আমেরিকান কারি এওয়ার্ডস ২৪ মে
আজকাল ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫
যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো হতে যাচ্ছে আমেরিকান কারি এওয়ার্ডস। আগামী ২৪ মে নিউইয়র্কের অভিজাত ভেন্যু টেরেস অব দ্য পার্কে আয়োজনের মূল পর্ব অনুষ্ঠিত হবে। তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে জোরেসোরে। বাংলাদেশ, ভারত, এশিয়া ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন মহাদেশ থেকে রন্ধন শিল্পের সঙ্গে যুক্ত শেফ এবং অন্যান্য প্রফেশনালরা এওয়ার্ড আয়োজনের বিভিন্ন পর্বে অংশ নেবেন।
একই সঙ্গে হোম শেফদেরও এতে অংশগ্রহণের সুযোগ থাকবে। এজন্য মূল পর্ব এওয়ার্ড অনুষ্ঠানের আগে নিউইয়র্কের কুইন্স ও ব্রঙ্কসে দুটি প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। বাসা-বাড়িতে যারা ক্যাটারিং করেন তাদের মধ্যে তিনটি ক্যাটাগরিতে তিনজনকে প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী ঘোষণা করে বেস্ট হোম শেফ এওয়ার্ড দেওয়া হবে। আগামী ১১ মে রোববার জ্যামাইকার কুইন্সে আশা হোম কেয়ার এবং ১৮ মে রোববার ব্রঙ্কসের খলিল বিরিয়ানিতে হোম শেফদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
২৪ মে শনিবার কুইন্সের অভিজাত ভেন্যু টেরেস অন দ্য পার্কে এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে এওয়ার্ডস দেওয়া হবে। ক্যাটাগরিগুলো হলোÑ বেস্ট কারি রেস্টুরেন্ট, বেস্ট শেফ, বেস্ট হোম শেফ (৩টি), বেস্ট ফুড ব্লগার, বেস্ট এন্টারপ্রোনিউর, কারি লিজেন্ড এওয়ার্ড, শেফ অব দ্য ইয়ার, পারসনালিটি অব দ্য ইয়ার ও লাইফটাইম এচিভমেন্ট এওয়ার্ড।
ইতোমধ্যে আমেরিকান কারি এওয়ার্ডসের জুরিদের নাম ঘোষণা করা হয়েছে। গত ২৩ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আমেরিকান কারি এওয়ার্ডসের অফিশিয়াল পেইজে জুরিদের নাম প্রকাশ করা হয়। আমেরিকান কারি এওয়ার্ডসের জুরিরা হলেনÑ বিশ্বের অন্যতম জনপ্রিয় শেফ টনি করিম খান, ভারতের বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ ও কালিনারি ফোরামের সদস্য ড. ইজ্জত হুসেন, মালয়েশিয়ান কালিনারি বিশেষজ্ঞ রসাহম বিন রুসলি, সৌদি আরবে ওয়ার্ল্ড কালিনারি অ্যাসোসিয়েশন (ডব্লিউএসি) এর সার্টিফাইড প্রশিক্ষক মনতাসির মাসউদ, বাহরাইনের বিখ্যাত কালিনারি বিশেষজ্ঞ ও হসপিটালিটি কনসালটেন্ট সিলভারস্টার রোজারিও, জর্ডানের পেশাদার কালিনারি বিশেষজ্ঞ মাহমুদ ইয়াসিন, ব্রিটিশ-বাংলাদেশি ক্যাটারিং ব্যবসায়ী অলি খান এমবিই, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির সহকারী অধ্যাপক মো. গোলাম মোস্তফা, বাংলাদেশের সফল নারী উদ্যোক্তা, রন্ধনশিল্পী ও টেলিভিশন ব্যক্তিত্ব রাহিমা সুলতানা রীতা, আন্তর্জাতিক রন্ধনশিল্পী, রান্নার সৃজনশীল উদ্ভাবক ও লেখক শাহেদা ইয়াসমিন, কালিনারী বিশেষজ্ঞ মেরীনা খন্দকার এবং কালিনারী বিশেষজ্ঞ লবি রহমান প্রমুখ।
যুক্তরাষ্ট্রে প্রথমবার অনুষ্ঠিতব্য আমেরিকান কারি এওয়ার্ডসে বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, ফুড ব্লগার ও ইনফ্লুয়েন্সার আদনান ফারুক হিল্লোল, রাফসান দ্য ছোটভাই খ্যাত ইফতেখার রাফসান ও জলটান বিডি খ্যাত নুসরাত ইসলামকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে তাদের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আমেরিকান কারি অ্যাওয়ার্ড আয়োজনের খবরে ইতিমধ্যে বিশ্বব্যাপী ব্যাপক সাড়া পড়েছে। আয়োজনের মূল উদ্যোক্তা যৌথভাবে খলিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠান খলিল ফুড ও খলিল ফুড ফাউন্ডেশন এবং নিউইয়র্কের অন্যতম সফল ব্যবসায়িক প্রতিষ্ঠান আশা গ্রুপ অব কোম্পানিজ।
আমেরিকান কারি এওয়ার্ডসের স্বপ্নদ্রষ্টা খলিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার মো. খলিলুর রহমান জানান, যুক্তরাষ্ট্রে রন্ধনশিল্প জগতে কারি এওয়ার্ডসের আয়োজন সাড়া ফেলেছে। ইতোমধ্যে এওয়ার্ড ট্রফির একটি ইউনিক ও স্বতন্ত্র্য ডিজাইন করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় জোরেসোরে প্রস্তুতি শুরু হয়েছে। আশা করছি, সবার অংশগ্রহণে ভিন্নধারার দারুণ একটি আয়োজন আমরা করতে পারবো।
আশা গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান বলেন, সারাবিশ্বে রন্ধন একটি জনপ্রিয় শিল্প। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো হলেও আয়োজনটিকে আমরা আন্তর্জাতিকমানের করার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। ইতোমধ্যে ইভেন্ট ম্যানেজমেন্টে দক্ষ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বেশকিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে। অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি জোরেসোরে চলছে।
আয়োজকরা জানান, আমেরিকান কারি এওয়ার্ডস-এ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শ্রেণী ও পেশার বিশিষ্ট ব্যক্তিরা যুক্ত হয়েছেন। এদের মধ্যে আছেন ব্যবসায়ী, রাজনীতিক ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট। (প্রেস বিজ্ঞপ্তি)
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- বিয়ানীবাজারের ভোটাদের সঙ্গে ৪ প্রার্থীর মতবিনিময়
- বাড়ির মালিকদের ওপর কর বাড়াতে আদালতের না
- বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠিত
- শিবিরের সেই নেতার কাছে কনস্যুলেটের দুঃখ প্রকাশ
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
