আফগান অভিবাসন কার্যক্রম যুক্তরাষ্ট্রে স্থগিত ঘোষণা
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫
আফগান ‘অভিবাসন কার্যক্রম’ অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্র প্রশাসন স্থগিত ঘোষণা করেছে। হোয়াইট হাউসের কাছে এক ‘আফগান বন্দুকধারীর’ গুলিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর আহত হওয়ার পর সরকার এ সিদ্ধান্ত নেয়। বন্দুকধারী রাহমানুল্লাহ (২৯) আহত অবস্থায় আটক রয়েছে। প্রসিকিউটররা হামলাকারীর মৃত্যুদণ্ডের জন্য আদালতে আবেদন জানাতে পারেন। এদিকে গত বুধবার রাতে ইউএসসিআইএস জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আফগান নাগরিকদের সব আবেদন বন্ধ থাকবে।
ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেন এবং জো বাইডেনের মেয়াদে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা আফগানদের বিষয়ে নতুন করে পর্যালোচনা করার নির্দেশ দেন। পাকিস্তানে অবস্থানরত হাজার হাজার আফগান যাদের মধ্যে অনেকে পুনর্বাসনের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন এই ঘোষণার পর তাদের শেষ নিরাপদ পথটিও বন্ধ হয়ে গেল। মানবাধিকার সংস্থাগুলো বলছে, তালেবান শাসনে সাবেক সরকারি কর্মচারী, সাংবাদিক, সেনা সদস্য এবং পশ্চিমা শক্তির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আটক, গুম বা মৃত্যুদণ্ডের ঝুঁকি রয়েছে। অন্যদিকে নারীরা কাজ, চলাফেরা ও শিক্ষায় কঠোর বিধিনিষেধের মুখোমুখি হচ্ছেন।
একজন আবেদনকারী কাবুলের ৪০ বছর বয়সী সাবেক এক সরকারি কর্মকর্তা, যিনি নিরাপত্তার কারণে নাম প্রকাশ করতে চাননি, তিনি সিদ্ধান্ত স্থগিত হওয়ায় তার পরিবারের ভবিষ্যৎ পুরোপুরি অনিশ্চিত হয়ে গেছে বলে জানান। আফগানিস্তানে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, আমি আমার পরিবারকে ধ্বংসের ঝুঁকিতে ফেলতে পারি না।
যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধের সময় হাজারো আফগান মার্কিন সেনা ও সহায়তা সংস্থাগুলোর হয়ে দোভাষী এবং স্থানীয় কর্মী হিসেবে কাজ করতো। ২০২১ সালে তালেবানের ক্ষমতা দখলের পর যুক্তরাষ্ট্র ‘অপারেশন অ্যালাইস ওয়েলকাম’ ঘোষণা করে। যারা মার্কিন বাহিনীর সঙ্গে কাজ করায় ঝুঁকির মুখে ছিল তাদের নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য।
হোয়াইট হাউসের কাছে হামলার সন্দেহভাজন রাহমানুল্লাহ লাখানওয়াল (২৯), ‘অপারেশন অ্যালাইস ওয়েলকাম’-এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে এসেছিলেন এবং এ বছর শুরুর দিকে আশ্রয় পান। তিনি আফগান সেনাবাহিনীতে কাজ করেছেন এবং তার বিরুদ্ধে কোনো অপরাধের রেকর্ড ছিল না বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ২০২১ সালের পর থেকে শরণার্থী ও বিশেষ ভিসা কর্মসূচির মাধ্যমে প্রায় ২ লাখ আফগান যুক্তরাষ্ট্রে এসেছে এবং সবারই নিরাপত্তা যাচাই সম্পন্ন হয়েছে। আরও ২ লাখ ৬৫ হাজার আফগান এখনো বিদেশে প্রক্রিয়ার অপেক্ষায় আছেন। এর মধ্যে প্রায় ১ লাখ ৮০ হাজার বিশেষ অভিবাসী ভিসার আওতায় যারা যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কাজ করেছিলেন।
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
