এনসিপি’র ভবিষ্যৎ চোরাবালিতে!
আজকাল, ঢাকা অফিস
প্রকাশিত: ৯ আগস্ট ২০২৫
বাংলাদেশে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যাত্রা শুরুর চার মাসেই দলের নেতাদের বিতর্কিত কর্মকান্ড নিয়ে এখন সমালোচনার ঝড় বইছে। অনেকে মনে করছেন, এই দলটির ভবিষ্যৎ অনিশ্চিত। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপি’র চক্র ভাঙার লক্ষ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল গঠন হয়েছে। কিন্তু কোনও দলই দেশের জনগণের আশা-আকাঙ্খা পূরণ করতে না পেরে হারিয়ে গেছে। এনসিপি’র ভবিষ্যৎ নিয়েও এক ধরনের আশঙ্কার জায়গা সৃষ্টি হয়েছে। অর্ন্তবর্তি সরকারের ছত্রছায়ায় দলটি গড়ে উঠলেও তারা সামনে অগ্রসর হওয়ার ক্ষেত্রে স্থিরতা দেখায়নি।
বাংলাদেশে ২০২৪ সালে এক অভাবনীয় গণঅভ্যূত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। ওই আন্দোলনে মূলত ছাত্ররাই নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশে অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে অতীতেও ছাত্ররাই নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে ১৯৯০ সালে তীব্র আন্দোলনের মুখে তদানীন্তন সামরিক স্বৈরশাসক জেনারেল এরশাদের পতন ঘটে। ওই সময়ে ছাত্ররা কোনও রাজনৈতিক দল গঠন করেনি। কিন্তু এবার ব্যতিক্রমী ঘটনা হলো, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্ররা এনসিপি নামের নতুন রাজনৈতিক দল গঠন করেছে।
এনসিপি নেতারা বলেছেন, পুরনো রাজনৈতিকব দলগুলো বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্খা মেটাতে সক্ষম হয়নি। বাংলাদেশের রাজনীতিতে নতুন ধরনের বন্দোবস্ত নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে তারা যাত্রা শুরু করেন। এক্ষেত্রে, তারা বলছেন, গত বছরের জুলাইয়ের গণঅভ্যূত্থানের চেতনাকে সামনে রেখে তারা অগ্রসর হবেন। এই লক্ষ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ গ্রহণের দাবি জানান। জুলাই ঘোষণা এবং জুলাই সনদ সম্পূর্ণ পৃথক ডকুমেন্ট। জুলাই ঘোষণা হলো, জুলাইয়ের আন্দোলনকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া। এই ঘোষণা নিয়ে রাজনৈতিক মতৈক্য হয়েছে। গত ৫ই জুলাই প্রধান উপদেষ্টা এই ঘোষণাপত্র জাতির সামনে তুলে ধরেন। জুলাই সনদ হলো, বিভিন্ন সংস্কার প্রস্তাব সন্নিবেশিত একটি দলিল। এই দলিলের ব্যাপারে অনেক বিষয়ে অনেক পক্ষ একমত হয়নি। এনসিপি নেতারা বলছেন, জুলাই সনদ গৃহীত হওয়া শুধু নয়; বরং তা বাস্তবায়নের উপায়ও জানতে চায় এনসিপি। এনসিপির গঠনতন্ত্রে সুন্দর সুন্দর কথা লেখা থাকলেও তার বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ। এনসিপি নেতারা আওয়ামী লীগ ও বিএনপিকে দুই পরিবারের রাজনৈতিক দল হিসাবে অভিহিত করে তারা নিজেদেরকে পরিবারতন্ত্রের বাইরে বলে ঘোষণা করেছেন। তারা বলছেন, দলের অভ্যন্তরে স্বচ্ছতা ও গণতন্ত্রের চর্চা তাদের দল করবে। এই ক্ষেত্রে তিন বছর মেয়াদি দুই মেয়াদের বেশি কেউ দলের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না। এই নির্বাচন তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ভোটের মাধ্যমে হবে। দলের তহবিল সম্পর্কে স্বচ্ছতার লক্ষ্যে তারা একটি ওয়েবসাইট চালু করবেন। সেখানে আয়-ব্যয় লেখা থাকবে। ফলে যে কেউ তা দেখতে পারবেন।
যদিও এসব কাগুজে উদ্যোগ বাস্তবে দেখা যায় না। নির্বাচন কমিশন এখনও দলটির রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন দেয়নি। ফলে নিবন্ধন পাওয়াটা একটা চ্যালেঞ্জ রয়ে গেছে। তবে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভাবমূর্তির সংকট। এনসিপি নেতারা অনেকে মব সৃষ্টিতে উসকানি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু জাদুঘর ভেঙেঙ্গ ফেলার বিষয়টি উল্লেখযোগ্য। এনসিপি নেতারা সম্প্রতি সারাদেশ সফরের উদ্যোগ নিলে গোপালগঞ্জ সফরে গিয়ে মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েন। সেনাবাহিনী ও পুলিশের চেষ্টায় গোপালগঞ্জ থেকে সেনাবাহিনীর আর্মাড ভেহিকেল (এপিসি)’র মধ্যে দিয়ে তারা বেরিয়ে আসতে সক্ষম হলেও সেখানে কমপক্ষে চার জনের প্রাণহানি ঘটেছে। এই সময়ে গোপালঞ্জ যাওয়া এনসিপি নেতাদের অপরিপক্কতার পরিচয় বলে অনেকে কনে করেন। সম্প্রতি গুলশানে কয়েকজন এনসিপি নেতা চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন।
এনসিপির সবচেয়ে বিতর্কের জন্ম দিয়েছে গণঅভ্যূত্থানের দিবসে দলটির কয়েকজন শীর্ষ নেতা কক্সবাজার প্রমোদ ভ্রমনে যাওয়া নিয়ে। এই বিষয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় এখনও চলছে। এই সব নেতারা এখন বলছেন, তারা অভিমান করে কক্সবাজার গেছেন। গোয়েন্দারা তাদের ফুটেজ সংগ্রহ করেছে। ফলে অভিমানে কক্সবাজার যাওয়া মানে শাক দিয়ে মাছ ঢাকার শামিল। চার মাস বয়েসী একটি দলের পিছনে এত এতে বিতর্ক দলটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কার সৃষ্টি করে বটে।
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
