ইরাকিদের জন্য সৌদি বাদশাহের উপঢৌকন
প্রকাশিত: ৭ এপ্রিল ২০১৯
ইরানের প্রেসিডেন্টের ইরাক সফরের পর এক মাসের কম সময়ের মধ্যে সৌদি আরবের নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়ক একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দল ইরাক সফরে গেছে এবং সৌদি রাজাও ইরাকের জন্য অতি মূল্যবান ও লোভনীয় প্রস্তাব দেবেন বলে ঘোষণা করেছেন।
ইরাক ও সৌদি আরবের মধ্যে দীর্ঘ সীমান্ত রয়েছে এবং নানা ঘাতপ্রতিঘাত অতিক্রম করে সাম্প্রতিক বছরগুলোতে এ দুই দেশের সম্পর্কে বরফ গলা শুরু হয়েছে। সৌদি আরব ২৫ বছর পর ২০১৫ সালে বাগদাদে দূতাবাস উদ্বোধন করে এবং তখন থেকে রিয়াদ ও বাগদাদের মধ্যে কূটনৈতিক সফর বিনিময় অব্যাহত থাকে।
গত বুধবার সৌদি আরবের নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়ক ১০০ সদস্যের প্রতিনিধি দল ইরাক সফরে যায়। এদের মধ্যে সাতজন মন্ত্রীও ছিলেন। ১৯৯০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ২৫ বছর এ দু'দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না।
পর্যবেক্ষকরা বলছেন, ইরাকের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার পেছনে সৌদি আরবের প্রধান উদ্দেশ্য হচ্ছে ইরাকে ইরানের প্রভাব ঠেকানো এবং তেহরানের সঙ্গে বাগদাদের দূরত্ব সৃষ্টি করা। সৌদি প্রতিনিধি দল এমন সময় ইরাক সফরে গেলেন যখন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মাত্র কিছুদিন আগেই বাগদাদ সফর করেন এবং দেশটির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেন। এ সফরকালে ইরাক ও ইরানের মধ্যে কোটি কাটি ডলারের বাণিজ্য চুক্তি হয়েছে।
বর্তমানে সৌদি সরকার তাদের শক্তিশালী অর্থনীতিকে কাজে লাগিয়ে ইরাক ও ইরানের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বাগদাদের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। এ লক্ষ্যে গত বছর ইরাক ও সৌদি আরবের সমন্বয় পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয় বাগদাদে এ সফরের মধ্য দিয়ে।
সৌদি বাণিজ্য বিভাগের প্রধান বলেছেন, গত বছর ইরাকে তারা দুই কোটি ৬০০ ডলার মূল্যের পণ্য বিক্রি করেছে। সৌদি প্রতিনিধি দলের সাম্প্রতিক বাগদাদ সফরের পর সৌদি কর্মকর্তারা বলেছেন, কথা ছিল ইরাকের জনগণের জন্য আমরা বিশাল ক্রীড়া কমপ্লেক্স তৈরি করে দেব। কিন্তু দেশটির যুবরাজ সালমান বিন আব্দুল আজিজ ইরাকিদের জন্য ক্রীড়া উপ-শহর নির্মাণ করে দেয়ার নির্দেশ দিয়েছেন যার জন্য ব্যয় হবে ১০০ কোটি ডলার। এটা সৌদি রাজার পক্ষ থেকে ইরাকিদের জন্য উপহার।
পর্যবেক্ষকরা বলছেন, সৌদি আরব ইরাকের বর্তমান অর্থনৈতিক দুরবস্থার সুযোগ নিচ্ছে। অর্থনৈতিক সুবিধা দেয়ার মাধ্যমে একদিকে তারা ইরাকে প্রভাব বিস্তারের চেষ্টা করছে অন্যদিকে তেহরান-বাগদাদ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে।
আরেকটি বিষয় হচ্ছে, সৌদি আরব ইরাকের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি ধর্মীয় ক্ষেত্রেও সুবিধা নেয়ার চেষ্টা করছে। ইরাকের মোট জনগোষ্ঠীর ৯৭ শতাংশই মুসলমান এবং ইরাক ও সৌদি জনগণের মধ্যে জিয়ারত বা বিভিন্ন উদ্দেশ্যে আসা যাওয়ার রয়েছে। যাহোক, ইরাকে সাম্প্রতিক বছরে সৌদি সমর্থনপুষ্ট সন্ত্রাসীদের তাণ্ডবের পর আগামীতে সৌদি আরবের ভূমিকা কেমন হবে সেটাই এখন দেখার বিষয়।
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
