ইউরোপ-যুক্তরাষ্ট্র-আফ্রিকায় বড় হুমকি হয়ে উঠবে ডেঙ্গু: ডব্লিউএইচও
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৩
যুক্তরাষ্ট্র ও ইউরোপের দক্ষিণাঞ্চল এবং আফ্রিকার নতুন কয়েকটি অঞ্চলে চলতি দশকেই ডেঙ্গু জ্বর বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বিজ্ঞানী সংক্রামক রোগ বিশেষজ্ঞ জেরেমি ফারার।
উষ্ণ তাপমাত্রা মশার জন্য সংক্রমণ ছড়ানোর উপযোগী পরিবেশ সৃষ্টি করেছে বলে উল্লেখ করেন তিনি। এশিয়া এবং লাতিন আমেরিকার দেশগুলোতে দীর্ঘদিন ধরেই ডেঙ্গুর দাপট আছে। প্রতিবছরই দেশগুলোতে ডেঙ্গুতে মারা যাচ্ছে আনুমানিক ২০ হাজার মানুষ।
২০০০ সাল থেকে বিশ্বব্যাপী এ রোগ সংক্রমণের হার এরই মধ্যে ৮ গুণ বেড়েছে। মূলত জলবায়ু পরিবর্তন, এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষের স্থানান্তর এবং নগরায়ণের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বহু ডেঙ্গু সংক্রমণেরই রেকর্ড নেই। তবে ২০২২ সালে বিশ্বব্যাপী ৪২ লাখ মানুষের ডেঙ্গু সংক্রমণের খবর এসেছে। সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এ বছর প্রায় রেকর্ড মাত্রার ডেঙ্গু সংক্রমণ ঘটতে পারে।
চলতি বছর ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। ডেঙ্গুতে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সংক্রামক রোগ বিশেষজ্ঞ জেরেমি ফারার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “‘আমাদের ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক আলাপ-আলোচনা বাড়ানো উচিত। বিশ্বে সচেতনতা তৈরি করা উচিত। ভবিষ্যতে বড় বড় বিভিন্ন নগরীতে এ রোগ ছড়িয়ে পড়লে হাসপাতালগুলো যেন সেই বাড়তি চাপ নিতে পারে, সেজন্য বিশ্বের দেশগুলোর স্বাস্থ্যসেবা ব্যবস্থাকেও আমাদের প্রস্তুত করা প্রয়োজন।”
তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং আফ্রিকার বেশকিছু স্থানে ডেঙ্গু সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। এইসব অঞ্চলে স্থানীয়ভাবে এরই মধ্যে সীমিত আকারে ডেঙ্গু সংক্রমণ ঘটেছে।
ভিয়েতনামে ১৮ বছর ধরে ডেঙ্গুসহ বিভিন্ন এশীয় মৌসুমি রোগ নিয়ে কাজ করেছেন জেরেমি ফারার। কোভিড মহামারীর সময় ব্রিটিশ সরকারের ‘কোভিড ১৯ রেসপন্স কমিটির’ সদস্য ছিলেন তিনি। দাতব্য চিকিৎসা বিষয়ক বৈশ্বিক এনজিও ‘ওয়েলকাম ট্রাস্ট’ এরও নেতৃত্ব দিয়েছেন তিনি। এবছর মে মাসে ডব্লিউএইচও তে যোগ দেন ফারার।
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
