আমরা নতুন সরকার পেয়েছি, নতুন দেশ এখনও পাইনি: নাহিদ ইসলাম
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫
কিশোরগঞ্জের পদযাত্রা কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকার পেলেও নতুন দেশ এখনও পাইনি। বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি। বিচার, সংস্কার এবং নতুন সংবিধান আদায় করে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদের মাধ্যমে আমরা ৩ আগস্ট শহীদ মিনারে ঐক্যবদ্ধ হবো। জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি ওয়াদাবদ্ধ, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার আগ পর্যন্ত রাজপথের লড়াই অব্যাহত থাকবে।’
তিনি সাবেক রাষ্ট্রপতির সমালোচনা করে বলেন, ‘কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে। কিন্তু তারা শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পাচ্ছে না। কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। হাওরের শিশুরা শিক্ষার অধিকার পাচ্ছে না। কিশোরগঞ্জে সুপেয় পানির সঙ্কট আছে। আপনাদের এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি বাংলাদেশকে শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিলেন। তারা বাংলদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল।’
শনিবার কিশোরগঞ্জ শহরের পুরান থানা এলাকায় তিন রাস্তার মোড়ে আয়োজিত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির নেতারা বক্তৃতা করেন। নেতারা মৌলভীবাজার থেকে এসে রাত ৮টায় সভা মঞ্চে উপস্থিত হন। রাত ৯টা ১০ মিনিট পর্যন্ত বক্তৃতা চলে। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় নেত্রী নাদিয়া শারমিন, যুগ্ম-সদস্য সচিব আহনাফ সাঈদ খান, কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) খায়রুল কবির, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন প্রমুখ।
কর্মসূচিতে নাহিদ ইসলাম আরও বলেন, ‘ফ্যাসিস্টের দোসররা এখনও বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। কিশোরগঞ্জে এখনও অনেক মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়নি। তরুণরা রাষ্ট্রের চালিকা শক্তি। গণঅভ্যুত্থানের পরও এই তরুণদের যদি কাজে লাগাতে না পারি, তাহলে বাংলাদেশকে আর কখনই গড়ে তোলা সম্ভব হবে না। বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে তরুণদের নেতৃত্বে।’ এ সময় তরুণদের ওপর আস্থা রেখে জাতীয় নাগরিক পার্টিতে যোগদানের জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
নাহিদ বলেন, ‘বাংলাদেশে ৫৪ বছরে যে দুর্নীতিপরায়ণ রাষ্ট্রব্যবস্থা, যে মাফিয়াতান্ত্রিক লুটেরা রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠেছে, সেই রাষ্ট্রের পরিবর্তন করবে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টি নতুন বাংলাদেশ উপহার দেবে।’ শহীদ পরিবারগুলোকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনও হুমকি দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
পথসভায় আখতার হোসেন বলেন, ‘অনেকেই বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ বলতে চায়। এখানে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে বসবাস করছে। বাংলাদেশে নারীরা নিরাপদ নয়। কোনো যুবকের বিয়ের প্রস্তাবে রাজি না হলে ছাত্রীরা ধর্ষণের শিকার হচ্ছে।’ আজকে ফিলিস্তিনীদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়নের দাবি জানান। আখতার বলেন, ‘এক বছর হয়ে গেছে। আর কত অপেক্ষা করবেন। অতি দ্রুত আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা বুকের রক্ত দিয়ে ফ্যাসিক্ট সরকারকে পরাজিত করেছি। কিন্তু নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবো না। অনেকেই নতুন করে চাঁদাবাজি করছে। সবাইকে চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতের হবে। নিজের বাবাও যদি দুর্নীতি করে, এর প্রতিবাদ করতে হবে। বাবাকে প্রশ্ন করতে হবে, তুমি ২৪ হাজার টাকা বেতন পাও, ৪০ হাজার টাকা বাসা ভাড়া দাও কী করে।’ ফিলিস্তিনে নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ জানিয়ে বলেন, ‘অনেকে না খেয়ে মারা যাচ্ছে।’ জাতিসংঘ কোওন দায়িত্ব পালন করতে পারছে না বলেও তিনি অভিযোগ করেন।
পথসভায় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য আহ্বায়ক সামান্তা শামিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, সিনিয়র মুখ্য সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জে পথসভা শেষ করে নেতৃবৃন্দ রাতেই নেত্রকোণায় চলে যান।
সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। নেতাদের আগমন উপলক্ষে শহরে বেশ কিছু তোরণ নির্মাণ করা হয়। বহু প্লাকার্ডও ঝোলানো হয়। সমাবেশ চলাকালে শহরের প্রধান সড়ক স্টেশন রোডে অন্তত ৫ ঘণ্টার জন্য সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে। এর প্রভাবে তীব্র যানজট তৈরি হয় শহরের অন্যান্য সড়কেও।
এই সমাবশেকে কেন্দ্র করে জনমনে এক ধরনের চাপা উত্তেজনাও ছিল। বিভিন্ন আইডি থেকে এনসিপিকে প্রতিরোধের হুমকি দেওয়া হয়। এসব আইডিকে ফেক আখ্যা দিয়ে প্রশাসনকে অবহিত করে নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়েছিল। সেই সঙ্গে এসব প্রচারণায় মানুষকে বিভ্রন্ত না হওয়ার জন্যও আহ্বান জানানো হয়। শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পথসভা সমাপ্ত হয়।
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
