‘এনওয়াইসি নট ফর সেল’
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫
মামদানীর ঐতিহাসিক সমাবেশ
‘এনওয়াইসি নট ফর সেল’ যার বাংলা অর্থ দাঁড়ায় ‘নিউইয়র্ক সিটি বিক্রির জন্য নয়’। মামদানীর ঐতিহাসিক সমাবেশে হাজার হাজার মানুষের এই স্লোগানে মুখরিত ছিল স্টেডিয়াম। মামদানী সমর্থকরা মনে করেন, যারা অর্থের বিনিময়ে বা অন্য কোনোভাবে ভয় দেখিয়ে আসন্ন মেয়র নির্বাচনে ভোটারদের রায় নিজেদের পক্ষে নিতে চায় তারা ভুল পথে হাঁটছেন। উচ্চকন্ঠে সমবেতভাবে জোহরান মামদানীর সমর্থকরা প্রতিপক্ষকে বুঝিয়ে দিয়েছেন ‘নিউইয়র্ক নট ফর সেল।’ গত রোববার সন্ধ্যায় ফরেস্ট হিল স্টেডিয়ামে আসন্ন নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জনপ্রিয় প্রার্থী জোহরান মামদানীর সমাবেশে নানা পেশার হাজার হাজার মানুষ, তরুণ যুবকরা হাজির ছিলেন তাঁর কথা শুনতে।
নির্ধারিত সময়ের অনেক পরে সমাবেশ শুরু হলেও তীব্র শীত উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ছিলেন সবাই। জোহরান মামদানী যখন সমাবেশস্থলে হাজির হন, তখন কানায় কানায় পুর্ণ স্টেডিয়ামের গ্যালারী। কিন্তু সমর্থকরা মামদানীর পাশাপাশি আরও দুজন রাজনীতিকের জন্য অপেক্ষা করছিলেন অধীর আগ্রহে। তারা হলেন- বর্ষিয়ান রাজনীতিক সিনেটর বার্ণি সেন্ডারস এবং কংগ্রেসওম্যান ওকাসিয়া কর্তেজ। এ ছাড়াও ছিলেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল।
ফরেস্ট হিল স্টেডিয়ামের ওই র্যালি ছিলো জোহরান মামদানীর প্রতি সমর্থকদের শর্তহীন সমর্থনের প্রমান। অনুষ্ঠান শুরু হওয়ার অনেক আগে থেকেই হাজার হাজার মানুষ স্টেডিয়ামের বাইরে অক্ষোয় ছিলেন। বিকেল চারটায় মিডিয়া গেট এবং পাঁচটায় সাধারণদের জন্য গেট খুলে দেয়া হলেও অপেক্ষা ছিলো তার অনেক আগে থেকেই। স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ এবং গ্যালারির বাইরের প্রতিটি মানুষকেই রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রবেশ করতে হয়েছে। তারপরও কারো মুখেই বিরক্তির কোনো ছায়া ছিলো না। দীর্ঘ সময় ধরে অপেক্ষার পর রাত সাড়ে সাতটায় বক্তব্য শুরু করেন গভর্নর ক্যাথি হকুল। এরপর আলেকজান্দিয়া ওকাসিও কর্তেজ, বার্নি সেন্ডার্স এবং ডেমোক্রেট মেয়র প্রার্থী জোহরান মামদানী। তার আগে নিউইয়র্ক সিটির অসংখ্য অফিসিয়াল, শ্রমিক সংগঠন, গাড়ি চালক সংগঠন, মাবাধিকার সংগঠন ও নানা সংগঠনের পক্ষে নেতারা বক্তব্য রাখেন।
মামদানী মঞ্চে উঠেই সবার প্রতি হাত নাড়িয়ে প্রশ্ন করেন, নিউইয়র্ক সিটি কি বিক্রির জন্য? সবাই একযোগে উত্তর দেন, নো নো নো। নিউইয়র্ক সিটি নট ফর সেল।’ এরপর স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি বলতে শুরু করেন। এ যেনো যাদুকরের মুখের ভাষায় হাজার হাজার দর্শক বোবা বনে যায়। তারা কেবল যেনো মামদানীর কথা শোনার জন্যই অপেক্ষায় ছিলেন। লম্বা সময়ের বক্তব্যে তিনি প্রতিপক্ষের নানা সমালোচনা করে বলেন, তারা অন্যের কথায় নিজেদের বিক্রি করে দিয়েছে। কিন্তু আমরা আমাদের স্বাধীনতা বিক্রি করতে পারি না। আমাদের সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে। তিনি সবাইকে আগাম ভোট দেয়ার অনুরোধ জানিয়ে ভোটের দিন সবাইকে সঠিকভাবে ভোট দেয়ারও আহবান জানান।
বার্নি সেন্ডার্স তার জ্বালাময়ী বক্তব্যে বলেন, প্রতিপক্ষরা নিজেরা যে যেখান থেকেই নির্বাচন করুক না কেনো ওরা সবাই ধনীদের ক্রিড়নক। ওরা অন্যকথায় চলে, ওরা অন্যের স্বার্থ রক্ষা করতে চায়। ওদেরকে বিতারিত করতে হলে মামদানীকে বিজয়ী করতে হবে। তিনি ক্ষমতাসীনদের প্রতি আঙ্গুল তুলে বলেন, ওরা গরীবদেরকে মানুষ মনে করে না। সুতরাং আমরা নিম্ন আয়ের মানুষের জন্য যারা কাজ করবে তাদের পক্ষে আছি। তিনি সবাইকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন এটা নিউইয়র্ককে টিকিয়ে থাকার লড়াই, এটা নিউইয়র্কারদের টিকে থাকার লড়াই।
আলেকজান্দ্রিয়া ওকাসিও তার আবেগঘন বক্তব্যে বলেন, আমরা যদি ভাগ্যের উপর দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের পরাজয় নিশ্চিত। আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের মুক্তির জন্য। আর পেছনে ফিরে যেতে চাই না। আমরা লুটেরাদের সাথে আপোষ করে চলতে পারি না। আমাদের নিউইয়র্কের ভবিষ্যত আমাদের নিউইয়র্ক সিটির ভবিষ্যত গড়ার জন্য অবশ্যই জোহরান মামদানীর মতো একজন স্বপ্নবাজ তরুণের প্রয়োজন। তিনি দীর্ঘ সময়ের বক্তব্যে শ্রোতাদের এত বেশি আবেগপ্রবণ করে তুলেন যে অনেককেই কাঁদতে দেয়া যায়।
সমাবেশে আগত বেশিভাগই ছিলো তরুণ সমর্থক। সমাবেশ শেষে ফিরে যাবার মুহূর্তে সবার মুখে মুখে সমবেত শ্রোগান ছিলো ‘নিউইয়র্ক নট ফর সেল। নিউইয়র্ক নট ফর সেল..’। উল্লেখ্য আগামী ৪ নভেম্বর নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচন। নির্বাচনে ডেমোক্র্যাট মনোনীত প্রার্থী জোহরান মামদানী জনপ্রিয়তায় এখন অপ্রতিরোধ্য।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
