ইন্টারভিউ ছাড়াই অ্যাসাইলাম আবেদন বাতিলের উদ্যোগ
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১৩ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু আশ্রয় বা অ্যাসাইলাম আবেদন সাক্ষাৎকার ছাড়াই দ্রুত বাতিলের পরিকল্পনা করছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। এজন্য ইমিগ্রেশন কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণে বিশেষ ক্ষমতা দেয়া হবে। যুক্তরাষ্ট্রে এক বছর অবস্থান করার পর অ্যাসাইলাম আবেদন করেছেন এবং যাদের নথি প্রমাণ গ্রহণযোগ্য নয় তাদের সাক্ষাৎকার না নিয়েই আবেদন দ্রুত বাতিল করতে পারবেন ইমিগ্রেশন কর্মকর্তারা। এতে লাখো মুলতবি আশ্রয় মামলার জট কমানোর দাবি করছে প্রশাসন। তবে অভিবাসন অধিকারকর্মীরা বলছেন, এতে অনেক বৈধ আবেদনকারী ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। এমএসএন নিউজের জোসেফ ওয়েবারের রিপোর্টে এ তথ্য প্রকাশিত হয়েছে ।
সিবিএস নিউজ তাদের কাছে থাকা অভ্যন্তরীণ সরকারি নথির বরাত দিয়ে প্রাকাশিত খবরে জানায় , ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এমন একটি নতুন বিধিমালা তৈরির কাজ করছে। এর মাধ্যমে ইউএসসিআইস কিছু আশ্রয় আবেদন সাক্ষাৎকার ছাড়াই বাতিল করার ক্ষমতা দেবে ইমিগ্রেশন কর্মকর্তাদের।
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রবেশের এক বছরের বেশি সময় পরে কেউ আশ্রয়ের আবেদন করলে এবং নথিপত্রে গ্রহণযোগ্য ব্যতিক্রমের প্রমাণ না থাকলে, ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) কর্মকর্তারা আবেদনকারীর সাক্ষাৎকার না নিয়েই আবেদন বাতিল করতে পারবেন।
বর্তমানে ইউএসসিআইএস প্রায় সব আশ্রয় আবেদনকারীর সাক্ষাৎকার নিয়ে তাদের দাবির সত্যতা যাচাই করে থাকে। নতুন নীতি কার্যকর হলে দীর্ঘদিনের এই প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসবে।
নথি অনুযায়ী, আবেদন বাতিল হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে সরাসরি ডিপোর্টেশন বা বহিষ্কার প্রক্রিয়ার আওতায় অভিবাসন আদালতে পাঠানো হবে। সেখানে তাকে বিচারকের সামনে থেকে যুক্তরাষ্ট্রে থাকার অধিকার প্রমাণ করতে হবে।
ইমিগ্রেশন আইন অনুযায়ী, সাধারণত যুক্তরাষ্ট্রে প্রবেশের এক বছরের মধ্যে আশ্রয়ের আবেদন করতে হয়। তবে গুরুতর অসুস্থতা, অযোগ্য আইনি পরামর্শ বা অন্য বিশেষ পরিস্থিতির ক্ষেত্রে এই সময়সীমা শিথিল করার সুযোগ রয়েছে। এছাড়া অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এক বছরের সময়সীমা প্রযোজ্য নয়।
প্রস্তাবিত বিধিতে বলা হয়েছে, যদি কোনো কর্মকর্তা মনে করেন আবেদনকারী এসব ব্যতিক্রমের আওতায় পড়েন, তাহলে তার সাক্ষাৎকার নির্ধারণ করে স্বাভাবিক প্রক্রিয়ায় মামলা এগিয়ে নেওয়া হবে।
ইউএসসিআইএসের এক মুখপাত্র সিবিএস নিউজকে জানান, বাইডেন প্রশাসনের সময় তৈরি হওয়া আশ্রয় মামলার বিশাল জট কমাতে ট্রাম্প প্রশাসন বিভিন্ন বিকল্প বিবেচনা করছে।
তার ভাষায়, “ত্রুটিপূর্ণ আবেদনগুলো দ্রুত অভিবাসন আদালতে পাঠানো হলে ইউএসসিআইএসের সময় বাঁচবে এবং আবেদনকারীরা বিচারকের সামনে তাদের দাবি উপস্থাপনের সুযোগ পাবেন।”
তবে আশ্রয়প্রার্থীদের সহায়তাকারী সংগঠন অ্যাসাইলাম সিকার অ্যাডভোকেসি প্রজেক্টের সহ-নির্বাহী পরিচালক ও অভিবাসন আইনজীবী কনচিতা ক্রুজ এ পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, অনেক মানুষ বৈধ কারণে এক বছরের পরে আশ্রয়ের আবেদন করেন। কেউ হয়তো দীর্ঘদিন ভিসা বা অন্য বৈধ স্ট্যাটাসে ছিলেন, আবার কারও বিশেষ ব্যক্তিগত পরিস্থিতি থাকতে পারে। সাক্ষাৎকারের সুযোগ না দিলে তারা নিজেদের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ হারাবেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রে আশ্রয় মামলার জট রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের শেষ দিকে ইউএসসিআইএসের কাছে প্রায় ১৫ লাখ আশ্রয় আবেদন মুলতবি ছিল। অন্যদিকে, বিচার বিভাগের অভিবাসন আদালতগুলোতে চলতি বছরের মার্চ পর্যন্ত প্রায় ৩৩ লাখ মামলা অপেক্ষমাণ ছিল, যার মধ্যে ২৩ লাখই আশ্রয় সংক্রান্ত।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ট্রাম্প প্রশাসন আশ্রয়প্রার্থীদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে। প্রশাসন ইতোমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে তথাকথিত “নিরাপদ তৃতীয় দেশ” চুক্তি করেছে, যার আওতায় আশ্রয়প্রার্থীদের নিজ দেশের পরিবর্তে অন্য দেশে পাঠিয়ে সেখানে আশ্রয় চাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
