যদিও আমদানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বলছে চাহিদা অনুযায়ী এলসি খোলা ও নিষ্পত্তি করা হচ্ছে।
দেশে সরবরাহ সংকটের কারণে সাম্প্রতিক সময়ে অধিকাংশ ভোগ্যপণ্যের দাম আরেক দফা বাড়লেও আমদানির এলসি কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ভোগ্যপণ্যের এলসি খোলা হয়েছে ১৩৩ কোটি ডলারের, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪৫ কোটি ৫২ লাখ ডলারের। এ হিসাবে এলসি খোলা কমেছে ১২ কোটি ৪৮ লাখ ডলারের। আর চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ভোগ্যপণ্যের এলসি নিষ্পত্তি হয়েছে ১৩৭ কোটি ৫৮ লাখ ডলারের, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬৬ কোটি ৯১ লাখ ডলারের। সেই হিসাবে ২৯ কোটি ৩২ লাখ ডলারের এলসি কম নিষ্পত্তি হয়েছে।
অবশ্য ভোগ্যপণ্য, জ্বালানি, যন্ত্রাংশ আমদানিসহ অধিকাংশ খাতের এলসি খোলা ও নিষ্পত্তির হার কমলেও বেড়েছে শিল্পের কাঁচামাল আমদানির এলসি। প্রতিবেদন অনুযায়ী, গত ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে শিল্পের কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলা হয়েছিল ৫৩৯ কোটি ১৯ লাখ ডলারের। আর চলতি ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে শিল্পের কাঁচামালের এলসি খোলা হয়েছে ৫৬৪ কোটি ৩২ লাখ ডলারের। এ হিসাবে চলতি বছরের প্রথম তিন মাসে গত বছরের একই সময়ের তুলনায় ২৫ কোটি ১৩ লাখ ডলারের এলসি বেশি খোলা হয়েছে। এ ছাড়া ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে এলসি নিষ্পত্তি হয়েছিল ৫২৯ কোটি ডলারের, চলতি অর্থবছরের একই সময়ে এলসি নিষ্পত্তি হয়েছে ৫৭২ কোটি ডলারের। চলতি প্রথম প্রান্তিকে ৪৩ কোটি ডলার বা ৮ দশমিক ২৬ শতাংশ এলসি বেশি নিষ্পত্তি হয়েছে।
- গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দারের প্রয়ান দিবস ২৩ মার্চ
- জ্যামাইকায় জীবনের বার্ষিক ইফতার ডিনার
- সাংবাদিকদের সন্মানে জাকির এইচ চৌধুরীর ইফতার পার্টি
- পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামায়াত
- টেক্সাসে কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হলেন নিহাল রহিম
- ১০ দিন পর নদীতে মিললো বাংলাদেশির লাশ
- প্রবাস জীবন নিয়ে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নাটকের প্রিমিয়ার শো
- ঐক্যের কলতানে জেবিবিএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত
- ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
- খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান
- জাতিসংঘের সভাপতি পদপ্রার্থী ড. খলিলের শ্যাটল ডিপ্লোমেসি
- স্কুল জোনে গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল
- আরএসএস ও র’র ওপর নিষেধাজ্ঞার সুপারিশ
- মামদানির স্ত্রীকে নিয়ে কেন বিতর্ক
- মিডিয়ার লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের
- জামাইকাবাসীর প্রাণের মেলা ইফতারে
- সম্পাদকের ঈদ শুভেচ্ছা
- গণভোট নিয়ে অঘটনের আশংকা
- আজকাল ৯১৪
- তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান
- বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী
- দি ইকোনমিস্টের ২৭% শেয়ার কিনলেন কানাডীয় বিলিয়নিয়ার
- পারমাণবিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে জরুরি সরঞ্জাম বিতরণ
- ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের
- যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আরও ৯৭ গুপ্তচর গ্রেপ্তার করল ইরান
- ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র
- শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিনের নির্দেশে খুন, নেপথ্যে পরকীয়া
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ
- বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
