আর্তমানবতার সেবায় উজ্জ্বল নাম ড. হোসনে আরা বেগম
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৪
বগুড়ার ঠেঙ্গামারা মহিলা যুব সংঘ
বাংলাদেশে আর্ত মানবতার সেবায় আত্মোৎসর্গকারী এক উজ্জ্বল মুখচ্ছবি প্রফেসর ড. হোসনে আরা বেগম। প্রায় ২৬ বছর ধরে তিনি নিজেকে উৎসর্গ রেখেছেন আর্ত মানবতার সেবায়। মানব কল্যাণে কাজ করে চলেছেন বিরামহীনভাবে।
ড. হোসনে আরা অক্লান্ত পরিশ্রমে গড়ে তুলেছেন বগুড়ার ঠেঙ্গামারা মহিলা যুব সংঘ। বিশ্বজুড়ে সংগঠনটি ব্যাপক পরিচিতি লাভ করেছে। দুজন মহিলা ভিক্ষুকের স্বপ্নকে লালন করে আজ তা ৪১ হাজার কর্মী বাহিনীর জনকল্যাণকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অধ্যাপক হোসনে আরা বেগম বগুড়া সরকারি কলেজ, মহিবুর রহমান মহিলা কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজ ও জয়পুরহাট মহিলা কলেজের অধ্যাপক ছিলেন। একই সঙ্গে একনিষ্ঠ সংগ্রাম অব্যাহত রেখেছেন ঠেঙ্গামারা মহিলা যুব সংঘ গড়ে তুলতে।
সম্প্রতি লং আইল্যান্ডে বাংলাদেশি কমিউনিটি নেতা আসেফ বারী টুটুলের বাসভবনে এক অনানুষ্ঠানিক ইফতার পার্টিতে ড. হোসনে আরা বেগম তার ঠেঙ্গামারা মহিলা যুব সংঘের যাত্রা ও সাফল্যের কথা বর্ণনা করছিলেন। শতাধিক অতিথি মুগ্ধ হয়ে তার কথা শুনছিলেন। অতিথিদের মধ্যে আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, মূলধারার রাজনীতিক ও ব্যবসায়ী গিয়াস আহমেদ, রিয়েলটর ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট নুরুল আজিম, আলমগীর খান আলম সহ অনেকেই উপস্থিত ছিলেন।
বগুড়ার একটি সম্ভ্রান্ত পরিবারে ড. হোসনে আরা বেগমের জন্ম। সমাজসেবার ব্রত নিয়েই তার বেড়ে ওঠা। কর্মের জন্যই পেয়েছেন প্রেসিডেন্ট এওয়ার্ড, অশোকা ফেলো, রোটারী ইন্টারন্যাশনাল পুরস্কার, এম এ হক গোল্ড মেডেল, ফিসারিজ এওয়ার্ড ও মাইডাস এওয়ার্ড প্রভৃতি।
ঠেঙ্গামারা মহিলা যুব সংঘ ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হলেও মূলত ১৯৮০ সালে হোসনে আরার নির্বাহী পরিচালনাতেই ১৯৮০ সালে এর বিস্তার ঘটে। সংগঠনটি আজ বাংলাদেশের একটি বৃহৎ বেসরকারি উন্নয়ন সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন, ডিএফআইডি, নেদারল্যান্ডস গভর্নমেন্ট, স্মাইল অ্যান্ড ইউএস-সহ আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো বেসরকারকারি এই সংস্থাকে সাহায্য করে আসছে। দেশে টিএমএসএস মেডিকেল কলেজ, রানাতুঙ্গা হসপিটাল, ফাইভ স্টার মেমো জন হোটেল রিসোর্ট, দুটি সিএনজি স্টেশন, তিনটি পেট্রল পাম্প, বহুতল ভবন তৈরি করে ফ্ল্যাট বিক্রয়, রিয়েল এস্টেট ব্যবসাও রয়েছে এই প্রতিষ্ঠানের। তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে ৫৩ লাখ পরিবার উপকৃত হয়েছে। তিনি বিবিসি’র সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ক্ষুদ্র ঋণসহ আমরা সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ দান করে থাকি। বাংলাদেশের ৬৪টি জেলাতেই টিএমএসএসের শাখা রয়েছে। ৪১ হাজার অফিস কর্মচারী রয়েছেন। দেশের ছোট-বড় এক লাখ ১২ হাজার সমিতি টিএমএসএসের আওতাভুক্ত।’
১৯৬৪ সালে বগুড়া জেলার ঠেঙ্গামারা গ্রামের ফাতেমা বেওয়া এবং জোমেলা বেওয়া নামক দুজন ভিক্ষুকের নেতৃত্বে স্থানীয় ভিক্ষকরা সংগঠিত হয়। ভিক্ষার চাল জমানোর মধ্য দিয়ে তাদের সঞ্চয় তহবিল গঠনের প্রক্রিয়া শুরু হয়। বিভিন্ন এলাকায় তা ছড়িয়ে পড়ে। স্বাধীনতার পর দেশের ৬টি গ্রামে এ ধরনের ১৪টি মহিলা দল গঠিত হয়।
পরবর্তীতে এই মহিলা ভিক্ষুক দলগুলোকে সংগঠিত করে ড. হোসনো আরা বেগম তাকে প্রাতিষ্ঠানিক রূপ দেন। ১৯৮০ সালে এর নামকরণ করা হয় ‘ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ’। সংগঠনটি পরিচালনার জন্য ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। তখন এর সাধারণ সদস্য ছিল ২২৬ জন। এটি দরিদ্র ও দুস্থ নারীদের কল্যাণে নিবেদিত সংগঠন হিসেবে নিবন্ধিত হয় এবং অতি অল্পসময়ের মধ্যে এটি দরিদ্র মহিলাদের বৃহত্তম এনজিওতে পরিণত হয়েছে।
টিএমএসএস প্রশিক্ষণ, ক্ষমতায়ন, মানব সম্পদ উন্নয়ন, পরিবেশ উন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্যোক্তা উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, লিঙ্গ সম্পর্ক উন্নয়ন, কৃষি, মৎস্য ও বনায়ন, দরিদ্রদের স্বার্থে গণতন্ত্র সংহতকরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং পল্লী উন্নয়নের মতো বহুবিধ কর্মসূচি নিয়ে কাজ করছে। বর্তমানে বাংলাদেশের ৬৪ জেলার ৪১০টি গ্রামে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংগঠনটির কর্মী সংখ্যা প্রায় ৪১ হাজার।
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
